/ জাতীয় / হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Tuesday, 7 July, 2026 at 2:21 PM
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদহাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগ দেন।

গত ৪ জুন হাইওয়ে পুলিশের তৎকালীন প্রধান মো. দেলোয়ার হোসেন মিঞা অবসরে যান। তার অবসরে যাওয়ার পর পদটি এতোদিন ফাঁকা ছিল। ফারুক আহমেদ তারই স্থলাভিষিক্ত হলেন।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সততা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে মহাসড়কে নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ করেন।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ফারুক আহমেদের নেতৃত্বে পুলিশের এই ইউনিটটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন মাত্রা যোগ হবে।

১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

বগুড়ায় বাড়ি হওয়ায় রাজনৈতিক বিবেচনায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছিল। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের মধ্যে তিনি পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) দায়িত্ব পালন করেন। সেখানে তিনি প্রশাসনিক কাজে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন।

তবে অন্তর্বতীকালীন সরকারের আমলে দায়িত্ব পালনকালে ফারুক আহমেদ ওই সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ্ চৌধুরীর রোষানলে পড়েন। পরে তাকে বদলি করে র‍্যাবে পাঠানো হয়।

গত ৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফারুক আহমেদসহ পুলিশের পাঁচ ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে সরকার। এরপর তিনদিন পর ৭ জুন তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা
সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা
২০২৬ সালের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইতালির ...
নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর
নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর
নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে। মঙ্গলবার (৭ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ ...
চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটির জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ...
খোলা আকাশের নিচে পাঠদান, ঝুঁকিতে পঞ্চগড়ে শিক্ষার্থীরা
খোলা আকাশের নিচে পাঠদান, ঝুঁকিতে পঞ্চগড়ে শিক্ষার্থীরা
পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পলেস্তারা খসে রড বেরিয়ে আসায় ২০২২ সাল থেকে পাঠদান ...
ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে
ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গাপুর-শংকরপুর এলাকায় অবস্থিত আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা তিন দশক ধরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ...
সাতক্ষীরার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় অবৈধ ‘নাইনটি’ অপসারণে অভিযান
সাতক্ষীরার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় অবৈধ ‘নাইনটি’ অপসারণে অভিযান
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে মেঘা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই বেড়িবাঁধ রক্ষায় অবৈধ ‘নাইনটি’ (নদী থেকে নোনা পানি উত্তোলনের ...
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
জয়পুরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ...
সাতক্ষীরায় যানজট নিরসনে একগুচ্ছ উদ্যোগ
সাতক্ষীরায় যানজট নিরসনে একগুচ্ছ উদ্যোগ
সাতক্ষীরা জেলা শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে গঠিত উপ-কমিটির প্রথম সভা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন ...
পরিবেশ সংরক্ষণে ইউএনও আরিফুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ
পরিবেশ সংরক্ষণে ইউএনও আরিফুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং খালপাড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জাহাজমারী খালপাড়ে বৃক্ষরোপণ ...
১০
পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়াড়ুকে আটক
পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়াড়ুকে আটক
পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার দিবাগত রাতে নজিপুর পৌর সভার হরিরামপুর এলাকা থেকে নিষিদ্ধ জুয়া খেলার অপরাধে  ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
"জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না" এমন কঠিন প্রতিজ্ঞা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে ...
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ ...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
"সরকারী বিধি বিধান উপেক্ষা করে চললে ব্যবস্থা নেয়া হবে" - সাবেক সাংসদ হারুনুর রশিদ
"সরকারী বিধি বিধান উপেক্ষা করে চললে ব্যবস্থা নেয়া হবে" - সাবেক সাংসদ হারুনুর রশিদ
‍"চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিভক্ত। কেও জামায়াত করে, কেও বিএনপি করে, কেও আওয়ামীলীগ করে। কিন্তু সদর হাসপাতালের দায়িত্বরত ব্যক্তি, চিকিৎসক ...
কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়
কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়
কাঁঠাল শুধু সুস্বাদু ফলই নয়, এর বিচিও পুষ্টিগুণে ভরপুর এবং নানা ধরনের রান্নায় সমান জনপ্রিয়। শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা, ...
১০
বিদ্যুতের দাম বাড়লেই প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান
বিদ্যুতের দাম বাড়লেই প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান
চলতি মাসের শুরুতেই গ্রাহক পর্যায়ে বেড়েছে বিদ্যুতের দাম। বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় ভোগান্তিতে পড়েছেন প্রিপেইড ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com