/ মতামত / সুখের নাম রেমিট্যান্সের : কষ্টের নাম প্রবাস জীবন
সুখের নাম রেমিট্যান্সের : কষ্টের নাম প্রবাস জীবন
মীর আব্দুল আলীম:
Published : Tuesday, 21 July, 2026 at 9:26 PM
সুখের নাম রেমিট্যান্সের : কষ্টের নাম প্রবাস জীবন"সুখের নাম রেমিট্যান্সের : কষ্টের নাম প্রবাস জীবন।" আমাদের সচল অর্থনীতির এই ম্যাজিক বাক্যের গভীরে লুকিয়ে আছে একেকজন রক্তমাংসের মানুষের আত্মত্যাগ, হাড়ভাঙা খাটুনি আর বুকফাটা দীর্ঘশ্বাস। যে ডলারের ঝনঝনানিতে আমরা উৎসব করি, তার প্রতিটি সেন্ট আসলে আমাদের ‘সোনার ছেলেদের’ অদেখা চোখের জলে ভেজা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখনই একটু মাথাচাড়া দিয়ে ওঠে, আমাদের নীতিনির্ধারকদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে তখন স্বস্তির সুবাতাস বয়। এই সুবাসটা রেমিটেন্সের সুবাস। রাষ্ট্রীয় প্রচারযন্ত্রে আর সংবাদপত্রের পাতায় ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজ ছড়ানো হয় তখন ‘রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা!’ কিন্তু এই উৎসবের আলোতে যে মানুষগুলোর বুকের ভেতর নিকষ কালো আঁধার জমে থাকে, তাদের খবর আমরা কজন রাখি? রাষ্ট্রও কি তাদের খবর রাখে? দূতাবাসগুলোর সহযোগিতা কতটা পায় প্রবাসীরা? এ প্রশ্নগুলে আমাদের সেই নির্মম ও রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় সবসময়।

চলতি মাসে লন্ডন থেকে দেশে ফেরার পথে সম্প্রতি হিথ্রু বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের একটি বিমানবন্দরে (শারজাহ) ট্রানজিটে নামি। এরপর যখন ঢাকাগামী বিমানে উঠলাম, তখন মনে হলো যেন এক টুকরো বাংলাদেশ আমার চারপাশে বসে আছে। অধিকাংশই ছিলেন মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিক। কারও মুখে দীর্ঘদিন সন্তানকে না দেখার কষ্ট, কারও চোখে চাকরি হারানোর শঙ্কা, কারও কণ্ঠে বেতন আটকে থাকার অভিযোগ। কেউ বলছিলেন, ছয় বছর ধরে ছুটি পাননি; কেউ জানালেন, অসুস্থ হয়েও কাজ বন্ধ করার সুযোগ নেই। তাদের হাতে ছিল সস্তা ব্যাগ, মুখে ক্লান্তির রেখা, কিন্তু বুকভরা ছিল পরিবারের জন্য অদম্য ভালোবাসা। বিমানের কেবিনে বসে তাদের কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল, এ যেন চলন্ত একটি বাংলাদেশ, যেখানে প্রত্যেকটি মুখই একটি অসমাপ্ত সংগ্রামের গল্প। তখন আরও গভীরভাবে উপলব্ধি করলাম, আমরা দেশে বসে যে রেমিট্যান্সের পরিসংখ্যান দেখি, তার প্রতিটি ডলারের পেছনে লুকিয়ে আছে একজন বাবার নিঃসঙ্গতা, একজন মায়ের অশ্রু, একজন সন্তানের অপূর্ণ শৈশব এবং একজন প্রবাসীর নিরবচ্ছিন্ন আত্মত্যাগ। সেই মুহূর্তে মনে হয়েছিল, রেমিট্যান্স শুধু অর্থনীতির ভাষা নয়; এটি হাজারো বাংলাদেশির নীরব কান্নায় লেখা এক অনন্ত মহাকাব্য।
দেশের জিডিপি প্রবৃদ্ধি আর উন্নয়নের মহাসড়কের যত চটকদার গল্প, তার সিংহভাগের জোগানদাতা যে মানুষগুলো, আমরা কি কখনো তাদের চোখের ভাষা পড়ার চেষ্টা করেছি? প্রবাসীদের হৃদয়স্পর্শী ঘটনাগুলো আসলে আমাদের সমাজের এক চরম সুবিধাবাদী ও অমানবিক রূপকে উন্মোচিত করে। সত্যিই তো "সুখের নাম রেমিট্যান্সের : কষ্টের নাম প্রবাস জীবন।" যে ডলার আমাদের অর্থনীতিকে সচল রাখছে, তার প্রতিটি সেন্ট আসলে একেকটি দীর্ঘশ্বাস, হাড়ভাঙা খাটুনি আর বুকফাটা কান্নার বিনিময়ে অর্জিত।
রেমিট্যান্সের আড়ালে লুকিয়ে থাকে হাজারো কান্না। প্রবাসীদের অদেখা জীবন একটি পাসপোর্ট আর ধারদেনা করা কিছু টাকার ওপর ভর করে যখন একজন মানুষ দেশ ছাড়েন, তখন থেকেই শুরু হয় এক ট্র্যাজিক মহাকাব্য। আমরা দূর থেকে শুধু তাদের পাঠানো রেমিট্যান্সের হিসাব কষি, কিন্তু প্রবাসের সেই অদেখা জীবনের গভীর ক্ষতগুলো দেখার ফুরসত আমাদের নেই। রাষ্ট্রেরও কি তাতে দায় নেই? রেমিট্যান্সের প্রতিটি ডলারের পেছনে একটি কান্নার গল্প লুকিয়ে থাকে, যা ব্যাংকের লেজারে কিংবা জিডিপির খতিয়ানে কখনোই নথিভুক্ত হয় না। সোনার হরিণ ধরার আশায় প্রবাসে গিয়ে অনেককেই মুখোমুখি হতে হয় নির্মম বাস্তবতার। "রেমিট্যান্স এবং প্রবাসের স্বপ্ন যেন প্রতিনিয়ত নির্যাতনের বাস্তবতায় পিষ্ট হয়।" মরুর তপ্ত বালুঝড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিংবা কনকনে শীতে ১২ থেকে ১৪ ঘণ্টা অমানুষিক পরিশ্রমের পর যখন তারা ঘরে ফেরেন, তখন তাদের বিশ্রামের জায়গাটি হয় অত্যন্ত সংকীর্ণ, অস্বাস্থ্যকর। এক রুমে গাদাগাদি করে থাকা একদল ক্লান্ত মানুষের সেই দীর্ঘশ্বাস শোনার মতো কেউ থাকে না।
কি অবাক করা কথা বৈদেশিক মুদ্রার মহানায়ক, অথচ নিজ ভূমিতেই অধিকারহীন! কাগজে-কলমে আমরা তাদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলি, রাষ্ট্রীয় প্রটোকলে ‘সোনার ছেলে’ বলে স্তুতি গাই। কিন্তু দেশের বিমানবন্দরগুলোতে পা রাখা মাত্রই তাদের কপালে জোটে চূড়ান্ত অপমান। বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের সাথে যে ধরনের অশোভন ও নিগ্রহমূলক আচরণ করা হয়, তা কেবল অমানবিকই নয়, চরম লজ্জাজনক। যে মানুষটি দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তাকেই পোহাতে হয় সবচেয়ে বেশি হয়রানি। অবশ্য সম্প্রতি কালে এই দুর্ভোগ কিছুটা কমেছে। তবে লাগেজ খোয়া যাওয়া এবং লাগেজ থেকে মাল চুরি হওয়ার ঘটনা এখনো অহরহর ঘটছে। এখানেই বড় প্রশ্নটি চলে আসে প্রবাসীদের চোখের জল কি শুধু রেমিট্যান্স? তারা কি কেবলই আমাদের জন্য টাকা বানানোর যন্ত্র? বিমানবন্দরে তাদের সাথে তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করা হয়। রংচটা পোশাকে নাক ছিটকানো হয় বিমানের ভেতরে বিমানবালাদেরও কটাক্ষ চোখে পড়ে।

বিদেশে কোনো বিপদে পড়লে দূতাবাসগুলো থেকে কাঙ্ক্ষিত সহায়তা পান না প্রবাসীরা। আইনি সুরক্ষার অভাব রয়েছে। দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়া মানুষের বিচার পাওয়ার পথ এ দেশে অত্যন্ত সংকীর্ণ।
পবিত্র ভূমিতে অপবিত্র আচরণ প্রবাসীদের বেদনাময় কারন হয় প্রায়ই। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের প্রবাসীদের, বিশেষ করে নারী গৃহকর্মীদের যে করুণ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়, তা যেকোনো বিবেকবান মানুষকে স্তব্ধ করে দিতে বাধ্য। আমরা যে ভূমিগুলোকে পরম শ্রদ্ধার চোখে দেখি, সেখানে আমাদের বোনেদের ওপর চলা শারীরিক ও মানসিক নির্যাতন যেন এক নিত্যদিনের চিত্র। স্বপ্নের সন্ধানে গিয়ে পঙ্গুত্ব বরণ করে কিংবা সম্ভ্রম হারিয়ে যখন কোনো নারী দেশে ফেরেন, তখন সমাজ তাকে বুক বাড়িয়ে আগলে নেওয়ার বদলে উল্টো আঙুল তোলে। এই নির্মমতার শেষ কোথায়?
প্রবাসীরা নির্যাতনের শিকার হয় না, দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ববরণ করে কখনো লাশ হয়ে দেশে ফিরে।
একটি কফিন যখন উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে নেমে ঢাকার রানওয়ে স্পর্শ করে, তখন কেবল একটি মরদেহ নামে না; ঝরে পড়ে একটি পুরো পরিবারের বাঁচার স্বপ্ন। বিমানযাত্রার সময় প্রবাসীদের চোখে যে ভয়, সংশয়, আর ফেলে আসা স্বজনদের প্রতি আকুলতা দেখা যায়, তা কোনো গল্প-উপন্যাসের চেয়ে কম নয়। প্রবাসের অশ্রু আসলে আমাদের রাষ্ট্রীয় অর্থনীতির নেপথ্যের কারিগরদের এক অলিখিত, উপেক্ষিত উপাখ্যান। আমরা তাদের পাঠানো রেমিট্যান্স দিয়ে দেশের বড় বড় অবকাঠামো নির্মাণ করি, আমলা-কামলাদের বেতন বাড়াই, বিলাসী প্রকল্প সাজাই। কিন্তু যখনই তাদের সামাজিক নিরাপত্তা, আইনি সুরক্ষা কিংবা বিমানবন্দরে একটু সম্মানের কথা ওঠে, তখনই আমাদের নীতিনির্ধারকেরা বোবা-কালা হয়ে যান।
প্রশ্ন হলো আমাদের নীরবতা ভাঙবে কবে? প্রতিটি ঘটনা আমাদের ঘুমন্ত বিবেককে চাবুক মারে। "রেমিট্যান্সের আড়ালে কান্না: প্রবাসীদের অদেখা জীবন, আমাদের নীরবতা" এই নীরবতা আসলে এক প্রকার সামাজিক ও রাষ্ট্রীয় অপরাধ। আমরা প্রবাসীদের টাকাকে ভালোবেসেছি, কিন্তু মানুষগুলোকে ভালোবাসতে পারিনি। আর কতকাল আমরা এই নির্মমতা দেখেও না দেখার ভান করব? প্রবাসীদের বুকের ভেতরের হাহাকারকে স্রেফ ব্যাংকের ব্যালেন্স শিটের সংখ্যা বানিয়ে দেখার এই কুৎসিত প্রবণতা এবার বন্ধ হওয়া দরকার। তারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের কেবল করুণা নয়, পাওনা মর্যাদা ও অধিকার ফিরিয়ে দেওয়া আমাদের রাষ্ট্রীয় ও নৈতিক দায়িত্ব। আমাদের এই আত্মঘাতী নীরবতা এবার ভাঙুক।

আর কতকাল এই আত্মঘাতী নীরবতা? এখানে প্রবাসীদের বেদনাবিধুর কেবল কতগুলো শব্দের সমাহার নয়; এগুলো আমাদের ঘুমন্ত বিবেকের ওপর এক একটি চাবুক। আমাদের প্রবাসীদের অদেখা কষ্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, আমরা কতটা অকৃতজ্ঞ জাতি। আমরা প্রবাসীদের পাঠানো টাকাকে ভালোবেসেছি, কিন্তু মানুষগুলোকে ভালোবেসে বুকে টেনে নিতে পারিনি। বিমানবন্দরে তাদের সাথে পশুর মতো আচরণ করা হবে, বিদেশের মাটিতে দূতাবাসগুলো তাদের দিক থেকে মুখ ফিরিয়ে রাখবে, আর আমরা ঘরে বসে তাদের পাঠানো টাকায় উন্নয়নের মেগা প্রজেক্টের উৎসব করব এই দ্বিচারিতা আর চলতে পারে না। প্রবাসীদের এই নীরব কান্নার ঋণ শোধ করার দায় শুধু সরকারের নয়, গোটা রাষ্ট্রের। তাদের সস্তা আবেগ বা 'সোনার ছেলে'র চাটুকারীতায় না ভুলিয়ে, তাদের আইনি ও মানবিক অধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসীদের চোখের জল কেবল রেমিট্যান্সের অঙ্কে মাপা বন্ধ হোক; তাদের মর্যাদা ও সুরক্ষাই হোক আমাদের রাষ্ট্রীয় অগ্রাধিকার। আমাদের এই সম্মিলিত ও অপরাধমূলক নীরবতা এবার ভাঙুক, ভাঙতেই হবে।

মীর আব্দুল আলীম ঃ সাংবাদিক, কলামিস্ট।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
জৈষ্ঠ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার পেলেন এটিএম তুরাব পদক
জৈষ্ঠ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার পেলেন এটিএম তুরাব পদক
পেশাগত দায়িত্ব পালনকালে  পুলিশের গুলিতে জীবন দিয়ে দেশের ক্রান্তিলগ্নে জীবনের চেয়ে একজন সাংবাদিকের  পেশাগত দায়িত্ব  যে কত বেশি তার উজ্জ্বল ...
জামায়াত এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামায় যা আছে
জামায়াত এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামায় যা আছে
সাতক্ষীরা-৪ আসনের আলোচিত এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামা সম্প্রতি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া কাবিননামা অনুযায়ী, বরের ...
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ৭ শত দু:স্থ, হতদরিদ্র ও অসহায় নারী-পুরুষ এবং শিশুদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। ...
কালিহাতীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার
কালিহাতীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতীতে এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৭৫) নামে এক লম্পট গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আমির হোসেন ...
কালিহাতীতে ফার্মেসিকে জরিমানা
কালিহাতীতে ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধের বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে ...
‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক
‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক
পরিবেশবান্ধব কর্মক্ষেত্র গড়ে তুলতে সম্প্রতি ‘ইকোফিল’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। ২০৩০ সালের মধ্যে ১০ লাখের ...
টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের ...
এক দিনের ব্যবধানে যমুনা নদী রক্ষা বাঁধের আবারও আকস্মিক ধ্বস
এক দিনের ব্যবধানে যমুনা নদী রক্ষা বাঁধের আবারও আকস্মিক ধ্বস
এক দিনের ব্যবধানে টাঙ্গাইলের গোপালপুরের সাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের আবারও অন্তত ৬৫ মিটার এলাকায় ধ্বস দেখা দিয়েছে। এতে ...
আগস্টে চুক্তিঃ এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তিঃ এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ১০টি উড়োজাহাজ। আগামী ৩১ আগস্টের মধ্যে ...
১০
সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য নতুন গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমানোর উদ্যোগ নিয়েছে স্যামসাং। এ সিরিজের আধুনিক সব ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
"জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না" এমন কঠিন প্রতিজ্ঞা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ...
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিহতদের ...
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ ...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার ...
১০
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে খবর প্রকাশিত হলেও বাস্তবে ক্রেতাদের বেশি দামে তেল কিনতে হয়। কারণ, বাজারে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com