|
জামায়াত এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামায় যা আছে
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরা-৪ আসনের আলোচিত এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামা সম্প্রতি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া কাবিননামা অনুযায়ী, বরের নাম জি এম নজরুল ইসলাম (পিতা: মৃত জনাব আলী গাজী, মাতা: কাঞ্চন বিবি; সাং- ইসমাইলপুর, শ্যামনগর, সাতক্ষীরা)। কনের নাম মোছাঃ মরিয়ম খাতুন (পিতা: মোঃ মাসুম বিল্লাহ, মাতা: কাকুলী; সাং- দেবীপুর, গাবুরা, শ্যামনগর, সাতক্ষীরা)। কাবিননামা অনুযায়ী কনের জন্মতারিখ ২৭/০৫/১৯৯৮ ইং এবং বিয়ের তারিখ ১৭/০৬/২০২৪ ইং। কাবিননামায় দেনমোহর ধার্য করা হয়েছে (তিন লক্ষ টাকা। ভিডিও ও কাবিননামা নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে জি এম নজরুল ইসলাম জানান, ভিডিওতে দৃশ্যমান নারীটি তাঁর আইনসম্মত দ্বিতীয় স্ত্রী (মরিয়ম খাতুন)। তিনি জানান, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং ধর্মীয় ও আইনি রীতি মেনেই তাঁদের বিবাহ সম্পন্ন হয়। বয়স ও পারিবারিক ব্যবধানের কারণে বিষয়টি প্রাথমিকভাবে গোপন রাখা হয়েছিল। তিনি আরও দাবি করেন, তাঁর শ্বশুর মাসুম বিল্লাহর পারিবারিক বিরোধ ও রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সম্মানহানির চেষ্টা করা হয়েছে জানিয়ে তিনি এ ঘটনার পেছনে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ব্যক্ত করেন। এদিকে জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্রসমূহ থেকে জানানো হয়েছে, কাবিননামার সত্যতা ও পারিবারিকভাবে বিয়ের বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং পুরো ঘটনাটির পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত চক্রান্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, আমার বাড়ির পাশেই এমপি সাহেবের বাড়ি, কিন্তু দ্বিতীয় বিয়ের কথা আগে কখনও শুনিনি; আজকেই প্রথম শুনলাম। আরেক প্রতিবেশী আব্দুল আলিম বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম এমপি সাহেবের দ্বিতীয় স্ত্রী রয়েছে। এর আগে জানতাম উনার একটিই বিয়ে। |