|
কালিহাতীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার
কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:
|
টাঙ্গাইলের কালিহাতীতে এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৭৫) নামে এক লম্পট গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আমির হোসেন কুটুরিয়া গ্রামের মৃত নয়ন উদ্দিন মিয়ার ছেলে। মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী বৃদ্ধ আমির হোসেনকে থানায় এনে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে কালিহাতী থানায় মানসিক ভারসাম্যহীন যুবতীর বাবা বাদী হয়ে আমির হোসেনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামে। এর আগে সোমবার দুপুরে মানসিক ভারসাম্যহীন যুবতী প্লাস্টিকের বোতল কুড়াচ্ছিলেন। এ সময় লম্পট আমির হোসেন ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। এসময় স্থানীয় ইয়ার আলী নামে এক ব্যক্তি দেখতে পেয়ে ভারসাম্যহীন যুবতীর বাবাকে জানান। দ্রুত লম্পট আমির আলীর বাড়িতে গিয়ে রান্নাঘরের ভেতর থেকে মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করেন। বিষয়টি জানাজানি হলে সোমবার রাতে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ হয়। তবে সালিশে কোনো সমাধান না হওয়ায় গভীর রাতে পরিবারের সদস্য ও এলাকাবাসী লম্পট আমির আলীকে কালিহাতী থানায় পুলিশের কাছে হস্তান্তর করেন বলে পুলিশ জানিয়েছেন। কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান,ভারসাম্যহীন যুবতীর বাবা বাদী হয়ে আমীর আলীকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আমির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। বুধবার ভারসাম্যহীন যুবতীকে ডাক্তারি পরীক্ষা জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হবে। |