|
বোয়ালখালীতে দুই যুবকের পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ
নতুন বার্তা, বোয়ালখালী (চট্টগ্রাম) ::
|
চট্টগ্রামের বোয়ালখালীতে সঞ্চয় নাথ নামের এক যুবক স্বেচ্ছায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমান তার নাম মোহাম্মদ আবদুর রহমান। সে আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের শপন নাথের ছেলে।১৯ মার্চ বৃহস্পতিবার আসরের নামাজের আগে উপজেলার আমুচিয়া কালাইয়ারহাট ধোরলা আল ফালাহ্ কেন্দ্রীয় জামে মসজিদে "গাউসিয়া নও মুসলিম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক ভাবে পবিত্র কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর আগে চট্টগ্রাম আদালতে উপস্থিত হয়ে হলফনামা মূলে নাম পরিবর্তন করে মোহাম্মদ আবদুর রহমান রাখেন। তাকে পবিত্র কালিমা পড়ান প্রবীণ আলেমে দ্বীন, খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার মুদাররিস আল্লামা আলহাজ্ব নজির আহম্মদ নক্সেবন্ধী। পড়ে জামাত সহকারে আসরের নামাজ আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মনজুর মোরশেদ, মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম রহিমী, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আবুল বশর, গাউসিয়া নও মুসলিম ফাউন্ডেশনের পক্ষে এ কার্যক্রমে সহযোগিতা করেন, নিকাহ্ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মোহাম্মদ ওয়াহিদুল আলম অহীদ। এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট আলহাজ্ব আফজাল আহমেদ, হাফেজ মাওলানা তানভির আহমেদ, হাফেজ মোহাম্মদ নাছির উদ্দীন, মৌলানা মোহাম্মদ হেলাল উদ্দিন। এর আগে ১৫ মার্চ রবিবার একই মসজিদে আসরের নামাজের আগে উপজেলার পূর্ব খিতাপচর গ্রামের মিলন দাশের ছেলে রাজীব দাশ পবিত্র কালিমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহা. আবদুল্লাহ নাম উল্লেখ করেন। মোহাম্মদ আবদুল্লাহ কে কালিমা পাঠ করান উপজেলার বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আল্লামা মুজাম্মেল হক মারুফ। সব শেষে মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে সকলের৷ জন্য দোয়া করা হয়। |