/ সারাদেশ / ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
নতুন বার্তা, মাদারীপুর:
Published : Wednesday, 18 March, 2026 at 11:27 PM
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকাদরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এ উৎসব সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে ঈদযাত্রায় প্রতি বছরই ভোগান্তিতে পড়েন তারা। রাজধানী ঢাকা থেকে মাদারীপুরের শিবচরগামী যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে সরেজমিনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় গিয়ে ঈদগামী যাত্রীদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ব্যাপক চাপ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা প্রায় সব পরিবহনেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। লোকাল পরিবহনেও স্বাভাবিকের তুলনায় বেশি যাত্রী বহন করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে ফিরতে হওয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, ঢাকার যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড পর্যন্ত ভাড়া ১৭০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে বিভিন্ন পরিবহন ১৭০ টাকার ভাড়ার পরিবর্তে দাঁড়ানো যাত্রীদের কাছ থেকে ২৫০-৩০০ ও সিটে বসানো যাত্রীদের কাছ থেকে ৪০০-৫০০ টাকা করে আদায় করছে।
ঢাকা থেকে স্বাধীন পরিবহনের এসে পাঁচ্চর বাসস্ট্যান্ড নামেন আলোমগীর হোসেন।
তিনি বলেন, পরিবারের তিনজনকে নিয়ে গুলিস্তান থেকে বাসে উঠেছি। বাসে ওঠার আগে বলেছে দাঁড়িয়ে গেলে ৩০০ টাকা ভাড়া এবং বসে গেলে ৫০০ টাকা ভাড়া লাগবে। পরে অনেক অনুরোধ করে ৪০০ টাকা দিয়ে পাঁচ্চরে এসেছি।
বাবুল মিয়া নামের এক যাত্রী জানান, লম্বা ছুটি পাওয়ায় প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উদযাপনের লক্ষ্যে শিবচরে এসেছি। দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকবারের মতো এবার বাস মালিকরা ১৫০-২০০ টাকা বাড়তি আদায় করছে। নিরুপায় হয়ে বেশি টাকা দিয়েই আসতে হয়েছে।
স্বাধীন নামের এক বাস স্টাফের ভাষ্যমতে, ঢাকা থেকে বের হওয়ার সময় যাত্রীদের চাপ রয়েছে। তবে, ফিরতে হয় খালি। পুষিয়ে নিতে কিছু টাকা বাড়তি নিতে হয়।
এদিকে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার কোটি মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। বুধবার রাত ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে প্রায় ২৯ হাজার ৯ শ গাড়ি পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ও দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কাজ চলছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
ঢাকাসহ ১০ জেলায় রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
ঢাকাসহ ১০ জেলায় রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১০ জেলায় হানা দিতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে এ সময় ...
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) থেকে মূল্যবান এই ধাতু দুটি ...
এবারের ঈদযাত্রায় ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে
এবারের ঈদযাত্রায় ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের পরিবহন খাতে ভাড়া আদায়ের যে মহোৎসব শুরু হয়েছে, তা গত ২০ বছরের রেকর্ড ...
রক্তের জন্য হাহাকার
রক্তের জন্য হাহাকার
আড়াই বছরের নাজনীন রাইসা দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় ভুগছে। থ্যালাসেমিয়া সোসাইটি হাসপাতালের বিছানায় বাবার কোলে ঘুমাচ্ছে সে। রাইসার বাবা আহমদ আলী ...
ঈদের কেনাকাটা: হিসাবি খরচেও অর্থনীতিতে গতি
ঈদের কেনাকাটা: হিসাবি খরচেও অর্থনীতিতে গতি
ঈদে সব স্তরের মানুষই কমবেশি কেনাকাটা করে। ঈদুল ফিতর ঘিরে দেশের বাজারে কেনাকাটার উৎসব চললেও এবার ক্রেতাদের মধ্যে এক ধরনের ...
শিক্ষায় বাড়বে বাণিজ্য
শিক্ষায় বাড়বে বাণিজ্য
স্কুলে ছাত্রছাত্রী ভর্তিতে লটারি প্রথা বাতিল করে ভর্তি পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত দিয়েছে সরকার। বছরের শেষ দিকে ভর্তিকার্যক্রম শুরু হওয়ার কথা ...
পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের: মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম
পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের: মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম
ইরানে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনায় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর পরেই সৌদি ...
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এ উৎসব সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে ...
সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ২, বাবা-ছেলে নিখোঁজ
সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ২, বাবা-ছেলে নিখোঁজ
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এমন ঘটনা ঘটে। জানা যায় ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ...
১০
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ...
 
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ...
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
বড় টাকার নোটের ক্ষেত্রে মানুষ এখন অনেক সচেতন। গত কয়েক বছর বড় উৎসবগুলোতে দেশে জাল টাকার নোট ছড়িয়ে পড়ে বহুগুণে। ...
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় নতুন নেতৃত্ব গঠন ঘিরে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ...
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
এক সময় সোনা মানেই ছিল ভারী, ঐতিহ্যবাহী সোনার সেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনার ধারণা অনেকটাই বদলে গেছে। এখন সোনার ...
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
মাসআলা— সদকাতুল ফিতর ওয়াজিব এমন প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে (যদি সন্তানের নেসাব পরিমাণ সম্পদ ...
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা ...
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রোহিঙ্গারা দীর্ঘ প্রায় নয় বছর ধরে ...
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশের জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক ডিপো থেকে অন্য ...
১০
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com