/ আন্তর্জাতিক / এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 15 March, 2026 at 12:35 AM
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকাফ্রাংকফুর্ট বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী এমিরেটসের ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। কারণ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ভ্রমণে বড় ধরনের প্রভাব ফেলছে। দোহারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে চলাচলকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটগুলোতেও কেবিন অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। কিছু যাত্রী জানিয়েছেন, পুরো বিজনেস ক্লাস অংশে তারা একাই ছিলেন।
ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে ভ্রমণধারায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করেছে। নিরাপত্তা উদ্বেগ ও আকাশসীমা সংক্রান্ত বিধিনিষেধের কারণে ওই অঞ্চলের কয়েকটি বিমানবন্দরে পরিচালনাগত অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে ফ্লাইট সংখ্যা কমে গেছে এবং যাত্রীচাহিদাও তীব্রভাবে নেমে এসেছে। যদিও কিছু ভ্রমণকারী এখনো অঞ্চলের বিভিন্ন স্থানে আটকা পড়ে আছেন, অনেকেই নিরাপত্তাজনিত শঙ্কায় দুবাই ও দোহার মতো ট্রানজিট হাব এড়িয়ে চলছেন। উপসাগরীয় অঞ্চলে ভ্রমণচাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এখনো চালু থাকা ফ্লাইটগুলোতেও যাত্রীর সংখ্যা অস্বাভাবিকভাবে কম। চাহিদার এই পতনের ফলে বিরল এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দীর্ঘপাল্লার উড়োজাহাজের প্রিমিয়াম কেবিনগুলো প্রায় ফাঁকা। ভিউ ফ্রম দ্য উইং জানিয়েছে, কয়েকটি ফ্লাইটের যাত্রীরা বলেছেন, পুরো ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাস কেবিনে তারা একাই ছিলেন।

বহুল আলোচিত একটি উদাহরণ হলো ফ্রাংকফুর্ট বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া এমিরেটসের একটি ফ্লাইট। এটি বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস এ৩৮০ দিয়ে পরিচালিত হয়, যা সাধারণত সর্বোচ্চ ৪৬৮ জন যাত্রী বহন করতে পারে। যাত্রীদের তথ্য অনুযায়ী, ওই ফ্লাইটে মাত্র প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। অর্থাৎ উড়োজাহাজটি প্রায় ৯০ শতাংশ ফাঁকা ছিল। এমিরেটসের এ৩৮০-তে বাণিজ্যিক উড্ডয়নে সবচেয়ে বিলাসবহুল ফার্স্ট ক্লাস সেবাগুলোর একটি রয়েছে। এই কেবিনে ব্যক্তিগত স্যুইট এবং ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য সংরক্ষিত দুটি অনবোর্ড শাওয়ার স্পা রয়েছে। সাধারণত এসব শাওয়ার সুবিধা ব্যবহার করতে যাত্রীদের আগে থেকে সময় নির্ধারণ করে নিতে হয়। কারণ চাহিদা বেশি থাকে। কিন্তু প্রায় ফাঁকা ওই ফ্লাইটে এ ধরনের সীমাবদ্ধতার প্রয়োজন হয়নি। কারণ পুরো ফার্স্ট ক্লাস কেবিনই খালি ছিল। সামগ্রিকভাবে যাত্রী কম থাকায় এসব ফ্লাইটের বিজনেস ক্লাস কেবিনও অনেকটাই ফাঁকা ছিল।
দোহারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে চলাচলকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটের যাত্রীদের কাছ থেকেও একই ধরনের তথ্য পাওয়া গেছে। কেউ কেউ ভিডিও শেয়ার করেছেন, যেখানে দীর্ঘপাল্লার ফ্লাইটের প্রায় ফাঁকা বিজনেস ক্লাস কেবিন দেখা যায়। কিছু ক্ষেত্রে যাত্রীদের পুরো বিজনেস ক্লাস অংশটাই একজনের দখলে ছিল বলে দেখা গেছে। তবে অনলাইনে যে দাবি ছড়িয়েছে- কিছু ফ্লাইট নাকি মাত্র একজন পাইলট বা একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়ে পরিচালিত হচ্ছে, তা সঠিক নয়। আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা বিধিমালা অনুযায়ী ন্যূনতম ক্রু-সংখ্যা বাধ্যতামূলক, যা নির্ধারিত সীমার নিচে নামানো যায় না।
অত্যন্ত কম যাত্রী নিয়ে বড় উড়োজাহাজ পরিচালনার ঘটনা অস্বাভাবিক হলেও একেবারে নজিরবিহীন নয়। নিরাপত্তা সংকট, ভ্রমণভীতি বা প্রযুক্তিগত জটিলতার মতো বড় ধরনের বিঘ্নের সময় এমন কম যাত্রীসংখ্যা দেখা গেছে। উদাহরণ হিসেবে, ২০০০ সালের জানুয়ারিতে ওয়াই-টু-কে পরিবর্তনের সময় কিছু ফ্লাইটে হাতে গোনা যাত্রী ছিল। কারণ অনেকে সম্ভাব্য প্রযুক্তিগত বিপর্যয়ের আশঙ্কায় ভ্রমণ এড়িয়ে গিয়েছিলেন। একইভাবে দীর্ঘ বিলম্বের কারণে অনেক যাত্রী অন্য ফ্লাইটে বুকিং বদলে নিলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

বিমান ভ্রমণপ্রেমীরা কখনো কখনো প্রিমিয়াম কেবিনে কম যাত্রী দেখতে পেলেও, পুরো ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাস অংশ একার জন্য পাওয়া স্বাভাবিক বাজার পরিস্থিতিতে অত্যন্ত বিরল ঘটনা।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে, ভূরাজনৈতিক উত্তেজনা কত দ্রুত বিমানযাত্রার চাহিদায় প্রভাব ফেলতে পারে। এমিরেটস ও কাতার এয়ারওয়েজের মতো উপসাগরীয় এয়ারলাইনগুলো সাধারণত বিশ্বের সবচেয়ে ব্যস্ত দীর্ঘপাল্লার নেটওয়ার্কগুলোর কিছু পরিচালনা করে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
রাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে ভোজ্যতেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। খুচরা বাজারে অনেক জায়গায় সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও ...
জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন: শিল্প খাতে অগ্রাধিকার প্রয়োজন
জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন: শিল্প খাতে অগ্রাধিকার প্রয়োজন
অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশের মেরুদ- খাদের কিনারে। বিনিয়োগ ছিল কার্যত বন্ধ। এখন ব্যবসায়ীরা ঘুরে দ্বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু দেশে জ্বালানি ...
চাঙ্গা গ্রামীণ অর্থনীতি
চাঙ্গা গ্রামীণ অর্থনীতি
পবিত্র মাহে রমজান শেষের দিকে। দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। ঈদ কেন্দ্র করে ...
মেঘালয়ে ভয়াবহ সহিংসতায় দুই মুসলিম যুবক নিহত, মসজিদে আগুন পাশেই অক্ষত মন্দির
মেঘালয়ে ভয়াবহ সহিংসতায় দুই মুসলিম যুবক নিহত, মসজিদে আগুন পাশেই অক্ষত মন্দির
নির্বাচনের প্রার্থিতা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলায় ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই ...
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
ফ্রাংকফুর্ট বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী এমিরেটসের ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। কারণ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ভ্রমণে বড় ধরনের প্রভাব ...
টার্গেট তেল স্থাপনা, উদ্বেগ বাড়ছে বিশ্ব জুড়ে
টার্গেট তেল স্থাপনা, উদ্বেগ বাড়ছে বিশ্ব জুড়ে
ইরান যুদ্ধে টার্গেট এখন তেলক্ষেত্র। যেমন যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তেমনি পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইরানের গুরুত্বপূর্ণ ...
অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান
অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান
‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নিয়ে অনিয়মের অভিযোগের পর এবার অস্তিত্বহীন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে অনুদান দেয়ার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী উপদেষ্টা ...
সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি : ফরিদা আখতার
সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি : ফরিদা আখতার
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির তীব্র বিরোধিতা করেছিলেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ...
বরিশাল সিটির নতুন প্রশাসক কে এই বিলকিস
বরিশাল সিটির নতুন প্রশাসক কে এই বিলকিস
ছাত্ররাজনীতি থেকে বহু পথ পেরিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেলেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। শনিবার (১৪ মার্চ) ...
১০
হাদি হত্যা মামলার নতুন মোড়, ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ গ্রেফতার
হাদি হত্যা মামলার নতুন মোড়, ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ গ্রেফতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতির দাবি করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ...
 
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর ...
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
বাংলাদেশে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ১৪ হাজার টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ১২ হাজার টন, পেট্রোলের চাহিদা ১২০০ টন ...
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
তুরস্কে কিডনি প্রতিস্থাপনের নামে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।র‍্যাব জানায়, তুরস্কের একটি ...
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ...
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
মাত্র ১ হাজার টাকায়ও একটি মটর বাইক কিনা সম্ভব! এটা শুধুমাত্র সরকারী নিলামেই সম্ভব। এর জন্য কোন লাইসেন্স লাগবে না। ...
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র‍্যান্ড ইল্লিয়ীনের ...
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিমান চলাচল ব্যাহত হলে দুবাইয়ের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কারণ বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর ...
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
বলিউডের পর্দায় তিনি বরাবরই সপ্রতিভ, চঞ্চল আর আত্মবিশ্বাসী। তবে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে মোটেও এমন ছিলেন না অভিনেত্রী কাজল। বরং নিজেকে ...
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তেল অবকাঠামো এখন সরাসরি যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত কয়েকদিনে ইরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার লক্ষ্য ...
১০
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত করছে যুক্তরাষ্ট্র, আসতে পারে নতুন শুল্ক
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত করছে যুক্তরাষ্ট্র, আসতে পারে নতুন শুল্ক
বাংলাদেশ-ভারতসহ বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় আছে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com