|
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গাড়িতে আগুন
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের(কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের প্রাইভেটকার আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধায় উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় মাঠে দাঁড় করিয়ে রাখা গাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে দুলাল হোসেন চকদার দলীয় লোকজন নিয়ে কয়েড়া আওয়ামী লীগ নেতা রুবেল মেম্বারের বাড়িতে ইফতার পার্টিতে অংশ গ্রহন করেন। ইফতার চলাকালীন সময়ে কে বা কারা তার ব্যবহৃত প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে সটকে পড়ে। দুলাল হোসেন চকদার জানান, ইফতার করার সময় তিনি খবর পান যে তার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভুত হয়েছে। ব্রেকিং নিউজ ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, ভূঞাপুর উপজেলার কয়েড়া নামক স্থানে একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। |