/ অর্থনীতি / বাণিজ্য / বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 15 March, 2026 at 12:55 AM
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কটরাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে ভোজ্যতেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। খুচরা বাজারে অনেক জায়গায় সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও আবার সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। ফলে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ভোজ্যতেলের সংকটের পেছনে আমদানি সংকোচন ও সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমদানি প্রক্রিয়া সহজ করা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং নিয়মিত বাজার তদারকি জরুরি। অন্যথায় ভোজ্যতেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। আর ক্যাব বলছে, তেলের সংকট মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। প্রয়োজন সরকারের জোরদার মনিটরিং ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। অথচ ভোজ্য তেলের বাজার মনিটরিং চোখে পড়ছে না।
ব্যবসায়ীদের দাবি, বাজারে সরবরাহ কমে যাওয়ায় তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। আগের মতো কোম্পানিগুলো থেকে তেল পাওয়া যাচ্ছে না। যেটুকু আসে সেটাও খুব সীমিত। তবে টাকা হলে মাল ঠিকই পাওয়া যায়। সেক্ষেত্রে দাম বেশি ধরে মেমোতে কম দেখায়। মূলত মিল মালিকরা সিন্ডিকেট করে একটা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে যাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ায় আমদানিকারকদের খরচ বেড়েছে। পাশাপাশি ডলার সংকটের কারণে সময়মতো এলসি খোলা যাচ্ছে না। ফলে আমদানি ব্যাহত হচ্ছে এবং বাজারে সরবরাহেও প্রভাব পড়ছে।
বাজারে ভোজ্যতেলের কথিত সংকটকে মূলত কৃত্রিম বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, দেশে ভোজ্যতেলের প্রকৃত কোনো ঘাটতি নেই। কিছু অসাধু ব্যবসায়ী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেভাবে তথ্য দেওয়া হচ্ছে তাতে দেশের চাহিদা অনুযায়ী ভোজ্যতেলের সরবরাহ থাকার কথা। বাজারে পর্যাপ্ত তেল রয়েছে এবং রিফাইনারি কোম্পানিগুলোর কাছেও মজুদ আছে। তাই সরবরাহের ঘাটতি হওয়ার কোনো কারণ নেই। সরকারের পক্ষ থেকে বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ মালিক সমিতির সহসভাপতি এবং বাংলাদেশ তেল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. গোলাম মওলা বলেন, আমাদের কাছে গত বছরের তুলনায় আমাদের কাছে প্রায় ৪২ শতাংশ বেশি পণ্য মজুত রয়েছে। আমরা যে হিসাব করেছি তাতে পণ্যের কোনো ঘাটতি কথা না। কেউ যদি কৃত্রিমভাবে সরবরাহ কমিয়ে ভোক্তাদের কষ্ট দেয়, সেটি গ্রহণযোগ্য নয়।
গতকাল শনিবার রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ি, সূত্রাপুর, শ্যামবাজার, ধূপখোলামাঠ, রায়সাহেব বাজার, নয়াবাজারসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে, বাজারের অধিকাংশ দোকানে পাঁচ লিটারের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও এক লিটার ও দুই লিটারের বোতল মিললেও পাঁচ লিটারের বোতল খুব কম পাওয়া যাচ্ছে। অনেক দোকানে বোতলজাত সয়াবিন তেল নেই। কিছু দোকানে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। তবে বাজারে ক্যানোলা তেল পাওয়া যাচ্ছে, যদিও এর দাম তুলনামূলক বেশি। খুচরা দোকানদাররা জানিয়েছেন যে সিটি গ্রুপ, পুষ্টি ও তীর ব্র্যান্ডের তেলের ডিলারদের সঙ্গে যোগাযোগ করা গেলেও অনেক সময় তারা ফোন ধরছেন না। আবার কেউ কেউ বলছেন, তাদের কাছে তেল নেই। ফলে খুচরা ব্যবসায়ীরা বাধ্য হয়ে মৌলভীবাজার থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল কিনছে সে অভিযোগও পাওয়া গেছে।
এক্ষেত্রে আরও একটি অনিয়মের অভিযোগ উঠে এসেছে। কিছু ব্যবসায়ী বেশি দামে তেল বিক্রি করলেও মেমো বা চালানে কম দাম দেখাচ্ছেন। এতে বাজারে স্বচ্ছতা নষ্ট হচ্ছে। শনির আখড়ার ব্যবসায়ী মনির হোসেন জানানলেন, কয়েকদিন থেকে কোম্পানী তেল দিচ্ছে না। তাই বিক্রি করতে পারছেন না। ডিলাররা বলছে, টাকা দিয়ে বসে আছি, মিল থেকে তেল পাচ্ছি না। এজন্য বাজারে সরবরাহ কমেছে। গায়ের রেট থেকে দাম বেশি নেওয়ার সুযোগ নেই। এখন পর্যন্ত পুরাতন মাল বিক্রি করছি। ৫ লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। আর এটার চাহিদা সবচেয়ে বেশি। আমার কাছে এক লিটার ও দুই লিটারের বোতল আছে। এটাতো এখন থেকে সংকট না। যুদ্ধ শুরুর আগে থেকেই এ অবস্থা। মূলত মিল মালিকরা সিন্ডিকেট করেছে। আমাদের কাছে তথ্য নিয়ে লাভ হবে না। মিলারদের কাছে কি পরিমাণ আছে সেটা যদি সরকার নিতে পারে এবং তাদের প্রেসার দিয়ে বাজারে সরবরাহ বাড়াতে পারে তাহলে এ সমস্যার সমাধান হবে।
ধূপখোলা বাজারের আদর ষ্টোরের শহিদুল্লাহ বলেন, আগের মতো কোম্পানিগুলো থেকে তেল পাওয়া যাচ্ছে না। যেটুকু আসে সেটাও খুব সীমিত। ফলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দিতে পারছি না। আজকে আমার কাছে ৫ লিটারের কোনো তেলের বোতল নেই। আগামী সপ্তাহ থেকে ঠিক হয়ে যাবে বলে ডিলাররা বলেছে। সে আশায় বসে আছি।
যাত্রাবাড়িতে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, দুই লিটার ও এক লিটারের বোতল পাচ্ছি। ৫ লিটারের বোতল নেই বললেই চলে। ডিলারদের কাছে থাকলেও দেয় না। তারা গায়ের রেটের বেশি টাকা চায়। রূপচাঁদা, তীর, ফ্রেস ডিলারদের কাছে মাল নেই। গত এত সপ্তাহ ধরে এ সমস্যাটা তৈরি হচ্ছে। আমাদের কাছে না এসে পাইকারি ও মিলারদের কাছে যান। খোলা তেল ২০৫ টাকা কেজি। পাম ১৭০ টাকা কেজি। আর দুই লিটার বোতলের সয়াবিন তেল ৩৯০ টাকা, এক লিটার ১৯৫ টাকায় বিক্রি করছি। আরেক দোকানী বলেন, দোকানে কোনো সয়াবিন তেল নেই, ক্যানোলা ফুল থেকে তৈরি যে তেল সেটা আছে। এই তেলের দাম বেশি, চাহিদা কম। এখন বাধ্য হয়ে অনেকেই এই তেল নিচ্ছে। যেহেতু সয়াবিন তেল নাই৷ আমরাতো বেশ কয়েকদিন ধরে সয়াবিন তেল পাচ্ছি না।
দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দেওয়া সংকটের পেছনে আমদানি সংকোচন ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতাকে বড় কারণ হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, দেশের ভোজ্যতেল বাজার আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব দ্রুত পড়ে। কেবল ভোজ্যতেল নয়, সামগ্রিকভাবে প্রয়োজনীয় আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহের চাপ তৈরি হয়েছে, যার প্রভাব মূল্যস্ফীতিতেও পড়ছে। তাই দীর্ঘমেয়াদে দেশীয় বিকল্প উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া প্রয়োজন।
জানতে চাইলে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান অর্থনীতিবিদ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে দেশ এক ধরনের ‘ইমপোর্ট কম্প্রেশন’ বা আমদানি সংকোচনের অবস্থার মধ্যে রয়েছে। ফলে যে পরিমাণ আমদানি হওয়া প্রয়োজন, বাস্তবে তা হচ্ছে না। এটা শুধু ভোজ্যতেলের ক্ষেত্রেই নয়। শিল্পপণ্য বা ক্যাপিটাল গুডস যেগুলো নতুন উৎপাদন সক্ষমতা তৈরি করতে আমদানি করা হয়। সে সবের আমদানিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ২০২২ সালে আমরা যতটা আমদানি করেছিলাম, এরপর তিন-চার বছর পেরিয়ে গেলেও সেই পর্যায়ে আর পৌঁছাতে পারিনি।
এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমদানিকারক ও রিফাইনারি মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। কোনো সংকট নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দাম এক ফোঁটাও বাড়বে না। আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার কোনো প্রয়োজন নেই।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
রাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে ভোজ্যতেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। খুচরা বাজারে অনেক জায়গায় সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও ...
জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন: শিল্প খাতে অগ্রাধিকার প্রয়োজন
জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন: শিল্প খাতে অগ্রাধিকার প্রয়োজন
অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশের মেরুদ- খাদের কিনারে। বিনিয়োগ ছিল কার্যত বন্ধ। এখন ব্যবসায়ীরা ঘুরে দ্বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু দেশে জ্বালানি ...
চাঙ্গা গ্রামীণ অর্থনীতি
চাঙ্গা গ্রামীণ অর্থনীতি
পবিত্র মাহে রমজান শেষের দিকে। দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। ঈদ কেন্দ্র করে ...
মেঘালয়ে ভয়াবহ সহিংসতায় দুই মুসলিম যুবক নিহত, মসজিদে আগুন পাশেই অক্ষত মন্দির
মেঘালয়ে ভয়াবহ সহিংসতায় দুই মুসলিম যুবক নিহত, মসজিদে আগুন পাশেই অক্ষত মন্দির
নির্বাচনের প্রার্থিতা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলায় ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই ...
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
ফ্রাংকফুর্ট বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী এমিরেটসের ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। কারণ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ভ্রমণে বড় ধরনের প্রভাব ...
টার্গেট তেল স্থাপনা, উদ্বেগ বাড়ছে বিশ্ব জুড়ে
টার্গেট তেল স্থাপনা, উদ্বেগ বাড়ছে বিশ্ব জুড়ে
ইরান যুদ্ধে টার্গেট এখন তেলক্ষেত্র। যেমন যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তেমনি পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইরানের গুরুত্বপূর্ণ ...
অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান
অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান
‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নিয়ে অনিয়মের অভিযোগের পর এবার অস্তিত্বহীন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে অনুদান দেয়ার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী উপদেষ্টা ...
সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি : ফরিদা আখতার
সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি : ফরিদা আখতার
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির তীব্র বিরোধিতা করেছিলেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ...
বরিশাল সিটির নতুন প্রশাসক কে এই বিলকিস
বরিশাল সিটির নতুন প্রশাসক কে এই বিলকিস
ছাত্ররাজনীতি থেকে বহু পথ পেরিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেলেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। শনিবার (১৪ মার্চ) ...
১০
হাদি হত্যা মামলার নতুন মোড়, ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ গ্রেফতার
হাদি হত্যা মামলার নতুন মোড়, ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ গ্রেফতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতির দাবি করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ...
 
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর ...
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
বাংলাদেশে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ১৪ হাজার টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ১২ হাজার টন, পেট্রোলের চাহিদা ১২০০ টন ...
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ...
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
তুরস্কে কিডনি প্রতিস্থাপনের নামে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।র‍্যাব জানায়, তুরস্কের একটি ...
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
মাত্র ১ হাজার টাকায়ও একটি মটর বাইক কিনা সম্ভব! এটা শুধুমাত্র সরকারী নিলামেই সম্ভব। এর জন্য কোন লাইসেন্স লাগবে না। ...
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র‍্যান্ড ইল্লিয়ীনের ...
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিমান চলাচল ব্যাহত হলে দুবাইয়ের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কারণ বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর ...
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
বলিউডের পর্দায় তিনি বরাবরই সপ্রতিভ, চঞ্চল আর আত্মবিশ্বাসী। তবে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে মোটেও এমন ছিলেন না অভিনেত্রী কাজল। বরং নিজেকে ...
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত করছে যুক্তরাষ্ট্র, আসতে পারে নতুন শুল্ক
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত করছে যুক্তরাষ্ট্র, আসতে পারে নতুন শুল্ক
বাংলাদেশ-ভারতসহ বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় আছে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশের ...
১০
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তেল অবকাঠামো এখন সরাসরি যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত কয়েকদিনে ইরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার লক্ষ্য ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com