/ জাতীয় / নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা
বারবার দুর্ঘটনার পরও নেয়া হয়না ব্যবস্থা
নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 20 March, 2026 at 1:36 AM
নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরাঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যাত্রীবাহী লঞ্চে যাত্রীদের উঠার জন্য কোন নৌযান ও জেটি না থাকায় বারবার লঞ্চ চাপায় যাত্রী হতাহতের ঘটনা ঘটছে। এছাড়া ছোট নৌকায় করে লঞ্চে উঠার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও নৌপুলিশ ও কোস্ট গার্ড ওই দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ উঠেছে।সরেজমিনে ঢাকা নদী বন্দর ঘুরে এসব তথ্য জানা গেছে। 
বিআইডব্লিউটিএর সংশ্লিষ্টদের দাবি, ছোট ট্রলার দিয়ে লঞ্চে যাত্রী উঠার নিষেধাজ্ঞা থাকলেও নৌ পুলিশ ও কোস্ট গার্ড যথাযথ দায়িত্ব পালন না করায় বারবার লঞ্চ চাপায় প্রাণহানি ঘটছে। একাধিক যাত্রী বলেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী লঞ্চে ভ্রমণ করে থাকে। বিপুল সংখ্যক যাত্রীর লঞ্চে উঠার জন্য কোন সুবন্দোবস্ত (জেটি ও ছোট লঞ্চ) রাখা হয়নি। তাই সহজে তারা লঞ্চে ওঠার জন্য ঝুঁকি নিয়ে ট্রলার ব্যবহার করছে।
এভাবে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে হতাহত ও নিখোঁজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১০ বছরে অন্তত হাজারোও যাত্রী দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে বা নিখোঁজ হয়েছে। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনার দুইজনের মৃত্যু ও অন্তত ৩ জন নিখোঁজের পর থেকে অবৈধ ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তাই অবিলম্বে কেরানীগঞ্জ থেকে সদর ঘাটে লঞ্চে যাত্রী পরিবহনের জন্য সরাসরি বিআইডব্লিউটিএ'কে জেটি স্থাপন ও ছোট লঞ্চের দাবি জানান যাত্রীরা। এদিকে লঞ্চ দুর্ঘটনার পরপরই বারবার নৌ পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তদন্ত কমিটি গঠন করে, তবে তাদের তদন্ত প্রতিবেদন কিংবা সুপারিশ আলোর মুখ দেখেনা। ‌নেওয়া হয় না কোন ব্যবস্থাও।
বুধবারের দূর্ঘটনায় বিআইডব্লিউটিএ গঠিত তদন্ত কমিটির একাধিক সদস্য ও সদরঘাট নৌথানার ওসি সোহাগ রানাসহ কোন কর্মকর্তা যুগান্তরকে এসব বিষয়ে মন্তব্য দিতে রাজি হননি। আশরাফুল ইসলাম ও হাবিবুর রহমানসহ একাধিক যাত্রী জানান, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর, তেলঘাট, শুভাঢ্যা, জিনজিরা সহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবীদের একটি বড় অংশ দক্ষিণ অঞ্চলসহ বিভিন্ন রুটের লঞ্চে যাতায়াত করে। লঞ্চে উঠার জন্য শুধুমাত্র সদরঘাট দিয়ে টার্মিনাল থাকায় এসব যাত্রীদেরকে বাবুবাজার ব্রিজ হয়ে ঘুরা পথে লঞ্চে উঠতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। দীর্ঘদিন থেকে বিএডব্লিউটিএর কাছে সদরঘাট থেকে আগানগর, তেলঘাট পারাপারের জন্য বিআইডব্লিউটিএর যাত্রীবাহী লঞ্চ সেবা মাঝখানে কিছুদিন চালু রাখার পর কয়েক বছর আগে তা বন্ধ হয়ে গেছে। ফলে লাখ লাখ যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা ও ট্রলার দিয়ে লঞ্চে উঠছে। 
আওলাদ শিপিং লাইন্সের পরিচালক যুবরাজ হোসাইন বলেন, কিছু অসাধু ট্রলার ব্যবসায়ী আইনি নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রীদের লঞ্চে ওঠানামা করাচ্ছে। যাত্রীরাও সহজে লঞ্চে উঠার জন্য ঝুঁকি নিয়ে ট্রলার ব্যবহার করছে। এই অবৈধ কার্যক্রমের কারণেই সাধারণ যাত্রীরা বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এসব অনিয়ন্ত্রিত ট্রলারের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানান তিনি।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (নৌনিট্রা) মোবারক হোসেন বলেন, ট্রলার ব্যবহার করে জাহাজে যাত্রী ওঠানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এরপরও কিছু অসাধু ট্রলার ব্যবসায়ী নিয়ম অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রীদের লঞ্চে তুলে দিচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক এবং আইনবিরোধী।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা
নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা
ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যাত্রীবাহী লঞ্চে যাত্রীদের উঠার জন্য কোন নৌযান ও জেটি না থাকায় বারবার লঞ্চ চাপায় যাত্রী হতাহতের ...
ইরানের হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন
ইরানের হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের ...
জনগণ চাইলে সিসিকের ২৯ নং ওয়ার্ডে আমি কাউন্সিলর প্রার্থী -রাসেল মাহবুব
জনগণ চাইলে সিসিকের ২৯ নং ওয়ার্ডে আমি কাউন্সিলর প্রার্থী -রাসেল মাহবুব
রোটারিয়ান রাসেল মাহবুব সামাজিক অঙ্গনে ও মানবিক সেবামূলক কাজের অংশীদারিত্বে সিলেটে এক পরিচিত নাম।  ইসলামী বিধি,  নিয়ম-নীতি, রীতি নীতি  অনুযায়ী ...
ইরান যুদ্ধে স্থল সেনা পাঠানোর পরিকল্পনা নেই ট্রাম্পের
ইরান যুদ্ধে স্থল সেনা পাঠানোর পরিকল্পনা নেই ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থল সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়সূচির ...
হরমুজ প্রণালি নিয়ে বড় পদক্ষেপ, সহযোগিতা করতে প্রস্তুত বৃটেন, ফ্রান্স সহ ৬ দেশ
হরমুজ প্রণালি নিয়ে বড় পদক্ষেপ, সহযোগিতা করতে প্রস্তুত বৃটেন, ফ্রান্স সহ ৬ দেশ
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ‘যথাযথ প্রচেষ্টায়’ অংশ নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপের কয়েকটি প্রধান দেশ ও ...
যেসব দেশে যেতে বাংলাদেশিদের ভিসা লাগবে না
যেসব দেশে যেতে বাংলাদেশিদের ভিসা লাগবে না
বাংলাদেশি পাসপোর্টধারীরা ২০২৬ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ভিসা-মুক্ত নীতির ক্ষেত্রে ভ্রমণকারীদের কোনো ধরনের ভিসা ...
যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি
যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি
রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মুসলিমরা পবিত্র মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করেন। মুসলিমদের ২০৩০ সালে ৩৬টি রোজা রাখতে হবে; ...
জুলাই হত্যা মামলায় সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার
জুলাই হত্যা মামলায় সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।বৃহস্পতিবার (১৯ ...
ভারতের কারাগারে মৃত্যু, ৩৮ দিন পর ফেরত দিলো খাইরুজ্জামালের লাশ
ভারতের কারাগারে মৃত্যু, ৩৮ দিন পর ফেরত দিলো খাইরুজ্জামালের লাশ
ভারতে গিয়ে কারাগারে মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জামালের (৪২) লাশ ফেরত দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার ...
১০
বোয়ালখালীতে দুই যুবকের পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ
বোয়ালখালীতে দুই যুবকের পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ
চট্টগ্রামের বোয়ালখালীতে সঞ্চয় নাথ নামের এক যুবক  স্বেচ্ছায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।  বর্তমান তার নাম মোহাম্মদ আবদুর রহমান। সে ...
 
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
এক সময় সোনা মানেই ছিল ভারী, ঐতিহ্যবাহী সোনার সেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনার ধারণা অনেকটাই বদলে গেছে। এখন সোনার ...
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় নতুন নেতৃত্ব গঠন ঘিরে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ...
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা ...
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ...
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রোহিঙ্গারা দীর্ঘ প্রায় নয় বছর ধরে ...
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশের জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক ডিপো থেকে অন্য ...
নদী রক্ষায় নগরবাসী সচেতন হতে হবে - সিসিক প্রশাসক
নদী রক্ষায় নগরবাসী সচেতন হতে হবে - সিসিক প্রশাসক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় সুরমা নদী ছিল স্বচ্ছ ও প্রাণবন্ত। কিন্তু বর্তমানে পলিথিনসহ বিভিন্ন ধরনের ...
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
ফ্রাংকফুর্ট বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী এমিরেটসের ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। কারণ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ভ্রমণে বড় ধরনের প্রভাব ...
১০
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
রাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে ভোজ্যতেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। খুচরা বাজারে অনেক জায়গায় সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com