|
লক্ষ্মীপুরে দুস্থদের মাঝে ভিজএফ চাল বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি :
|
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার ১৪ মার্চ দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ইউনিয়ন পরিষদ আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই সরকারের পক্ষ থেকে ভিজিএফের এই সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় উপকারভোগীরা চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। |