/ সারাদেশ /  সিলেট বিভাগের উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেট বিভাগের উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রবাসী কল্যাণমন্ত্রী
এমদাদুর রহমান চৌধুরী জিয়া,সিলেট ব্যুরো:
Published : Saturday, 14 March, 2026 at 11:34 PM
 সিলেট বিভাগের উন্নয়নে  প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর  : প্রবাসী কল্যাণমন্ত্রীপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

আজ (শনিবার) দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান প্রধান সমস্যাগুলো সমাধানে সব  বিভাগের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের সমন্বয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সরকার তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টিমের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখছে। ইতোমধ্যে একজনের মরদেহ দেশে আনা হয়েছে এবং বাকিদের মরদেহও পর্যায়ক্রমে দেশে আনা হবে। এছাড়া মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের মরদেহও সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত দেশে আনা হবে।

এবারের ঈদ জামাতের প্রস্তুতি সম্পর্কে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির মতোয়াল্লী আরিফুল হক চৌধুরী জানান, ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের জরুরি চিকিৎসাসেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স, সুপেয় পানির ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এবারের ঈদ জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহেদ, সহকারী মতোয়াল্লী বদরুজ্জামান সেলিম ও আব্দুল মইন কয়সর, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির মতোয়াল্লী থেকে সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহী ঈদগাহ ব্যবস্থাপনার কমিটির পক্ষ থেকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
রাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে ভোজ্যতেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। খুচরা বাজারে অনেক জায়গায় সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও ...
জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন: শিল্প খাতে অগ্রাধিকার প্রয়োজন
জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন: শিল্প খাতে অগ্রাধিকার প্রয়োজন
অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশের মেরুদ- খাদের কিনারে। বিনিয়োগ ছিল কার্যত বন্ধ। এখন ব্যবসায়ীরা ঘুরে দ্বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু দেশে জ্বালানি ...
চাঙ্গা গ্রামীণ অর্থনীতি
চাঙ্গা গ্রামীণ অর্থনীতি
পবিত্র মাহে রমজান শেষের দিকে। দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। ঈদ কেন্দ্র করে ...
মেঘালয়ে ভয়াবহ সহিংসতায় দুই মুসলিম যুবক নিহত, মসজিদে আগুন পাশেই অক্ষত মন্দির
মেঘালয়ে ভয়াবহ সহিংসতায় দুই মুসলিম যুবক নিহত, মসজিদে আগুন পাশেই অক্ষত মন্দির
নির্বাচনের প্রার্থিতা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলায় ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই ...
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
ফ্রাংকফুর্ট বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী এমিরেটসের ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। কারণ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ভ্রমণে বড় ধরনের প্রভাব ...
টার্গেট তেল স্থাপনা, উদ্বেগ বাড়ছে বিশ্ব জুড়ে
টার্গেট তেল স্থাপনা, উদ্বেগ বাড়ছে বিশ্ব জুড়ে
ইরান যুদ্ধে টার্গেট এখন তেলক্ষেত্র। যেমন যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তেমনি পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইরানের গুরুত্বপূর্ণ ...
অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান
অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান
‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নিয়ে অনিয়মের অভিযোগের পর এবার অস্তিত্বহীন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে অনুদান দেয়ার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী উপদেষ্টা ...
সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি : ফরিদা আখতার
সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি : ফরিদা আখতার
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির তীব্র বিরোধিতা করেছিলেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ...
বরিশাল সিটির নতুন প্রশাসক কে এই বিলকিস
বরিশাল সিটির নতুন প্রশাসক কে এই বিলকিস
ছাত্ররাজনীতি থেকে বহু পথ পেরিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেলেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। শনিবার (১৪ মার্চ) ...
১০
হাদি হত্যা মামলার নতুন মোড়, ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ গ্রেফতার
হাদি হত্যা মামলার নতুন মোড়, ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ গ্রেফতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতির দাবি করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ...
 
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর ...
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
বাংলাদেশে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ১৪ হাজার টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ১২ হাজার টন, পেট্রোলের চাহিদা ১২০০ টন ...
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
তুরস্কে কিডনি প্রতিস্থাপনের নামে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।র‍্যাব জানায়, তুরস্কের একটি ...
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ...
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
মাত্র ১ হাজার টাকায়ও একটি মটর বাইক কিনা সম্ভব! এটা শুধুমাত্র সরকারী নিলামেই সম্ভব। এর জন্য কোন লাইসেন্স লাগবে না। ...
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র‍্যান্ড ইল্লিয়ীনের ...
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিমান চলাচল ব্যাহত হলে দুবাইয়ের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কারণ বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর ...
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
বলিউডের পর্দায় তিনি বরাবরই সপ্রতিভ, চঞ্চল আর আত্মবিশ্বাসী। তবে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে মোটেও এমন ছিলেন না অভিনেত্রী কাজল। বরং নিজেকে ...
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তেল অবকাঠামো এখন সরাসরি যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত কয়েকদিনে ইরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার লক্ষ্য ...
১০
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত করছে যুক্তরাষ্ট্র, আসতে পারে নতুন শুল্ক
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত করছে যুক্তরাষ্ট্র, আসতে পারে নতুন শুল্ক
বাংলাদেশ-ভারতসহ বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় আছে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com