/ ফিচার / কিশোর-কিশোরীদের তীক্ষ্ণ বুদ্ধি চান? সমাধান লুকিয়ে আছে গভীর ঘুমে
কিশোর-কিশোরীদের তীক্ষ্ণ বুদ্ধি চান? সমাধান লুকিয়ে আছে গভীর ঘুমে
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 19 February, 2026 at 1:03 AM
কিশোর-কিশোরীদের তীক্ষ্ণ বুদ্ধি চান? সমাধান লুকিয়ে আছে গভীর ঘুমেপড়াশোনার চাপ, কোচিং আর সোশ্যাল মিডিয়া। এসবের ভিড়ে বর্তমান সময়ের কিশোর-কিশোরীদের জীবন থেকে ঘুম যেন হারিয়ে যেতে বসেছে। কিন্তু সম্প্রতি ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির যৌথ গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। গবেষকেরা বলছেন, যে কিশোর-কিশোরীরা রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায় এবং দীর্ঘ সময় ঘুমায়, তাদের মস্তিষ্ক অন্যদের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ এবং কার্যকর হয়। অর্থাৎ, ‘আর্লি টু বেড আর্লি টু রাইজ’ প্রবাদটিই জীবনের চরম সত্য। সুতরাং রাত জেগে পড়াশোনা বা স্ক্রলিং নয়; বরং সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়তে সঠিক সময়ে ঘুমের কোনো বিকল্প নেই।

যা আছে গবেষণায়

যুক্তরাষ্ট্রের তিন হাজারের বেশি কিশোর-কিশোরীর ওপর দুই বিশ্ববিদ্যালয়ের এই যৌথ গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, ঘুমের অভ্যাসের সামান্যতম পার্থক্যও তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতায় বড় ধরনের প্রভাব ফেলে। যারা দ্রুত ঘুমাতে যায় এবং বেশি সময় ঘুমায়, তারা কিছু বিষয়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকে। এই এগিয়ে থাকার তালিকায় আছে,

পঠন দক্ষতা ও শব্দভান্ডার: তারা দ্রুত পড়তে পারে এবং নতুন শব্দ সহজে আয়ত্ত করে।

সমস্যা সমাধানের ক্ষমতা: যেকোনো জটিল বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি।

মস্তিষ্কের গঠন: ব্রেন স্ক্যানে দেখা গেছে, যেসব কিশোর পর্যাপ্ত ঘুমায়, তাদের মস্তিষ্কের আয়তন বড় এবং কার্যক্ষমতা উন্নত।

সামান্য পার্থক্য, বিশাল ফল

গবেষণায় চলাকালে কিশোর-কিশোরীদের তিনটি দলে ভাগ করা হয়েছিল। অবাক করা বিষয় হলো, যারা সবচেয়ে বেশি এবং যারা সবচেয়ে কম ঘুমিয়েছে, তাদের মধ্যে সময়ের পার্থক্য ছিল মাত্র ১৫-২০ মিনিট। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বারবারা সাহাকিয়ান বলেন, ‘ঘুমের এই সামান্য পার্থক্যই সময়ের সঙ্গে অনেক বড় ব্যবধান তৈরি করে দেয়। ঘুমের মধ্যেই আমাদের স্মৃতিশক্তি মজবুত হয়।’ বিশেষজ্ঞদের মতে, ১৩ থেকে ১৮ বছর বয়সীদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। কিশোর-কিশোরীদের ঘুমের মান বাড়াতে দুটি সহজ উপায় বাতলে দিয়েছেন গবেষকেরা। সেগুলো হলো—

ব্যায়াম: নিয়মিত শারীরিক পরিশ্রম দ্রুত ও গভীর ঘুমে সাহায্য করে।

ডিজিটাল কারফিউ: রাতে ঘুমানোর আগে মোবাইল ফোন বা কম্পিউটারের স্ক্রিন থেকে দূরে থাকা।

অপর্যাপ্ত ঘুমের ভয়ংকর ঝুঁকি

শুধু বুদ্ধি কমে যাওয়াই নয়, ঘুমের অভাব শরীর ও মনের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। সেসব নেতিবাচক প্রভাবের মধ্যে আছে—

শারীরিক সমস্যা: ওজন বৃদ্ধি, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদ্‌রোগের ঝুঁকি বেড়ে যাওয়া।

মানসিক স্বাস্থ্য: ঘুম কম হলে বিষণ্নতা বা ডিপ্রেশন এবং উদ্বেগের মতো সমস্যা দেখা দেয়।

মস্তিষ্কের বয়স: যুক্তরাষ্ট্রের সিডিসির মতে, পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক ৩ বছর পর্যন্ত বেশি বুড়িয়ে যেতে পারে এবং স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়ে।

সন্তানদের স্মার্টফোন থেকে দূরে রাখতে

কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্য এবং হাসিখুশি মনের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। স্মার্টফোন ব্যবহারের ওপর সামান্য নিয়ন্ত্রণ আনলে তারা শুধু সুস্থই থাকবে না, বরং তাদের মেধারও বিকাশ ঘটবে।

এ জন্য যা করতে পারেন—

বেডরুমে ‘নো ফোন’ পলিসি: ঘুমানোর সময় শোয়ার ঘরে মোবাইল ফোন রাখবেন না। এই নিয়ম শুধু কিশোরদের জন্য নয়, পরিবারের বড়দের জন্যও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। এতে মোবাইল ফোনের নীল আলোর প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি গভীর ঘুম নিশ্চিত হয়।

অ্যালার্ম ঘড়ির ব্যবহার: অনেকে মোবাইল ফোন অ্যালার্ম ঘড়ি হিসেবে ব্যবহার করেন, যা রাতে এটি ব্যবহারের একটি বড় অজুহাত। খুব সামান্য খরচে একটি অ্যানালগ অ্যালার্ম ঘড়ি কিনে নিন এবং মোবাইল ফোনটি অন্য ঘরে চার্জে রেখে দিন।

অ্যাপ ও প্রযুক্তির সাহায্য: স্মার্টফোনে এমন অনেক অ্যাপ রয়েছে, যা নির্দিষ্ট সময়ের পর সেটিকে শাট-ডাউন বা লক করে দেয়। প্রযুক্তির নেশা কাটাতে প্রযুক্তিরই এই ব্যবহার বেশ কার্যকর হতে পারে।

ঘুমের আগের এক ঘণ্টা: ঘুমানোর ঠিক আগের এক ঘণ্টা মোবাইল ফোন বা ট্যাবলেট ব্যবহার না করে কিছু বিকল্প অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

বিকল্প ব্যবস্থা

বই পড়া: এটি মস্তিষ্ক শান্ত করে।

ডায়েরি লেখা: সারা দিনের কথা লিখে রাখা মানসিক চাপ কমায়।

গোসল করা: হালকা গরম পানিতে গোসল করলে শরীরের পেশি শিথিল হয় এবং দ্রুত ঘুম আসে।

সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য ডিজিটাল ডাইজেস্ট


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
হেলিকপ্টারের মতো যেকোনো জায়গা থেকে উঠানামা করতে পারা বিমান X-76 তৈরির কাজ শুরু
হেলিকপ্টারের মতো যেকোনো জায়গা থেকে উঠানামা করতে পারা বিমান X-76 তৈরির কাজ শুরু
মার্কিন গবেষণা সংস্থা DARPA একটি নতুন পরীক্ষামূলক বিমান X-76 তৈরির কাজ শুরু করেছে। এই বিমানটির লক্ষ্য হলো জেট বিমানের গতি ...
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
মাত্র ১ হাজার টাকায়ও একটি মটর বাইক কিনা সম্ভব! এটা শুধুমাত্র সরকারী নিলামেই সম্ভব। এর জন্য কোন লাইসেন্স লাগবে না। ...
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তেল অবকাঠামো এখন সরাসরি যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত কয়েকদিনে ইরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার লক্ষ্য ...
ইরান যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলার ছাড়াতে পারে
ইরান যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলার ছাড়াতে পারে
মার্চ মাসজুড়ে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের দাম ২০০৮ ও ২০২২ সালের সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে ...
ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান
ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান
কর ছাড়ের বড় সুবিধা পাওয়ার পরও বছরের পর বছর ভ্যাট ফাঁকি দেওয়ার এক অভিনব কৌশল উন্মোচন করেছে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ...
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
বাংলাদেশে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ১৪ হাজার টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ১২ হাজার টন, পেট্রোলের চাহিদা ১২০০ টন ...
"মাহে রমজান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম"
"মাহে রমজান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম"
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মেহেদী হাসান ফারুক বলেন, মাহে রমজান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম। এ মাস ...
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
বলিউডের পর্দায় তিনি বরাবরই সপ্রতিভ, চঞ্চল আর আত্মবিশ্বাসী। তবে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে মোটেও এমন ছিলেন না অভিনেত্রী কাজল। বরং নিজেকে ...
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল
জ্বালানি সংকট মোকাবিলায় এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এরই ...
১০
খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
খুলনায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার নগরের সোনাডাঙ্গা মডেল থানাধীন মোল্লাবাড়ির সামনে নিউ পথ মাদকাসক্তি নিরাময় ...
 
ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো?
ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো?
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ঊর্ধ্বে; এটি মূলত জনগণের আমানত। সেই আমানত যখন কোনো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষা বা ব্যবসায়িক ...
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ: জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ: জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনা বিশ্বের জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব ...
পঞ্চগড় জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পঞ্চগড় জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিএসসি কমিউনিটি হল-২, (২য় তলা) মিলনায়তনে ঢাকায় অবস্থানরত পঞ্চগড় জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার মাহফিল ...
হামিমকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি
হামিমকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া ...
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলা
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলা
ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র ...
মোমেন কমিশনেরও আকস্মিক পতন, ইতিহাসের পুনরাবৃত্তি!
মোমেন কমিশনেরও আকস্মিক পতন, ইতিহাসের পুনরাবৃত্তি!
সাবেক ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত করে ২০০৪ সালের ২১ নভেম্বর একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে জন্ম নিয়েছিল ‘দুর্নীতি দমন কমিশন’ (দুদক)। ...
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ কণ্ঠ
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ কণ্ঠ
আজ ৮ মার্চ, শনিবার সকাল ১০টায় রাজধানী মিরপুরস্থ টেকনিক্যালে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ ...
বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের ...
দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশনা ...
১০
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com