|
ইরান যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলার ছাড়াতে পারে
নতুন বার্তা, ঢাকা:
|
মার্চ মাসজুড়ে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের দাম ২০০৮ ও ২০২২ সালের সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক Goldman Sachs.এ পরিস্থিতিতে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলারের বেশি হয়ে যেতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে প্রতি গ্যালন ৫ ডলারের বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। জ্বালানির দাম বাড়লেও তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের প্রভাব কম পড়তে পারে। তবে ইউরোপের দেশগুলো, বিশেষ করে ইতালি এবং যুক্তরাজ্য বেশি অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে। সূত্র: Financial Times |