/ ফিচার / তারেক রহমান ও খামেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা বীরের বেশে রাষ্ট্রক্ষমতায় বসেন
তারেক রহমান ও খামেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা বীরের বেশে রাষ্ট্রক্ষমতায় বসেন
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 23 February, 2026 at 12:35 AM, Update: 23.02.2026 3:13:44 PM
তারেক রহমান ও খামেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা বীরের বেশে রাষ্ট্রক্ষমতায় বসেনশাসকগোষ্ঠীর হাতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জুলুম, নির্যাতন, অত্যাচার ও নিপীড়নের ঘটনা বিভিন্ন দেশে সাধারণ চিত্র। বিশেষ করে উন্নয়নশীল ও অনুন্নত দেশে এসব ঘটনা প্রায়ই ঘটছে। এই খড়্গ ও দমন-পীড়ন থেকে বাঁচতে অনেক নেতাই পাড়ি জমান বিদেশে। স্বেচ্ছা বা জোরপূর্বক নির্বাসনে গিয়ে কেউ কেউ ফেরেন বীরের বেশে, বসেন মসনদে। 
পৃথিবীতে এমন অনেক নেতা আছেন যারা রাজনৈতিক পরিস্থিতি বা সামরিক অভ্যুত্থানের কারণে দেশত্যাগে বাধ্য হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন। আবার অনেকে বছরের পর বছর কারাগারে বন্দি ছিলেন। তাদের মধ্যে সর্বশেষ বীরদর্পে দেশে ফিরে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছেন তারেক রহমান। তার নেতৃত্বাধীন বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে।

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরেই তিনি অভূতপূর্ব সংবর্ধনা পান। এরপর মাত্র দেড় মাসের প্রচেষ্টায় তিনি তার দলকে এনে দিয়েছেন ভূমিধস বিজয়। তার ঘুরে দাঁড়ানোর লড়াই কেমন ছিল, একটু দেখে নেওয়া যাক।

তারেক রহমান

দেশের অন্যতম আলোচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তারেক রহমানকেও গ্রেফতার করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় তাকে অমানবিক নির্যাতন করা হয়। একপর্যায়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে তিনি মুক্তি পান এবং চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান।

লন্ডনে প্রায় ১৭ বছর নির্বাসনে ছিলেন। এই সময়ে আওয়ামী লীগ প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনার জুলম-নির্যাতম ও দমন-পীড়নের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে তারেক রহমানের দেশে ফেরাতো দূরের কথা, বিএনপি ও অন্য রাজনৈতিক দলের বহু নেতা দেশ ছাড়তে বাধ্য হন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। একে একে দেশে ফেরেন বহু রাজনীতিক, সাংবাদিক ও বুদ্ধিজীবী। জনগণ ফিরে পায় ভোটাধিকার। এক পর্যায়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি নিরঙ্কুশ জয় পায় এবং ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

বেনজির ভুট্টো

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শিক্ষাজীবন শেষ করে ১৯৭৭ সালে জন্মভূমি পাকিস্তানে ফেরেন বেনজির ভুট্টো। কিছুদিন পরই ক্ষমতা দখল করেন সেনাশাসক জিয়া উল হক। ওই বছর প্রেসিডেন্ট জিয়ার সময় বেনজিরের বাবা জুলফিকার আলী ভুট্টোকে একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়। এরপরই পাকিস্তানের রাজনীতিতে পা রাখেন বেনজির।

জিয়া উল হকের সরকার তাকে বহুবার গ্রেফতার করে। দমন-পীড়ন থেকে বাঁচতে বেনজির ১৯৮৪ সালে লন্ডন চলে যান ও ১৯৮৬ সালে দেশে ফেরেন। সরকারবিরোধী আন্দোলনে বেনজির জনমত গঠন করেন এবং ১৯৮৮ সালের নির্বাচনে জয়ী হয়ে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। ১৯৯০ সালের ৬ আগস্ট তিনি বরখাস্ত হন। 

১৯৯৩ সালের নির্বাচনে তিনি আবার জয়লাভ করেন ও দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৬ সালের ৬ নভেম্বর তাকে পুনরায় বরখাস্ত করা হয়। পরে ১৯৯৭ সালের নির্বাচনে তিনি হেরে যান। 

আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাভি খামেনি 

আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাভি খামেনি ছিলেন একজন ইরানি ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, রাজনৈতিক তত্ত্ববিদ ও বিপ্লবী। মাত্র দুবছর বয়সে তার বাবাকে হত্যা করা হয়েছিল। মোহাম্মদ রেজা শাহ পাহলভির হোয়াইট রেভল্যুশন বা শ্বেত বিপ্লবের বিরোধিতা করায় ১৯৬৪ সালে তাকে রাষ্ট্রীয়ভাবে তুরস্কের বুর্সায় নির্বাসিত করা হয়।

এর পর রুহুল্লাহ খামেনি ১৪ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটান। এই সময়ের সিংহভাগ তিনি ইরাকে অতিবাহিত করেন এবং তুরস্ক ও ফ্রান্সেও কিছুদিন ছিলেন। তিনি তুরস্কের বুর্সায় ১৯৬৪-১৯৬৫, ইরাকের নাজাফে ১৯৬৫-১৯৭৮ এবং ফ্রান্সের নফেল-লে-শাতো-তে ১৯৭৮-১৯৭৯ বসবাস করেছিলেন। নির্বাসিত জীবনেই তিনি তিলে তিলে গড়ে তোলেন ইসলামি বিপ্লব।

তিনি ছিলেন ইরানের ইসলামি বিপ্লবের প্রধান নেতা, যার মাধ্যমে মোহাম্মদ রেজা শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হন এবং ইরান একটি ধর্মতান্ত্রিক ইসলামি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। শাহের সরকারের পতনের পর ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বীরের বেশে ইরানে ফেরেন খামেনি।

রুহুল্লাহ খামেনি ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৯ সাল থেকে ১৯৮৯ সালে তার মৃত্যু পর্যন্ত দেশটির প্রথম সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 

নেলসন ম্যান্ডেলা 

দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা আক্ষরিক অর্থে দেশের বাইরে নির্বাসিত ছিলেন না, তবে ২৭ বছর কারাবন্দি থাকা অবস্থায় তাকে রাজনৈতিকভাবে নির্বাসিত হিসেবেই দেখা হয়। ১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর চার বছরের ব্যবধানে ১৯৯৪ সালের প্রথম অংশগ্রহণমূলক নির্বাচনে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এছাড়া ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ও চার্লস ডি গল, রাশিয়ার ভ্লাদিমির লেনিন, মিয়ানমারের অং সান সু চি প্রমুখ নেতা নির্বাসন বা বন্দিত্বের পর ফিরে এসে দেশের শীর্ষ ক্ষমতায় আসীন হয়েছিলেন।

তথ্যসূত্র: উইকিপিডিয়া ও ব্যক্তিগত প্রোফাইল।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
হেলিকপ্টারের মতো যেকোনো জায়গা থেকে উঠানামা করতে পারা বিমান X-76 তৈরির কাজ শুরু
হেলিকপ্টারের মতো যেকোনো জায়গা থেকে উঠানামা করতে পারা বিমান X-76 তৈরির কাজ শুরু
মার্কিন গবেষণা সংস্থা DARPA একটি নতুন পরীক্ষামূলক বিমান X-76 তৈরির কাজ শুরু করেছে। এই বিমানটির লক্ষ্য হলো জেট বিমানের গতি ...
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
মাত্র ১ হাজার টাকায়ও একটি মটর বাইক কিনা সম্ভব! এটা শুধুমাত্র সরকারী নিলামেই সম্ভব। এর জন্য কোন লাইসেন্স লাগবে না। ...
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তেল অবকাঠামো এখন সরাসরি যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত কয়েকদিনে ইরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার লক্ষ্য ...
ইরান যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলার ছাড়াতে পারে
ইরান যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলার ছাড়াতে পারে
মার্চ মাসজুড়ে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের দাম ২০০৮ ও ২০২২ সালের সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে ...
ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান
ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান
কর ছাড়ের বড় সুবিধা পাওয়ার পরও বছরের পর বছর ভ্যাট ফাঁকি দেওয়ার এক অভিনব কৌশল উন্মোচন করেছে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ...
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
বাংলাদেশে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ১৪ হাজার টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ১২ হাজার টন, পেট্রোলের চাহিদা ১২০০ টন ...
"মাহে রমজান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম"
"মাহে রমজান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম"
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মেহেদী হাসান ফারুক বলেন, মাহে রমজান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম। এ মাস ...
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
বলিউডের পর্দায় তিনি বরাবরই সপ্রতিভ, চঞ্চল আর আত্মবিশ্বাসী। তবে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে মোটেও এমন ছিলেন না অভিনেত্রী কাজল। বরং নিজেকে ...
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল
জ্বালানি সংকট মোকাবিলায় এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এরই ...
১০
খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
খুলনায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার নগরের সোনাডাঙ্গা মডেল থানাধীন মোল্লাবাড়ির সামনে নিউ পথ মাদকাসক্তি নিরাময় ...
 
ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো?
ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো?
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ঊর্ধ্বে; এটি মূলত জনগণের আমানত। সেই আমানত যখন কোনো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষা বা ব্যবসায়িক ...
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ: জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ: জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনা বিশ্বের জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব ...
পঞ্চগড় জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পঞ্চগড় জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিএসসি কমিউনিটি হল-২, (২য় তলা) মিলনায়তনে ঢাকায় অবস্থানরত পঞ্চগড় জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার মাহফিল ...
হামিমকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি
হামিমকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া ...
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলা
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলা
ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র ...
মোমেন কমিশনেরও আকস্মিক পতন, ইতিহাসের পুনরাবৃত্তি!
মোমেন কমিশনেরও আকস্মিক পতন, ইতিহাসের পুনরাবৃত্তি!
সাবেক ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত করে ২০০৪ সালের ২১ নভেম্বর একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে জন্ম নিয়েছিল ‘দুর্নীতি দমন কমিশন’ (দুদক)। ...
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ কণ্ঠ
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ কণ্ঠ
আজ ৮ মার্চ, শনিবার সকাল ১০টায় রাজধানী মিরপুরস্থ টেকনিক্যালে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ ...
দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশনা ...
বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের ...
১০
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com