/ অর্থনীতি / বাণিজ্য / ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ: জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ: জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 5 March, 2026 at 1:11 AM
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ: জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনা বিশ্বের জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপর। বিশেষ করে দেশের মোট ব্যবহৃত জ্বালানির প্রায় ৭০ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশে তেল-গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

চাহিদার বড় অংশ করা হয় আমদানি

দেশের জ্বালানি চাহিদার ৬৫-৭০ শতাংশই আমদানিনির্ভর। এর মধ্যে রয়েছে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপি গ্যাস ইত্যাদি। অধিকাংশ জ্বালানি পণ্য আমদানি করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে।
অপরিশোধিত জ্বালানি তেলের ২০ শতাংশ আমদানি করা হয় সৌদি আরব ও দুবাই থেকে। সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল (এএলসি) ও আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল থেকে বছরে ১৫ লাখ টন তেল কিনে থাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
দেশের এলএনজি সরবরাহের বড় উৎস কাতার ও ওমান। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি এবং ওমানের ওকিউটি ট্রেডিং থেকে এলএনজি আমদানি করে সরকার। চলতি বছরেই কাতার থেকে ২৪ কার্গো এলএনজি আমদানি করা হয়েছে, বছরজুড়ে আরও ১৬ কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার।
দেশের আরেক গুরুত্বপূর্ণ জ্বালানি হলো এলপি গ্যাস। পুরোপুরি আমদানিনির্ভর এ পণ্যের বাৎসরিক চাহিদা ১৪ লাখ টন, যার পুরোটাই আনা হয় সৌদি আরব, দুবাই, কাতার, ওমান থেকে। যদিও বিপিসি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন থেকে এলপিজি আমদানির উদ্যোগ গ্রহণ করেছে।

হামলার নিশানায় জ্বালানি স্থাপনা ও হরমুজ প্রণালী

বিশ্বের মোট জ্বালানি সরবরাহের ২০ শতাংশ পার হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী ব্যবহারে ইরান কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর সেখানে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে আছে।
অন্যদিকে, সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনায় একের পর এক হামলা করেছে ইরান। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরান দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অন্যতম প্রধান শোধনাগার রাস তানুরায় ড্রোন হামলা চালিয়েছে। যদিও স্থাপনাটির বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে, হামলার পর আরামকো কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে রাস তানুরা শোধনাগারটি সাময়িক বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য যে, আরামকো প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ বড়মাপের জ্বালানি আমদানি করে থাকে।
এদিকে, কাতারের দোহা নগরীর দক্ষিণে অবস্থিত মেসাইদ শিল্প শহরের একটি বিদ্যুৎকেন্দ্র এবং রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির জ্বালানি স্থাপনাতেও ড্রোন হামলা চালানো হয়েছে। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলার কারণে এলএনজি উৎপাদন সাময়িক বন্ধ রেখেছে কাতার। এই স্থাপনায় বছরে প্রায় ৭৭ মিলিয়ন টন এলএনজি উৎপাদন করা হয়।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এসব জ্বালানি স্থাপনায় হামলার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছে। যার ভুক্তভোগী হবে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলো।

বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, বাংলাদেশেও বাড়ার সম্ভাবনা

মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সরাসরি প্রভাব পড়ছে তেলের বাজারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন ডব্লিউটিআই ব্রেন্ট ক্রুড অয়েলের (অপরিশোধিত জ্বালানি তেল) দাম পৌঁছেছে ৭৬ ডলারে, ফেব্রুয়ারির শেষেও যার দাম ছিল ৬৭ ডলার।
বাংলাদেশ ২০২৪ সালে মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে আসছে। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি মার্চ মাসের জন্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় প্রতি লিটার অকটেনের দাম ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা ও কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করে। যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে এবং বিশ্ববাজারে তেলের মূল্য ঊর্ধ্বগতি থাকলে দেশের বাজারে তেলের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেইন বলেন, ‘বিশ্ববাজারে ইতোমধ্যে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, হয়তো ১০০ ডলারেও পৌঁছাতে পারে। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের দেশেও তেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আমি আশা করছি, যুদ্ধটা দীর্ঘমেয়াদি হবে না। কিন্তু তা না হলে ঝুঁকিটা থেকেই যাচ্ছে।’

দেশে জ্বালানি মজুতের পরিস্থিতি

বাংলাদেশে জ্বালানি তেল আমদানি করে থাকে একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। প্রতিষ্ঠানটির তথ্যমতে, বর্তমানে দেশে মোট ১ লাখ ৩৬ হাজার টন জ্বালানি তেলের মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের, পেট্রোল ১৫ দিনের, ফার্নেস তেল ৯৩ দিনের এবং ৫৫ দিনের জেট ফুয়েল মজুত আছে।
জ্বালানি তেলের মধ্যে অকটেন ও পেট্রোল যানবাহনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ডিজেল একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত হয়। তবে, ডিজেলের পাশাপাশি সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় ফার্নেস তেল দিয়ে। তাই এসবের মজুত কমে আসলে দেশে যেমন লোডশেডিংয়ের ঝুঁকি বাড়বে, একইভাবে অস্থিতিশীল হবে অর্থনৈতিক খাত।
জ্বালানি মজুতে সংকট তৈরি হলে সমাধান কী— এমন প্রশ্ন রাখা হয় বিপিসি’র পরিচালক (অপারেশন) এ কে এম আজাদূর রহমানের কাছে। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত আছে। তবে যুদ্ধ যদি লম্বা হয়, সেক্ষেত্রে আমাদের যারা তেল সরবরাহ করে থাকে তাদের অনুরোধ করব যে, সরবরাহের পরিমাণ যেন বাড়িয়ে দেয়। এছাড়া বিকল্প উৎস খোঁজাও শুরু করেছি আমরা।’

বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের পর্যবেক্ষণ

বাংলাদেশ জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আমদানির ওপর সরাসরি নির্ভরশীল। তাই এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি মজুতের সক্ষমতা বাড়ানো এবং বিকল্প উৎসের পরিকল্পনা রাখার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেইন বলেন, ‘আমাদের আমদানিকৃত জ্বালানির সিংহভাগ আসে হরমুজ প্রণালী দিয়ে। এই রুটটি বন্ধ হয়ে যাওয়া মানে দেশের জ্বালানি খাতের ওপর চরম চাপ তৈরি হওয়া। যদি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে বাংলাদেশ ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে।’
তিনি আরও যোগ করেন, ‘বর্তমানে এই সংকটের তাৎক্ষণিক কোনো সমাধান আমাদের হাতে নেই। যেহেতু আমরা আমদানিনির্ভর, তাই আমাদের উচিত ছিল আগে থেকেই জ্বালানি মজুতের সক্ষমতা বাড়ানো। বিশেষ করে ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের মজুত কমপক্ষে ৯০ দিনের রাখা প্রয়োজন ছিল। অন্যদিকে, এলএনজি মজুতের সক্ষমতা আমাদের একেবারেই নেই। এলএনজি স্টোরেজ করা কঠিন ও ব্যয়বহুল হলেও অন্তত ১৫ দিনের একটি ব্যাকআপ থাকা জরুরি ছিল। এখন আমাদের তাকিয়ে থাকতে হবে যুদ্ধের গতিপ্রকৃতির দিকে। পরিস্থিতি চার সপ্তাহের মধ্যে স্বাভাবিক না হলে দেশের অবস্থা দ্রুত অবনতির দিকে যাবে।’

কর্তৃপক্ষের প্রস্তুতি

সার্বিক বিষয়ে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে যে অস্থিরতা তৈরি হয়েছে, সে বিষয়ে আমরা পুরোপুরি অবগত। বিশ্ববাজারে জ্বালানির দামও ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। যদি এই যুদ্ধ দীর্ঘমেয়াদি হয়, তবে আমরা অবশ্যই বিকল্প উৎসের সন্ধান করব। পাশাপাশি আমাদের বর্তমান সরবরাহকারী দেশগুলোকে অনুরোধ জানানো হবে যেন তারা সরবরাহের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেয়।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com