/ জাতীয় / দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Saturday, 28 November, 2026 at 7:45 PM
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী আহত সদস্যদের সাহস জোগান, তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন এবং ঘোষণা দেন যে, তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন। কারো মাথায় আঘাত (হেড ইনজুরি) রয়েছে, আবার কারো হাড় ভেঙে গেছে (ফ্র্যাকচার)। ইতোমধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদী ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু'একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।

সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কতিপয় ব্যক্তির বাংলাদেশ সংক্রান্ত মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে তা দেখার বিষয় নয়, তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। এছাড়া, ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন।

হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অফিসারদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেন। তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধিতে গৃহীত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। যেহেতু পুলিশ সদস্যদের চিকিৎসার মূল অংশ আঘাতজনিত, তাই হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি এবং এ সংক্রান্ত বিশেষায়িত সেবার (স্পেশালাইজেশন) ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক্সের পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে মন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট বা শাখা খোলার বিষয়েও ইতিবাচক মতামত ব্যক্ত করেন। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত যে ৮ জন পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (যাদের মধ্যে ৬ জন গোপালগঞ্জ, ১ জন গাজীপুর সদর এবং ১ জন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত), তারা হলেন: দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ওসিকে যুবলীগ নেতার হুমকি: হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব
ওসিকে যুবলীগ নেতার হুমকি: হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা। আওয়ামী লীগ ও সহযোগী ...
২
রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়
রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রোববার (২৯ নভেম্বর) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ...
৩
ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না: অধ্যাপক আনু মুহাম্মদ
ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না: অধ্যাপক আনু মুহাম্মদ
দিনাজপুরের ফুলবাড়ী অঞ্চলে জীবন জীবিকা, পরিবেশ, আবাসি জমি ও নিজ বাসভবন  ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না। প্রয়োজনে ...
৪
ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকায় ...
৫
সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় ...
৫
সাতক্ষীরায় সেনা পরিচয়ে বিয়ের পাত্র, আদালতের মাধ্যমে কারাগারে
সাতক্ষীরায় সেনা পরিচয়ে বিয়ের পাত্র, আদালতের মাধ্যমে কারাগারে
সাতক্ষীরায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের পাত্র সেজে মেয়ে দেখতে গিয়ে আটক হওয়া আমির হামজা নামের সেই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে ...
৭
গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও টয়ো অটোর চুক্তি স্বাক্ষর
গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও টয়ো অটোর চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি এবং টয়ো অটো (TOYO AUTO)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ...
৮
নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয়
নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয়
দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির সঙ্গে নিরাপদ সড়কব্যবস্থার সম্পর্ক অত্যন্ত গভীর। সড়ক যদি অনিরাপদ হয়, যানবাহন চলাচলে শৃঙ্খলা না থাকে, ...
৯
‘শীতের দীর্ঘ রাত, আল্লাহ প্রেমিকের ইবাদতের বসন্ত’
‘শীতের দীর্ঘ রাত, আল্লাহ প্রেমিকের ইবাদতের বসন্ত’
শীতের দীর্ঘ রাত, নীরব প্রকৃতি আর সুবহে সাদিকের স্নিগ্ধতা মুমিনের জন্য হতে পারে ইবাদত, তওবা ও আত্মগঠনের এক অপূর্ব সুযোগ। ...
১০
​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জন
​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা ও নিউ ধলেশ্বরী নদী কেন্দ্রিক অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে কোণঠাসা ...
 
১
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত সোমবার (২৩ ...
২
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ...
৩
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
৪
টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের এক দিন পর তিন বছর বয়সী শিশু আদিবা ইসলামের মরদেহ ...
৫
ডিসির কাছে আবেদন করায় টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ
ডিসির কাছে আবেদন করায় টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ
টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগ উঠেছে। এ ...
৫
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা ...
৭
দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ও নিষিদ্ধ দলের তান্ডবের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ও নিষিদ্ধ দলের তান্ডবের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
সারা দেশে নিষিদ্ধ রাজনৈতিক  সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং লুটপাটের অভিযোগে ও আইনশৃংখলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ...
৮
​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জন
​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা ও নিউ ধলেশ্বরী নদী কেন্দ্রিক অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে কোণঠাসা ...
৯
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির
সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে এ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ...
১০
টাঙ্গাইলে কাঙ্খিত ফলনেও লোকসানের শঙ্কায় কৃষকরা
টাঙ্গাইলে কাঙ্খিত ফলনেও লোকসানের শঙ্কায় কৃষকরা
হেমন্তের সকালে শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ প্রকৃতির এই পরিবর্তনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে পাকা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com