/ সারাদেশ / ​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জন
কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’
​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জন
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : ​
Published : Saturday, 28 November, 2026 at 8:15 PM
​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জনটাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা ও নিউ ধলেশ্বরী নদী কেন্দ্রিক অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে প্রভাবশালী বালু ব্যবসায়ী সিন্ডিকেট।

ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান, কারাদণ্ড ও বিপুল অঙ্কের অর্থদণ্ডের মুখে এবার উপজেলা প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সিন্ডিকেটের এক সক্রিয় সদস্যের বক্তব্যে এমন তথ্য উঠে এসেছে।

​সিন্ডিকেটের বিস্তৃতি ও কৌশল অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার বেলটিয়া, কুর্শাবেণু, বিয়ারা মারুয়া, গোবিন্দপুর, মীরহামজানি, জোকারচর, থানাঘাট, কামাক্ষার মোড়, হাকিমপুর, ধলাটেংগর, ভাবলা, কুড়িঘরিয়া, এলেঙ্গা সেতুর উত্তর-দক্ষিণ-পশ্চিম পাড়, বড়বাসালিয়া, পৌলি, পুংলি রেলওয়ে সেতুর পূর্বপাড় এবং মহেলা ঘাটসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি চলছে। স্থানীয়ভাবে ‘হোয়াইট গোল্ড’ হিসেবে পরিচিত এই ব্যবসাকে কেন্দ্র করে প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে।

​অভিযোগ রয়েছে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পুরোনো সিন্ডিকেটের হাতবদল হয়ে নতুন একটি গোষ্ঠী এই ব্যবসায় সক্রিয় হয়। মাঝে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের অভিযানে কিছুটা ভাটা পড়লেও জাতীয় সংসদ নির্বাচনের পর চক্রটি আবারও তৎপর হয়ে ওঠে। বর্তমানে ভূঞাপুর থেকে বাল্কহেডে মোটা বালু এনে অবৈধ ঘাটে মজুত এবং রাতের আঁধারে বাংলা ড্রেজারের মাধ্যমে নদী থেকে বিটবালু উত্তোলন করা হচ্ছে। সম্প্রতি ধলাটেংগর এলাকায় ৮ ইঞ্চি পাইপলাইন বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের প্রস্তুতিও শুরু করেছে চক্রটি।

প্রশাসনের লাগাতার অভিযানে বিপাকে পড়ে সিন্ডিকেটের সদস্যরা এখন প্রশাসনিক রদবদলের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে চক্রের এক সক্রিয় সদস্য বলেন, ‘বালু-মাটির ব্যবসা বন্ধ হলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। অভিযানের নামে প্রশাসন আমাদের ওপর জুলুম করছে। কর্মীদের কারাদণ্ড, এক্সকাভেটর (ভেকু) ভাঙচুর ও জরিমানায় আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ব্যবসা রক্ষায় প্রশাসনিক রদবদলের জন্য আমরা অর্থ বিনিয়োগ করতে বাধ্য হয়েছি। খুব শিগগিরই কালিহাতী প্রশাসনে পরিবর্তন আসবে এবং আমরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারব।’
​তবে কথিত এই অর্থ বিনিয়োগের পরিমাণ, উৎস বা লেনদেনের মাধ্যম সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

​রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ
স্থানীয় একটি সূত্রের দাবি, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার মধ্যস্থতায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী তালুকদার, বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, বিএনপি নেতা আলম তালুকদার, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহর আলী, সোলায়মান, শামীম, শাফি, যুবদল নেতা আমিনুল, হাসমত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের নিকটাত্মীয়রা এই ব্যবসায় বিনিয়োগ ও নেপথ্যে থেকে সহায়তা করছেন। এ ছাড়া অসাধু সরকারি কর্মচারী ও সাংবাদিক পরিচয়ধারী কতিপয় ব্যক্তির যোগসাজশের অভিযোগও রয়েছে।

​অভিযানের পরিসংখ্যান ও প্রশাসনের বক্তব্য
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কালিহাতীতে মোট ২৩৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫৬ জনকে কারাদণ্ড এবং ৩০ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে শুধু ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর অধীনে ৪৭টি মামলায় ১৬ জনকে কারাদণ্ড ও ২৪ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি মামলাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইটভাটা, ভোক্তা অধিকার, বিএসটিআই, পরিবেশ সংরক্ষণ ও বাল্যবিবাহ নিরোধসহ বিভিন্ন আইনে দায়ের করা হয়েছে।
​অবৈধ বালু ব্যবসা ও প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টার বিষয়ে জানতে চাইলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, ‘উপজেলা প্রশাসন রাষ্ট্রের পক্ষে জনস্বার্থে দায়িত্ব পালন করে। এতে কখনো কখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরাগভাজন হতে হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কর্মী ও জনগণের প্রত্যাশা বেশি থাকলেও কালিহাতীর সংসদ সদস্য সব সময় প্রশাসনকে সহযোগিতা দিয়ে আসছেন।’ জনস্বার্থে ও নদ-নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নদী ও নদীর পাড় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সচেতন মহলের মতে, প্রভাবশালী কোনো মহল যদি অর্থের বিনিময়ে প্রশাসনিক রদবদল ঘটানোর চেষ্টা করে, তবে তা সুশাসন ও আইনের শাসনের জন্য বড় হুমকি। কথিত অর্থ বিনিয়োগের উৎস অনুসন্ধান এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ওসিকে যুবলীগ নেতার হুমকি: হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব
ওসিকে যুবলীগ নেতার হুমকি: হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা। আওয়ামী লীগ ও সহযোগী ...
২
রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়
রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রোববার (২৯ নভেম্বর) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ...
৩
ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না: অধ্যাপক আনু মুহাম্মদ
ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না: অধ্যাপক আনু মুহাম্মদ
দিনাজপুরের ফুলবাড়ী অঞ্চলে জীবন জীবিকা, পরিবেশ, আবাসি জমি ও নিজ বাসভবন  ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না। প্রয়োজনে ...
৪
ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকায় ...
৫
সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় ...
৫
সাতক্ষীরায় সেনা পরিচয়ে বিয়ের পাত্র, আদালতের মাধ্যমে কারাগারে
সাতক্ষীরায় সেনা পরিচয়ে বিয়ের পাত্র, আদালতের মাধ্যমে কারাগারে
সাতক্ষীরায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের পাত্র সেজে মেয়ে দেখতে গিয়ে আটক হওয়া আমির হামজা নামের সেই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে ...
৭
গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও টয়ো অটোর চুক্তি স্বাক্ষর
গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও টয়ো অটোর চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি এবং টয়ো অটো (TOYO AUTO)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ...
৮
নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয়
নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয়
দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির সঙ্গে নিরাপদ সড়কব্যবস্থার সম্পর্ক অত্যন্ত গভীর। সড়ক যদি অনিরাপদ হয়, যানবাহন চলাচলে শৃঙ্খলা না থাকে, ...
৯
‘শীতের দীর্ঘ রাত, আল্লাহ প্রেমিকের ইবাদতের বসন্ত’
‘শীতের দীর্ঘ রাত, আল্লাহ প্রেমিকের ইবাদতের বসন্ত’
শীতের দীর্ঘ রাত, নীরব প্রকৃতি আর সুবহে সাদিকের স্নিগ্ধতা মুমিনের জন্য হতে পারে ইবাদত, তওবা ও আত্মগঠনের এক অপূর্ব সুযোগ। ...
১০
​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জন
​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা ও নিউ ধলেশ্বরী নদী কেন্দ্রিক অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে কোণঠাসা ...
 
১
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত সোমবার (২৩ ...
২
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ...
৩
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
৪
টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের এক দিন পর তিন বছর বয়সী শিশু আদিবা ইসলামের মরদেহ ...
৫
ডিসির কাছে আবেদন করায় টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ
ডিসির কাছে আবেদন করায় টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ
টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগ উঠেছে। এ ...
৫
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা ...
৭
দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ও নিষিদ্ধ দলের তান্ডবের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ও নিষিদ্ধ দলের তান্ডবের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
সারা দেশে নিষিদ্ধ রাজনৈতিক  সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং লুটপাটের অভিযোগে ও আইনশৃংখলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ...
৮
​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জন
​অভিযানে দিশেহারা সিন্ডিকেট, প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের গুঞ্জন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা ও নিউ ধলেশ্বরী নদী কেন্দ্রিক অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে কোণঠাসা ...
৯
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির
সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে এ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ...
১০
টাঙ্গাইলে কাঙ্খিত ফলনেও লোকসানের শঙ্কায় কৃষকরা
টাঙ্গাইলে কাঙ্খিত ফলনেও লোকসানের শঙ্কায় কৃষকরা
হেমন্তের সকালে শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ প্রকৃতির এই পরিবর্তনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে পাকা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com