|
পল্লবীতে বাসে আগুন: একের পর এক বাসে আগুন, ককটেল হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
নতুন বার্তা, ঢাকা:
|
রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন কালশী এলাকায় যাত্রীবেশে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির ১০টি সিট পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসটির একেবারে পেছনের সিটে বসেছিলেন। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, আগুন লাগার পরপরই বাসের বৃহস্পতিবারচালক ও হেলপার সেখান থেকে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় বাসটির ১০টি সিট পুড়ে গেছে বলে জানা গেছে। বৃহস্প্রতিবার রাতে পল্লবীর কালশী রোড ও মিল্লাত ক্যাম্পে এলাকায় আরো দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়াও গভীর রাতে পল্লবীর মিরপুর ১২ নাম্বার ট্রাফিক বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা।বর্তমানে ওসি দায়িত্ব নেওয়ার পর পল্লবী থানায় ককটেল হামলা, বাসে আগুনসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। বরং পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মূল অপরাধীদের আটক না করে নিরীহ মানুষদের হয়রানী করছে। ফলে পল্লবী থানা এলাকায় প্রতিনিয়ত আগুন সন্ত্রাস ও ককটেল হামলার মতো ঘটনা গুলো ঘটে চলেছে। উল্লেখ্য ওসি মো. জালাল উদ্দিন আওয়ামীলীগ সরকারের সময় পল্লবী থানার একটি সিভিল টিম এর ইনচার্জ ছিলেন বলে জানা যায়। |