|
দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ও নিষিদ্ধ দলের তান্ডবের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
সারা দেশে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং লুটপাটের অভিযোগে ও আইনশৃংখলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের পৌর পার্কে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিমোড় এলাকায় গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এ সময় সমাবেশে বক্তারা বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের প্রধান পলাতক শেখ হাসিনার দেশে ফেরার যে গুঞ্জন ও প্রচেষ্টা চলছে তা কখনো বাস্তবায়িত হতে দেয়া যাবেনা। আওয়ামীলীগের নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এর পাতি নেতারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এতে আবারো অনেক মায়ের কোল খালি করেছে নিষিদ্ধ দলটি। কিন্তু বিএনপি সরকার এ সকল বিষয়ে নমনিয়তা প্রদর্শণ করে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্য দমনে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। জামায়াতে ইসলামসহ দেশের আপামর জনসাধারন কোনো ধরনের শিথিলতা মেনে নেবে না। আর তাই এসব তান্ডব ও দেশ নিয়ে নৈরাজ্য সৃষ্টির কর্মকান্ড অবিলম্বে বন্ধ করতে সরকারকে আহŸান জানান জামায়াত নেতাকর্মীরা। আর সরকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জুলাই আন্দোলনের মতো ছাত্র-জনতা আবারও দেশকে স্থিতিশীল করতে মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুর, জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আমানুল্লাহ ও মাওলানা ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির অধ্যাপক গোলাম কবির এবং পৌর আমির অ্যাডভোকেট মো. শফিক এনায়েত উল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |