/ জাতীয় / আসিব আসিব বলিয়া কতদিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আসিব আসিব বলিয়া কতদিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
Published : Wednesday, 25 November, 2026 at 8:08 PM
আসিব আসিব বলিয়া কতদিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীপলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বলা হচ্ছে। ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে ফিরতে চান, তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে দেখা গেছে। তবে তিনি কেবল প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুসারেই দেশে ফিরতে পারেন। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারাও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মন্ত্রী মন্তব্য করেন, 'আসিব আসিব বলিয়া' কতদিন পার হবে—কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছে। পলাতক শক্তি দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। দেশের জনগণ কখনোই তাদের এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলে তাদের পূর্বের সকল অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ভবিষ্যতেও কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে অত্যন্ত কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা একটি নিয়মিত ও রুটিন কার্যক্রম। তিনি এ সময় জানান, মহান বিজয় দিবস সুচারুভাবে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সকল নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কতিপয় কর্মকর্তার সম্পৃক্ততা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট। বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নন; বরং একটি মহল এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে এবং পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপি'র কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আলোচনার পরিকল্পনা রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন
৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি প্রেরণ, স্বচ্ছ নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ...
২
আসিব আসিব বলিয়া কতদিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আসিব আসিব বলিয়া কতদিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
৩
বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুরে ডাকাতি, ঢাকায় ফেরার পথে গ্রেফতার
বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুরে ডাকাতি, ঢাকায় ফেরার পথে গ্রেফতার
রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ...
৪
ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, খাতা দেখায় গাফিলতির দায় নেবে কে?
ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, খাতা দেখায় গাফিলতির দায় নেবে কে?
গত ৩০ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার হতাশা নিয়ে দিন কাটছিল কিছু শিক্ষার্থীর। তিন সপ্তাহের মাথায় সোমবার (২৩ ...
৫
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই ...
৫
ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রীকে নিয়ে রাত কাটালেন হাসপাতালের বারান্দায়
ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রীকে নিয়ে রাত কাটালেন হাসপাতালের বারান্দায়
ডিউটি শেষ হলেও কারাগারের ব্যারাকে ফেরেননি এক কারারক্ষী। বরং এক কলেজছাত্রীকে সঙ্গে নিয়ে রাত কাটিয়েছেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায়। তাদের ...
৭
আত্মার পবিত্রতা লাভে যে দোয়া পড়বেন
আত্মার পবিত্রতা লাভে যে দোয়া পড়বেন
মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়েও তার অন্তরের সৌন্দর্য ও আত্মার পবিত্রতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা মানুষের অন্তর পবিত্র হলে তার চিন্তা-চেতনা, ...
৮
সাফিয়া বিনতে হুয়াই (রা.): রাজকন্যা থেকে মহানবী (সা.)-এর প্রিয়তমা স্ত্রী
সাফিয়া বিনতে হুয়াই (রা.): রাজকন্যা থেকে মহানবী (সা.)-এর প্রিয়তমা স্ত্রী
উম্মুল মুমিনিন হজরত সাফিয়া বিনতে হুয়াই (রা.)। অভিজাত ইহুদি পরিবারে জন্ম নেওয়া এক মহীয়সী নারী।জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি রাসুলুল্লাহ ...
৯
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: হাসিনার সমর্থকদের সহিংসতায় চাপে বাংলাদেশ-ভারত সম্পর্ক
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: হাসিনার সমর্থকদের সহিংসতায় চাপে বাংলাদেশ-ভারত সম্পর্ক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে ...
১০
নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার
নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার
নরসিংদীর শিবপুরে ‘ঐতিহ্য’ নামক একটি স্থাপনার উদ্বোধনী নামফলকে নিজের নামের পাশে স্ত্রীর নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ...
 
১
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
২
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৩
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
৪
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত সোমবার (২৩ ...
৫
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
৫
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
৭
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
৮
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
জোহানেসবার্গে আজ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তবে সেই জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেল ...
৯
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
কোনো সম্পর্কের অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস এবং অন্যদের সঙ্গে মেশার ধরন বদলে দিতে পারে। বিশেষ করে এমন সম্পর্কে, যেখানে বারবার ...
১০
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
আরবি ‘আসাবিয়্যাত’ শব্দের অর্থ হলো নিজের গোত্র, বংশ, দল, ভাষা বা অঞ্চলের প্রতি অন্ধ আনুগত্য ও পক্ষপাতিত্ব। ন্যায়-অন্যায় বিচার না ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com