/ সারাদেশ / টাঙ্গাইলে কাঙ্খিত ফলনেও লোকসানের শঙ্কায় কৃষকরা
টাঙ্গাইলে কাঙ্খিত ফলনেও লোকসানের শঙ্কায় কৃষকরা
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি:
Published : Wednesday, 25 November, 2026 at 9:02 PM
টাঙ্গাইলে কাঙ্খিত ফলনেও লোকসানের শঙ্কায় কৃষকরাহেমন্তের সকালে শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ প্রকৃতির এই পরিবর্তনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে পাকা ধানের সোনালি শীষ, ঘরে ঘরে নতুন ধান তোলার প্রস্তুতি। অন্যদিকে খেজুরের রস সংগ্রহ ও পিঠা-পায়েস তৈরির অপেক্ষায় গ্রামীণ জনপদ সব মিলিয়ে টাঙ্গাইলে বইছে হেমন্তের নবান্ন উৎসবের আমেজ। তবে কৃষি উপকরণ যেমন সার, বীজ ও কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রয়োজনের তুলনায়  বাজারে কৃত্তিম সংকটের ফলে  লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা।

টাঙ্গাইলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন দোল খাচ্ছে পাকা ধানের সোনালি শীষ। কোথাও চলছে ধান কাটার প্রস্তুতি, আবার কোথাও নতুন ধান কেটে রোদে শুকিয়ে ঘরে তুলছেন কৃষক-কৃষাণীরা। নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে শুরু হয়েছে নবান্নের উৎসব।

সরেজমিনে মাঠে গিয়ে কৃষাণীদের সাথে কথা বলে জানা যায়, নতুন ধান ঘরে তুলতে ধান কাটা থেকে শুরু করে মাড়াই ও শুকানো পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়। তারপরও পাকা ধানের মৌ মৌ গন্ধে মন ভরে যায়। এ সময় তাদের প্রতিটি কৃষক পরিবারে সীমাহীন আনন্দ বিরাজ করে।সারা বছরের খরচের জন্য ধান সিদ্ধ করে ঘরে উঠানো ছাড়াও কিছু ধান সিদ্ধ না করে শীতকালীন নানা ধরনের পিঠা  তৈরীর জন্য রাখা হয়।  শীতের শুরুতে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনদের নিয়ে নানা ধরনের পিঠা বানানোর ধুম পড়ে যায়। নাতি-নাতনি, ছেলে-মেয়েদের জন্য নানা ধরনের পিঠা তৈরি করেন তারা। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন তারা।

নজরুল নামে এক কৃষক  জানান,আমন ধানের চারা রোপনের পর থেকে সার-কীটনাশক ব্যবহার করে দীর্ঘ পরিচর্যার পর ধান কাটার মৌসুম আসে। যখন মাঠের ধানের শীষ গুলো সোনালী রং ধারণ করে মৃদু বাতাসে দোল খায় তখন আনন্দে মেতে উঠেন তারা। এ সময় গ্রামের বাড়ি বাড়ি শুরু হয় নবান্নের উৎসব। নতুন ধানের পিঠা পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনদের দাওয়াত দেওয়া গ্রামের একটা প্রাচীন রীতি। অবশিষ্ট ধানের কিছু অংশ বিক্রি করেন, আর বাকিটা পরিবারের খাবারের জন্য সংরক্ষণ করে রাখেন।

তবে হেমন্তের আগমন উপলক্ষে কৃষকের আনন্দ-উৎসবের আড়ালে লুকিয়ে রয়েছে কিছু গ্লানি। সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। ফলে নতুন ধান ঘরে তুলেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

কৃষক আব্দুল জলিল জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর  আমন ধানের ফলন খুব ভালো হয়েছে কিন্তু  সার ও কীটনাশকের দামবৃদ্ধি প্রয়োজনীয় উপকরণের কৃত্তিম সংকটের কারণে  লোকসানের শঙ্কা করছেন তিনি।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো, আশেক পারভেজ জানান,চলতি বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১লাখ ৪ হাজার ৫ ৯০ হেক্টর জমিতে কিন্তু চাষাবাদ হয়েছে ১লাখ ৬ হাজার ৪০হেক্টর জমিতে। এছাড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৯০ মেট্রিক টন। মাঠ পর্যালোচনায় জানা যায় এ পর্যন্ত বিশ শতাংশ জমির ফসল কাটা হয়েছে। পুরো ধান কাটা শেষ হলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরার ...
২
নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের
নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের
স্মার্টফোন কেনার সময় ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর ও দাম দেখে সিদ্ধান্ত নেন বেশির ভাগ ক্রেতা। তবে ফোন কেনার পর কোনো সমস্যা ...
৩
টাঙ্গাইলে কাঙ্খিত ফলনেও লোকসানের শঙ্কায় কৃষকরা
টাঙ্গাইলে কাঙ্খিত ফলনেও লোকসানের শঙ্কায় কৃষকরা
হেমন্তের সকালে শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ প্রকৃতির এই পরিবর্তনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে পাকা ...
৪
সুনামগঞ্জে যুবলীগ সভাপতি গ্রেফতার
সুনামগঞ্জে যুবলীগ সভাপতি গ্রেফতার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি (আহ্বায়ক) হাফিজ উদ্দিন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার তাকে গ্রেফতার করা ...
৫
ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড
ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড
ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ঋণগ্রহীতা সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে দায়েরকৃত চেক ডিজঅনার (সি.আর.) মামলায় আদালত ২৫ নভেম্বর ২০২৬ দণ্ডাদেশ প্রদান করেছেন। ...
৫
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে সাবেক এমপির পিএস কৃষক লীগ কর্মীর মৃত্যু, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে সাবেক এমপির পিএস কৃষক লীগ কর্মীর মৃত্যু, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় বিষ্ফোরণে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ...
৭
বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো
বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো সবসময়ই উদ্ভাবনে নিজেদের প্রতিশ্রুতি পূরণে নিরলস চেষ্টা করে যাচ্ছে। এই প্রতিশ্রুতি থেকেই ঢাকার মতিঝিলে অবস্থিত ...
৮
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ নভেম্বর) ...
৯
বোদা উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
বোদা উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রেসক্লাবের ...
১০
চর রুহিতায় চেয়ারম্যান প্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা আবদুল মজিদ
চর রুহিতায় চেয়ারম্যান প্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা আবদুল মজিদ
লক্ষ্মীপুরে চলছে নির্বাচনী হাওয়া। চলছে নানান হিসাব নিকাশ। আর এসব হিসাব নিকাশের মধ্যে চর রুহিতায় ইউনিয়নে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ...
 
১
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
২
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৩
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
৪
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত সোমবার (২৩ ...
৫
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
৫
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
৭
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
৮
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
কোনো সম্পর্কের অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস এবং অন্যদের সঙ্গে মেশার ধরন বদলে দিতে পারে। বিশেষ করে এমন সম্পর্কে, যেখানে বারবার ...
৯
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
আরবি ‘আসাবিয়্যাত’ শব্দের অর্থ হলো নিজের গোত্র, বংশ, দল, ভাষা বা অঞ্চলের প্রতি অন্ধ আনুগত্য ও পক্ষপাতিত্ব। ন্যায়-অন্যায় বিচার না ...
১০
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
ডিসেম্বর ঘিরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মিত্রদের মধ্যে ঐক্য নিয়ে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com