/ রাজনীতি / ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারা
ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারা
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 28 November, 2026 at 2:30 AM
ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দলীয় ঐক্য জোরদার করতে বিদ্রোহী ও বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার কৌশল নিয়েছে বিএনপি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও চলমান রাজনৈতিক বাস্তবতায় অভ্যন্তরীণ বিভক্তি কমাতে তৃণমূলের নেতাকর্মী এবং গুরুত্বপূর্ণ বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতার রাজনীতিতে এসে নতুন বাস্তবতার মুখোমুখি দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যারা নিজ নিজ এলাকায় বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পান।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তখন তাদের বহিষ্কার করা হয়। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে বিএনপি। পরে দলে ফিরতে বহিষ্কৃতদের অধিকাংশই আবেদন করলেও এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ের হাতেগোনা কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে; বেশিরভাগই এখনো সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করা বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যারা শিগগিরই কেন্দ্র থেকে চিঠি পাবেন। একইসঙ্গে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভূমিকা রাখা তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশও ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
দলের একাধিক সিনিয়র ও দায়িত্বশীল নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সামনে এখন সবচেয়ে বড় কাজ হলো দলের ভেতরে তৈরি হওয়া এসব দূরত্ব কমিয়ে আনা। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে ক্ষমতায় আসার পর নেতাকর্মীদের প্রত্যাশা বেড়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মূল্যায়ন না পাওয়া, সাংগঠনিক পদ নিয়ে অসন্তোষ, স্থানীয় নেতৃত্বের দ্বন্দ্ব এবং নির্বাচনী বিরোধ অনেক জায়গায় অস্বস্তির কারণ হয়ে উঠছে। এসব বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য অটুট রাখা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, অভ্যন্তরীণ অসন্তোষ সামাল দেওয়া এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।
বিএনপির বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব ঢাকা পোস্টকে বলেন, শহীদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতি করি। দলে পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক বা না হোক- আমি বিএনপিতে আছি, বিএনপিতেই থাকব।
নির্বাচনের পরও দলের সব কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষিত সব কর্মসূচি পালন করছেন জানিয়ে তিনি বলেন, দল বিষয়টি বিবেচনা করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী দলে থাকাকালে আন্দোলন ও সরকারবিরোধী অবস্থানের প্রশ্নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা তুলনামূলক সহজ। তবে ক্ষমতায় আসার পর দায়িত্ব বণ্টন, নেতৃত্বের প্রতিযোগিতা এবং রাজনৈতিক প্রত্যাশা দলীয় ঐক্যে চ্যালেঞ্জ তৈরি করে। দলের অভ্যন্তরীণ ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির সবচেয়ে বড় পরীক্ষা হবে শৃঙ্খলা ও সমঝোতার মধ্যে ভারসাম্য বজায় রাখা। একদিকে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে, অন্যদিকে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে সাংগঠনিক অবস্থানও স্পষ্ট রাখতে হবে।
এ বিষয়ে জাতীয় অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ বলেন, শুধু বহিষ্কার বা সাংগঠনিক শাস্তির মাধ্যমে একটি বড় রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংকট সমাধান করা যায় না। আবার সব বিরোধ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করলেও শৃঙ্খলার প্রশ্নে দুর্বলতা দেখা দিতে পারে। তাই ব্যক্তি ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত জরুরি।

তিনি বলেন, সংগঠন গোছানোর পাশাপাশি চলমান পরিস্থিতি বিবেচনায় রেখে বিএনপি সরকারের উচিত এখন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। এ ক্ষেত্রে সরকার ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে এবং বিভেদ ভুলে এক ছাতার নিচে আসতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতার রাজনীতিতে আসার পর দলের অভ্যন্তরীণ প্রত্যাশা ও প্রাপ্তির হিসাবও নতুন করে সামনে আসছে।

তিনি বলেন, মন্ত্রিত্ব, সংসদীয় দায়িত্ব, দলীয় পদ-পদবি কিংবা স্থানীয় পর্যায়ে নেতৃত্বের প্রশ্নে কারও কারও মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় সময়মতো সমাধান করতে না পারলে সাংগঠনিক বিভক্তি আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিদ্রোহী ও বহিষ্কৃত নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দূরত্ব কমানোর বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে। যারা ব্যক্তিগত ক্ষোভ, নেতৃত্বের সঙ্গে মতবিরোধ কিংবা নির্বাচনী বিরোধের কারণে দল থেকে দূরে সরে গেছেন, তাদের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হতে পারে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত সবার ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হবে, নাকি ব্যক্তি ও পরিস্থিতিভেদে সিদ্ধান্ত নেওয়া হবে—সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এটাতো একটা সাংগঠনিক প্রক্রিয়া, যা চলমান রয়েছে। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান চিন্তাভাবনা করছেন। দেখা যাক কী হয়। আর এখন তো আমাদের সামনে আরও অনেক ক্রাইসিস চলে এসেছে। জাতীয় ঐক্যের একটা প্রক্রিয়া চলছে। যারা বিএনপি করে, দেশকে ভালোবাসে, ডাক দিলে তারা তো অবশ্যই চলে আসবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারা
ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দলীয় ঐক্য জোরদার করতে বিদ্রোহী ও বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে ...
২
পল্লবীতে বাসে আগুন: একের পর এক বাসে আগুন, ককটেল হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
পল্লবীতে বাসে আগুন: একের পর এক বাসে আগুন, ককটেল হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন কালশী এলাকায় যাত্রীবেশে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির ১০টি সিট ...
৩
জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার
জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার
জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ ...
৪
বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত
বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত
শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যে সৃষ্ট অস্থিরতার জেরে উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ায় চলতি নভেম্বরের ...
৫
গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনে অস্বাভাবিক প্রবণতা দেখা দেওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...
৫
শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন
শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন
বনদস্যুদের তাণ্ডবে বাবা-মায়ের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা জীবন ও পরিবার বাঁচাতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে ...
৭
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে  বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি ...
৮
গ্রেপ্তারের পর ‘দাদা এমদাদের’ পুরনো দুর্নীতি নতুন করে আলোচনায়
গ্রেপ্তারের পর ‘দাদা এমদাদের’ পুরনো দুর্নীতি নতুন করে আলোচনায়
​সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল ...
৯
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ...
১০
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের
সম্প্রতি পুড়িয়ে দেওয়া গোপালগঞ্জের সবগুলো থানা চালু করাসহ ৮ দফা দাবি জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। দপ্তর সম্পাদক ইলিয়াস হকের ...
 
১
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত সোমবার (২৩ ...
২
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ...
৩
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
৪
টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের এক দিন পর তিন বছর বয়সী শিশু আদিবা ইসলামের মরদেহ ...
৫
ডিসির কাছে আবেদন করায় টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ
ডিসির কাছে আবেদন করায় টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ
টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগ উঠেছে। এ ...
৫
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা ...
৭
স্বর্ণের বাজারে নতুন আতঙ্ক
স্বর্ণের বাজারে নতুন আতঙ্ক
হলমার্ক দেখে স্বর্ণ কিনলে কি আসল জিনিস পাওয়া যাচ্ছে? ভারতের যোধপুরে এক তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত গহনায় ‘রেনিয়াম’ নামের এক ...
৮
গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি
গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি
যখন গণতন্ত্রকে বৃহত্তর আঙ্গিকের গতিময় একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়, তখনই সুস্পষ্ট হয়ে ওঠে যে গণতন্ত্রের একটি সংস্কৃতি আছে, যা ...
৯
‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’
‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ...
১০
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com