/ জাতীয় / গোয়েন্দা নজরদারিতে বহু নেতা-কর্মকর্তা
গোয়েন্দা নজরদারিতে বহু নেতা-কর্মকর্তা
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 24 November, 2026 at 2:36 AM
গোয়েন্দা নজরদারিতে বহু নেতা-কর্মকর্তাসাম্প্রতিক সময়ে বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সরকারের একটি গোয়েন্দা। একই সঙ্গে সরকারের ভেতরেই সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছেন এক শ্রেণির কর্মকর্তা।
এ বিষয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক সুবিধা পাওয়া অনেক কর্মকর্তা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তদন্ত মোকলেছুর রহমান নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি চাকরিতে যোগ দেওয়া এই কর্মকর্তাসহ আরো অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে বলে গতকাল এক গোয়ন্দা কর্মকর্তা বলেন। 
গোয়েন্দা সূত্র জানায়, পেশাগত ভূমিকার পাশাপাশি মোকলেছুর রহমানের রাজনৈতিক অঙ্গন ও পারিবারিক পরিচয় নিয়েও নানামুখী তথ্য ধরে চলছে তদন্ত।
তার বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি নিজেও ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এখন পরিবারসহ তার কমান্ডের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
গোয়েন্দা সূত্র বলছে, তিনিসহ আরো অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, কারো বিরুদ্ধে তথ্য সরবরাহ, আবার কারো বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান সরকারের সময়ও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে সরকার। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তাদের কেউ কেউ সরকারের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে সরবরাহ করছেন, আবার কেউ কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে সহযোগিতা করছেন বলে পাওয়া অভিযোগের তদন্ত চলছে। 
সাম্প্রতিক কয়েকটি ঘটনা সরকারের এই উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যে গত ১২ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোসের্র পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ প্রকাশ্যে আসে।
এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।
গত রবিবার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল, সমাবেশ ও শোডাউন করেন। লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হলেও তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
সাম্প্রতিক সময়ে একের পর এক বাসে আগুন দেওয়া নিয়েও তদন্ত শুরু হয়েছে। গতকাল রাতেও মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। 
পুলিশ বলছে, রাজধানীতে ফের বাসে আগুন দেওয়ার ঘটনার নেপথ্যে জড়িতদের খোঁজ চলছে। তদন্ত চলছে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক টিমের অভিযানে সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী অনেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও রয়েছে গোয়েন্দা নজরদারিতে। 

মিরপুরে ফের বাসে আগুন 

সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ নম্বরে ‘বসুমতি পরিবহনের’ একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে সেখানে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। পরে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 
জানতে চাইলে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় স্থানীয় কিছু লোক ওই বাসের চালক ও হেলপারকে মারধর করে ঘটনার জন্য তাদের দায়ি করে। পরে তাদের উদ্ধার করা হয়। তবে বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার 

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য দেন। 

যশোরের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার 

রাজধানীতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জনবল, রসদ ও অর্থের জোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
তারা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল, আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নয়ন ও আড়াইহাজার থানা শ্রমিক লীগের পরিবহন সম্পাদক মো. মাহবুব। গত রবিবার গভীর রাতে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে আরো গ্রেপ্তার ৫২১

রাজধানীতে ঢাকা  মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য  দেন। 
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৩৩ জন উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ ৬ জন রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মো. খোরশেদ আলম রনি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ...
২
গোয়েন্দা নজরদারিতে বহু নেতা-কর্মকর্তা
গোয়েন্দা নজরদারিতে বহু নেতা-কর্মকর্তা
সাম্প্রতিক সময়ে বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সরকারের একটি গোয়েন্দা। একই সঙ্গে সরকারের ভেতরেই ...
৩
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ব্রিফ করবে সরকার। একই সঙ্গে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত ...
৪
ছাত্রদলের মিছিলে মুহুর্মুহু গুলি, নেপথ্যে যা জানা গেল
ছাত্রদলের মিছিলে মুহুর্মুহু গুলি, নেপথ্যে যা জানা গেল
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কাকন ...
৫
ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?
ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ইতিহাসে বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন এমন অনেক ডাকসাইটে ছাত্রনেতা, ...
৫
ইরানকে এখনই হুমকি মনে করছেন না আইজেনকট, দ্বিমত নেতানিয়াহুর
ইরানকে এখনই হুমকি মনে করছেন না আইজেনকট, দ্বিমত নেতানিয়াহুর
ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকট। তবে তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তত্ত্বাবধায়ক ...
৭
যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম
যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম
জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে মুক্তি পেয়ে বেপরোয়া হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলসহ ...
৮
আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। দেশগুলো বলেছে, এ রায় রোহিঙ্গা ...
৯
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু ...
১০
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে কাওকে অবৈধ অনুপ্রবেশের সুযোগ দেয়া হবেনা
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে কাওকে অবৈধ অনুপ্রবেশের সুযোগ দেয়া হবেনা
‘রংপুর রিজিয়নের আওতাধীন কোন সীমান্ত দিয়ে কাওকে অবৈধ অনুপ্রবেশ করতে দেয়া হবেনা’ বলে মন্তব্য করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক ...
 
১
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
২
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
৩
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৪
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ...
৫
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
৫
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
টাঙ্গাইলের কালিহাতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের ...
৭
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
৮
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়
মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে বলা ...
৯
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
১০
নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com