/ ধর্ম ও জীবন / সাফিয়া বিনতে হুয়াই (রা.): রাজকন্যা থেকে মহানবী (সা.)-এর প্রিয়তমা স্ত্রী
সাফিয়া বিনতে হুয়াই (রা.): রাজকন্যা থেকে মহানবী (সা.)-এর প্রিয়তমা স্ত্রী
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 25 November, 2026 at 2:05 AM
সাফিয়া বিনতে হুয়াই (রা.): রাজকন্যা থেকে মহানবী (সা.)-এর প্রিয়তমা স্ত্রীউম্মুল মুমিনিন হজরত সাফিয়া বিনতে হুয়াই (রা.)। অভিজাত ইহুদি পরিবারে জন্ম নেওয়া এক মহীয়সী নারী।
জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তিনি ছিলেন আরবের প্রভাবশালী ইহুদি গোত্র বনু নাদিরের প্রধান নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। তাঁর পরিবার ছিল অত্যন্ত অভিজাত ও প্রভাবশালী। তৎকালীন হিজাজ অঞ্চলের ইহুদিদের মধ্যে বনু নাদির ও বনু কুরাইজা গোত্র বিশেষ মর্যাদা ও প্রতিপত্তির অধিকারী ছিল।
সাফিয়া (রা.)-এর বাবা হুয়াই ইবনে আখতাবও নিজ গোত্রে অত্যন্ত সম্মানিত ছিলেন। গোত্রের লোকেরা তাঁর নেতৃত্ব ও সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে মেনে চলত।
সাফিয়া (রা.)-এর প্রথম বিয়ে হয়েছিল বনু কুরাইজার বিশিষ্ট ব্যক্তি ও কবি সালাম ইবনে মাশকামের সঙ্গে। তবে তাঁদের দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি।
পরে তিনি হিজাজের প্রভাবশালী ও বিত্তশালী ব্যবসায়ী কিনানা ইবনে আবিল হুকাইকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে ইহুদিরা পরাজিত হয় এবং তাদের বহু প্রভাবশালী নেতা নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন সাফিয়া (রা.)-এর বাবা, ভাই ও স্বামী। যুদ্ধের পর তিনি মুসলিমদের হাতে বন্দী হন।
যুদ্ধবন্দিদের মধ্যে সাফিয়া (রা.)-ও ছিলেন। গনিমতের মাল বণ্টনের সময় সাহাবি দাহইয়া ইবনে খলিফা আল-কালবি (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে একজন দাসী চাইলে তিনি তাঁকে সাফিয়া (রা.)-কে নিতে বলেন। কিন্তু সাফিয়া (রা.)-এর বংশমর্যাদা ও অবস্থান বিবেচনা করে সাহাবিরা বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে রাসুলুল্লাহ (সা.) তাঁকে নিজের জন্য মনোনীত করেন এবং দাহইয়া (রা.)-কে অন্য একজন বন্দিনী প্রদান করেন।
এরপর রাসুলুল্লাহ (সা.) সাফিয়া (রা.)-কে মুক্ত করে বিয়ে করেন। এভাবেই তিনি দাসত্ব থেকে মুক্তি পেয়ে উম্মুল মুমিনিন তথা মুমিনদের মায়ের মর্যাদা লাভ করেন। তাঁর মুক্তিকেই রাসুলুল্লাহ (সা.) বিয়ের মোহর হিসেবে নির্ধারণ করেছিলেন। মদিনায় ফেরার পথে রাসুলুল্লাহ (সা.) সাফিয়া (রা.)-কে নিজের উটের পিঠে বসিয়ে পর্দা দিয়ে আড়াল করে দেন। এর মাধ্যমে তিনি সাফিয়া (রা.)-এর নতুন মর্যাদা ও সম্মান প্রকাশ করেন। (সহিহ বুখারি, হাদিস : ৪২০০)

উম্মুল মুমিনিন সাফিয়া (রা.)-এর সঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর সম্পর্ক ছিল ভালোবাসা, সম্মান ও আন্তরিকতায় পরিপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) তাঁর অনুভূতি ও মর্যাদার প্রতি বিশেষ যত্নশীল ছিলেন। একবার সফরকালে রাসুলুল্লাহ (সা.) তাঁর স্ত্রীদের মধ্যে সফরের বাহন ভাগ করে দিচ্ছিলেন। সাফিয়া (রা.)-এর উটটি ধীরগতির হয়ে পড়লে তিনি আয়েশা (রা.)-এর উটটি তাঁকে দিতে বললেন, যাতে তিনি সহজে সফর করতে পারেন। এ ঘটনা থেকে স্ত্রীর প্রতি রাসুলুল্লাহ (সা.)-এর মমতা ও যত্নশীলতার পরিচয় পাওয়া যায়। সাফিয়া (রা.)-এর কোনো সন্তান ছিল না। তবে তিনি শিশুদের খুব ভালোবাসতেন। তাদের আদর-যত্ন করতেন এবং সুন্দর পোশাকে সাজাতে পছন্দ করতেন। তাঁর ব্যক্তিত্বে স্নেহ, কোমলতা ও উদারতার সুন্দর সমন্বয় ছিল।

উম্মুল মুমিনিন সাফিয়া (রা.) ছিলেন জ্ঞানী ও প্রজ্ঞাবান নারী। রাসুলুল্লাহ (সা.)-এর সান্নিধ্য থেকে তিনি দ্বীনের বহু বিষয় শিখেছিলেন। তাঁর কাছ থেকে পরবর্তী সময়ে হাদিস ও বিভিন্ন ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করেছেন অনেকেই। তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা ১০টি বলে উল্লেখ করা হয়। তাঁর মাধ্যমে বর্ণিত হাদিসগুলো পরবর্তী প্রজন্মের কাছে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও শিক্ষার গুরুত্বপূর্ণ স্মারক হয়ে আছে।

সাফিয়া (রা.) ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন ও স্পষ্টভাষী। একবার তাঁর এক দাসী খলিফা হজরত উমর (রা.)-এর কাছে অভিযোগ করেন, সাফিয়া (রা.) এখনো ইহুদি রীতিনীতির প্রতি অনুরাগী এবং ইহুদিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। অভিযোগের বিষয়টি যাচাই করতে ওমর (রা.) তাঁর কাছে লোক পাঠিয়ে জানতে চান। জবাবে সাফিয়া (রা.) অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে বলেন, ‘আল্লাহ আমাকে শনিবারের পরিবর্তে জুমার দিন দান করার পর থেকে শনিবারের প্রতি আমার আর কোনো বিশেষ আকর্ষণ নেই। আর ইহুদিদের সঙ্গে সম্পর্ক রাখার কারণ হলো, তাদের মধ্যে আমার আত্মীয়স্বজন রয়েছে। তাই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি।’

হিজরি ৩৫ সালে বিদ্রোহীরা হজরত উসমান (রা.)-এর বাড়ি অবরোধ করে রাখে। তাঁর ঘরে খাবার ও পানি পৌঁছানোর পথও বন্ধ করে দেওয়া হয়। এমন কঠিন পরিস্থিতিতে সাফিয়া (রা.) তাঁর দাসীর মাধ্যমে হজরত উসমান (রা.)-এর কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তিনি হিজরি ৫০ সালে তিনি ইন্তেকাল করেন। তাঁকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, খাতা দেখায় গাফিলতির দায় নেবে কে?
ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, খাতা দেখায় গাফিলতির দায় নেবে কে?
গত ৩০ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার হতাশা নিয়ে দিন কাটছিল কিছু শিক্ষার্থীর। তিন সপ্তাহের মাথায় সোমবার (২৩ ...
২
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই ...
৩
ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রীকে নিয়ে রাত কাটালেন হাসপাতালের বারান্দায়
ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রীকে নিয়ে রাত কাটালেন হাসপাতালের বারান্দায়
ডিউটি শেষ হলেও কারাগারের ব্যারাকে ফেরেননি এক কারারক্ষী। বরং এক কলেজছাত্রীকে সঙ্গে নিয়ে রাত কাটিয়েছেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায়। তাদের ...
৪
আত্মার পবিত্রতা লাভে যে দোয়া পড়বেন
আত্মার পবিত্রতা লাভে যে দোয়া পড়বেন
মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়েও তার অন্তরের সৌন্দর্য ও আত্মার পবিত্রতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা মানুষের অন্তর পবিত্র হলে তার চিন্তা-চেতনা, ...
৫
সাফিয়া বিনতে হুয়াই (রা.): রাজকন্যা থেকে মহানবী (সা.)-এর প্রিয়তমা স্ত্রী
সাফিয়া বিনতে হুয়াই (রা.): রাজকন্যা থেকে মহানবী (সা.)-এর প্রিয়তমা স্ত্রী
উম্মুল মুমিনিন হজরত সাফিয়া বিনতে হুয়াই (রা.)। অভিজাত ইহুদি পরিবারে জন্ম নেওয়া এক মহীয়সী নারী।জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি রাসুলুল্লাহ ...
৫
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: হাসিনার সমর্থকদের সহিংসতায় চাপে বাংলাদেশ-ভারত সম্পর্ক
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: হাসিনার সমর্থকদের সহিংসতায় চাপে বাংলাদেশ-ভারত সম্পর্ক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে ...
৭
নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার
নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার
নরসিংদীর শিবপুরে ‘ঐতিহ্য’ নামক একটি স্থাপনার উদ্বোধনী নামফলকে নিজের নামের পাশে স্ত্রীর নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ...
৮
খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত
খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত
খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আবদুল হালিম নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।   মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার ...
৯
জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা
জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টা সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে জাতীয় গ্রিডে। এই সময়ে প্রায় ...
১০
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
 
১
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
২
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
৩
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৪
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
৫
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ...
৫
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত সোমবার (২৩ ...
৭
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
৮
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
টাঙ্গাইলের কালিহাতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের ...
৯
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
১০
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com