|
খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত
নতুন বার্তা, খুলনা:
|
খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আবদুল হালিম নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি কেসিসির ৪ নাম্বার ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। দৌলতপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে- তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে। |