/ ধর্ম ও জীবন / ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী?
ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী?
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 4 November, 2026 at 1:41 AM
ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী?ভ্রমণে গিয়ে অনেক সময় নারীদের জন্য আলাদা নামাজের জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পর্যটনকেন্দ্র বা জনসমাগমপূর্ণ স্থানে পর্দার উপযুক্ত পরিবেশ না থাকলে অনেকে দ্বিধায় পড়েন— এ অবস্থায় বসে ইশারায় রুকু-সিজদা করে নামাজ আদায় করা যাবে কি না। এ বিষয়ে ইসলামী শরিয়তের বিধান তুলে ধরেছেন রাজধানী ঢাকা মোহাম্মদপুরের জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়ার মুফতি ও মুহাদ্দিস শফিকুল ইসলাম হাটহাজারী।
সম্প্রতি এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম হাটহাজারী জানিয়েছেন, শুধু নামাজের নির্দিষ্ট স্থান না পাওয়া, পর্দার অসুবিধা কিংবা লোকলজ্জার কারণে ফরজ নামাজের রুকু-সিজদা বাদ দিয়ে বসে ইশারায় নামাজ আদায় করা জায়েজ নয়।

তিনি বলেন, নারীদের জন্য ঘরে নামাজ আদায় করা অধিক উত্তম ও ফজিলতপূর্ণ। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তাদের ঘরই তাদের জন্য উত্তম।’ (আবু দাউদ, হাদিস: ৫৬৭)
তবে প্রয়োজন হলে নারীরা মসজিদেও নামাজ আদায় করতে পারবেন। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহর বান্দীদের আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না।’ (সহিহ বুখারি, হাদিস: ৯০০)

শফিকুল ইসলাম হাটহাজারীর মতে, কোনো নারী বাড়ি থেকে দূরে থাকলে এবং বাড়ি ফিরতে ফিরতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাঁকে কাছাকাছি কোনো নিরাপদ স্থানে নামাজ আদায় করতে হবে। এ ক্ষেত্রে মসজিদ, ইবাদতখানা, নামাজের নির্ধারিত কক্ষ কিংবা পর্দার উপযোগী নিরাপদ জায়গা বেছে নেওয়া যেতে পারে।

এমনকি মসজিদ বা ইবাদতখানায় পুরুষের উপস্থিতি থাকলেও প্রয়োজনের কারণে সেখানে নামাজ পড়া বৈধ। তবে নামাজের সময় অপ্রয়োজনীয় মেলামেশা, দৃষ্টি আকর্ষণ কিংবা অনিরাপদ পরিস্থিতি এড়িয়ে চলতে হবে।

আলেমের ব্যাখ্যা অনুযায়ী, আলাদা নামাজের জায়গা না পাওয়া গেলে কোনো নিরিবিলি কোণ, নিরাপদ স্থান কিংবা পরিষ্কার খোলা জায়গায়ও নামাজ আদায় করা যাবে। বোরকা-নিকাব পরিহিত অবস্থায় পরপুরুষের সামনে নামাজ পড়লেও নামাজ সহিহ হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে সবাই শান্তি চায়। কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, অপ্রয়োজনীয় প্রত্যাশা, মানুষের আচরণ নিয়ে অতিরিক্ত ভাবনা কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা অনেক ...
২
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ ফিরল গোবিন্দগঞ্জে
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ ফিরল গোবিন্দগঞ্জে
গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন তৌফিক শেখ (২১)।মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ...
৩
ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী?
ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী?
ভ্রমণে গিয়ে অনেক সময় নারীদের জন্য আলাদা নামাজের জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পর্যটনকেন্দ্র বা জনসমাগমপূর্ণ স্থানে পর্দার ...
৪
দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
বাজারে গিয়ে মাছ-মাংসের দাম শুনে ফিরে আসতে হচ্ছে অনেককে। সন্তানের পছন্দের খাবার কেনার ইচ্ছা থাকলেও সামর্থ্যে কুলাচ্ছে না। কোনো পরিবারের ...
৫
সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও ...
৫
সাতক্ষীরায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা
সাতক্ষীরায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা
৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে সাতক্ষীরায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের একটি ...
৭
মিরপুর ১১ নম্বরে ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ, আহত ১
মিরপুর ১১ নম্বরে ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ, আহত ১
রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ও একটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ...
৮
নড়াইলে অটোভ্যান চালক নিহত
নড়াইলে অটোভ্যান চালক নিহত
নড়াইলের লোহাগড়া পৌরসভায় মহাসড়কে মাছবাহী পিক-আপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ৩টার ...
৯
শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন
শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন
শ্রমিকরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের চালিকাশক্তি। অর্থনীতি কেবল বড় বড় শিল্পপ্রতিষ্ঠান, রপ্তানি আয় বা উন্নয়নের পরিসংখ্যানে এগিয়ে যায় না। অর্থনীতির ভিত ...
১০
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
ইন্দোনেশিয়ার বালিতে প্রথম বৈশ্বিক ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। গত ৩১ অক্টোবর উদ্বোধন করা স্টোরটিতে স্মার্টফোন ...
 
১
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
২
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৩
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
৪
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ, ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ, ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে চলাচল রাস্তা বন্ধ। রাস্তার মাঝখানে ঘর ভাংচুর করে রাস্তা বের করে আব্দুল সালাম (৬০) নামে এক ...
৫
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
যুক্তরাজ্য ও সাউথ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। দক্ষিণ ...
৫
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ...
৭
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত ...
৮
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
৯
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
"ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। গতকাল ...
১০
প্রেমের টানে ভারত থেকে জয়পুরহাটে দুইভাই
প্রেমের টানে ভারত থেকে জয়পুরহাটে দুইভাই
প্রেমের টানে বাংলাদেশের জয়পুরহাটের কালাইয়ে পাশের দেশ ভারত থেকে এসেছে  সহোদর দুই যুবক। প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্যে তাদের বাংলাদেশে আসার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com