|
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৮ লক্ষ টাকার মাদক ও ১৯টি ককটেল উদ্ধার, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৮ লক্ষ টাকার ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এইসব তথ্য নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি’র মিডিয়া সেল।গ্রেফতার আমিনুল ইসলাম (৩৮) শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দেশ্যে ককটেল ও মাদক মজুদের নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত গভীর রাত ৩টায় সোমবার ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে চকপাড়া বিওপির বিজিবি সদস্য ও পুলিশের একটি যৌথ টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধোবড়া গ্রামের আমিনুল ইসলামের বাড়ীতে অপারেশন পরিচালনা করে। এ সময় আটক ব্যক্তি আমিনুলের হেফাজতে থাকা দুইটি প্যাকেটে থাকা ৮৫ গ্রাম হেরোইন এবং ১৯টি ককটেল উদ্ধার করতে সক্ষম হয়। অধিনায়ক আরো জানান, গ্রেফতার ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে উদ্ধারকৃত আলামতসহ তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং বর্তমান সময় বিবেচনায় সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি ড্রোন, নাইট ভিশন, বাইনোকুলার ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদারসহ ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগও চলমান রয়েছে। |