|
রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাস পার্টি অনুষ্ঠিত
খালেদ হোসেন টাপু , রামু:
|
কক্সবাজারের রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ এবং শ্রেণিকক্ষ বর্ণিল সাজে সাজিয়ে তোলে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও পরিচালক হাফেজ আহমদ এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের অর্থ সম্পাদক ও পরিচালক ডা. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকেররা সম্মিলিতভাবে ফিতা ও কেক কেটে ক্লাস পার্টির শুভ উদ্বোধন করেন। এ সময় অতিথিরা পড়ালেড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে সৃজনশীল কর্মকান্ডেরর উপর জোর দেওয়ার আহবান জানান। দিনব্যাপী এই আয়োজনে দেশীয় ঐতিহ্যের নানা রকমের পিঠাপুলির পসরা সাজানোর পাশাপাশি নাচে গানে দিনটি রঙিন করে তোলে শিক্ষার্থীরা। সবশেষে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়ার মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়। |