/ সারাদেশ / সাতক্ষীরায় এসিড সারভাইভরদের জীবনমান উন্নয়ন ও ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা
সাতক্ষীরায় এসিড সারভাইভরদের জীবনমান উন্নয়ন ও ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি:
Published : Monday, 23 November, 2026 at 6:55 PM
সাতক্ষীরায় এসিড সারভাইভরদের জীবনমান উন্নয়ন ও ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভাসাতক্ষীরায় এসিড সন্ত্রাস প্রতিরোধ, এসিড সারভাইভরদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ এবং ‘একশনএইড বাংলাদেশ’-এর সহযোগিতায় গঠিত এসিড সারভাইভরদের সংগঠন ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরা’-এর উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) এস এম রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরীফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, এম কামরুজ্জামান, শরিফুল্লা কায়সার সুমন, গোলাম সরোয়ার, এম বেলাল হোসেন, সাকিবুর রহমান বাবলাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।

তীব্র বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানো এসিড সারভাইভাররা অনুষ্ঠানে তাঁদের উৎপাদিত শাকসবজি ও হাঁস-মুরগির প্রদর্শনী স্টল নিয়ে অংশগ্রহণ করেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে জানানো হয়, অতীতে সাতক্ষীরায় ১৬৩ জন এসিড আক্রান্ত সারভাইভর চিহ্নিত হয়েছিলেন (যার মধ্যে নারী ১০৭ জন, পুরুষ ৪৫ জন এবং শিশু ১১ জন)। ২০০৪ সাল থেকে একশনএইড বাংলাদেশ ও ‘স্বদেশ’ সংস্থা সাতক্ষীরায় এসিড সন্ত্রাস বন্ধে কাজ শুরু করে এবং ২০০৯ সালে স্বদেশের মাধ্যমে সাতক্ষীরা জেলায় আনুষ্ঠানিকভাবে ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু হয়। বর্তমানে এই নেটওয়ার্কের সদস্য সংখ্যা ৮০ জন। যৌথ প্রচেষ্টায় বর্তমানে সাতক্ষীরায় নতুন করে এসিড সন্ত্রাসের হার শূন্যের কোঠায় নেমে এসেছে।

বক্তারা বলেন, শারীরিক ও চিকিৎসাগত সীমাবদ্ধতা, সামাজিক কুসংস্কার, পুঁজির অভাব এবং আইনি জটিলতার মতো নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও স্বদেশ, একশনএইড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহায়তায় সাতক্ষীরার সারভাইভররা আজ ঘুরে দাঁড়িয়েছেন। প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে অন্তত ৫০ জন সারভাইভর সফল উদ্যোক্তা হয়েছেন, সবার ব্যাংক হিসাব ও প্রতিবন্ধী ভাতা কার্ড নিশ্চিত হয়েছে এবং সাতক্ষীরার কয়েকজন সারভাইভর লন্ডন ফ্যাশন শো-তে অংশ নিয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। এ সময় বক্তারা সারভাইভরদের জন্য একটি স্থায়ী পুনর্বাসন কেন্দ্র স্থাপন, নিজস্ব অফিস প্রতিষ্ঠা ও সমবায়ভিত্তিক খামার গড়ে তোলার দাবি জানান।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রশাসনের পক্ষ থেকে সারভাইভরদের যেকোনো প্রয়োজনে ও উদ্যোক্তা তৈরিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সভায় বাংলাদেশের এসিডবিরোধী আন্দোলনের অগ্রদূত প্রয়াত নাসরিন পারভীন হক-এর প্রতি গভীর শ্রদ্ধা এবং অনন্যা পুরস্কারপ্রাপ্ত উন্নয়নকর্মী নূরুন নাহারের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট
প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট
তামাক কোম্পানির হস্তক্ষেপ থেকে জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সুরক্ষিত রাখতে WHO এর FCTC আর্টিকেল ৫.৩ এর আলোকে আচরণবিধি গ্রহণ ...
২
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। সোমবার (২৩ নভেম্বর) জেলার শিবগঞ্জ ...
৩
সাতক্ষীরায় এসিড সারভাইভরদের জীবনমান উন্নয়ন ও ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা
সাতক্ষীরায় এসিড সারভাইভরদের জীবনমান উন্নয়ন ও ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা
সাতক্ষীরায় এসিড সন্ত্রাস প্রতিরোধ, এসিড সারভাইভরদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ ...
৪
যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতার
যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতার
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার  করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৩ ...
৫
টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ ...
৫
শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনে পিয়ারসনের ‘প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’ অনুষ্ঠিত
শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনে পিয়ারসনের ‘প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’ অনুষ্ঠিত
দেশের ইংরেজি মাধ্যমের বিভিন্ন স্কুলের ২৫০ জনের বেশি অধ্যক্ষ ও স্কুলপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘পিয়ারসন প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’। শিক্ষার্থীদের ...
৭
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির
সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে এ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ...
৮
১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হলেও পুরোপুরি চালু হতে আরও ১৪ মাস সময় লাগবে। ...
৯
হাসিনার দেশে ফেরা: পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা
হাসিনার দেশে ফেরা: পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা
ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। গণমাধ্যমগুলো বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ...
১০
এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন
এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থীর মধ্যে ...
 
১
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
২
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৩
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আপসহীন রাজনৈতিক আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর ...
৪
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
৫
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৫
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ...
৭
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
৮
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
টাঙ্গাইলের কালিহাতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের ...
৯
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
১০
ঘটনাবহুল আধ ঘণ্টা, তারপর টানা দুই ওভারে আউট তামিম-মুমিনুল
ঘটনাবহুল আধ ঘণ্টা, তারপর টানা দুই ওভারে আউট তামিম-মুমিনুল
মাহফিজুল ইসলাম রবিন বারকয়েক পরাস্ত হলেন। রিভিউয়েও বাঁচলেন। ব্যাট ভাঙলো। তানজিদ হাসান তামিমও আম্পয়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জীবন ফিরে পেয়েছিলেন। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com