/ আন্তর্জাতিক / রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 19 November, 2026 at 6:11 PM
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই দেশটির নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালিয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে। অর্থাৎ, আদালতের ৯ জন বিচারক মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দিয়েছেন।
গণহত্যার প্রমাণ সরাতে মিয়ানমার মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এবং বুলডোজার চালিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি। বলেছেন, মিয়ানমার মৃতদেহ পুড়িয়ে বা অন্য কোনো উপায়ে সেগুলো সরিয়ে ফেলে ব্যাপকভাবে প্রমাণ ধ্বংস’করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি। রায় পড়ার এক পর্যায়ে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া জানিয়েছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের কর্মকাণ্ডের জন্য দেশটিকে ক্ষতিপূরণ দিতে হবে। তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
তিনি বলেন, ক্ষতিপূরণের পরিমাণ হতে হবে ক্ষয়ক্ষতির অনুপাতে। তবে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং কীভাবে তা দেওয়া হবে, তা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।
বিচারক আরো জানান, এই রায় ঘোষণার দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা হবে, তার বিস্তারিত তুলে ধরতে হবে। গাম্বিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারকে গণহত্যাসহ দণ্ডনীয় কর্মকাণ্ডের শিকার সব রোহিঙ্গা ভুক্তভোগীকে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে হবে।
ওয়াসাওয়া ইউজি বলেন, যেসব স্থানে 'ক্লিয়ারেন্স অপারেশন' চালানো হয়েছিল, মিয়ানমার সেসব স্থান পুড়িয়ে দিয়েছে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। যার ফলে ২০১৭ সালে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত চালানো বাধাগ্রস্ত হয়েছে। বিচারক জানান, আদালত মনে করে যে ফেসবুকের মাধ্যমে সামরিক বাহিনীর কিছু বার্তা ‘অ-রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত হতে উৎসাহিত করার চেষ্টা করেছিল।’
 ইওয়াসাওয়া ইউজি বলেন, ‘২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানকে ঘিরে সৃষ্ট প্রেক্ষাপট এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার জন্য সহায়ক ছিল এবং রোহিঙ্গা গোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ক্ষেত্রে মিয়ানমারের উদ্দেশ্যের ভিত্তি গড়ে তুলেছিল।’ 
সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। 
২০১৭ সালের নির্মূল অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমারের লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে তথ্য পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি ‘এই সংখ্যাকে নিঃসন্দেহে উল্লেখযোগ্য’ বলে মন্তব্য করেছেন। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী কি না, তা নির্ধারণ করবেন আদালতের বিচারকেরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
২
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
ডিসেম্বর ঘিরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মিত্রদের মধ্যে ঐক্য নিয়ে ...
৩
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
৪
বিচ্ছিন্ন গোপালগঞ্জ
বিচ্ছিন্ন গোপালগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কার্যত বিচ্ছিন্ন-অবরুদ্ধ গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ...
৫
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
কোনো সম্পর্কের অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস এবং অন্যদের সঙ্গে মেশার ধরন বদলে দিতে পারে। বিশেষ করে এমন সম্পর্কে, যেখানে বারবার ...
৫
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
আরবি ‘আসাবিয়্যাত’ শব্দের অর্থ হলো নিজের গোত্র, বংশ, দল, ভাষা বা অঞ্চলের প্রতি অন্ধ আনুগত্য ও পক্ষপাতিত্ব। ন্যায়-অন্যায় বিচার না ...
৭
কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার
কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার
দেশের কারাগারগুলোতে একদিকে বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি নিরাপত্তা উদ্বেগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...
৮
দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন
দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন
বলিউডে কাজের সময় ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনার মধ্যে দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়ালেন অভিনেত্রী আলিয়া ভাট। শুটিংয়ে আট ঘণ্টার ...
৯
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
জোহানেসবার্গে আজ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তবে সেই জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেল ...
১০
মজুরি আন্দোলনে ৩-৪ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির আশঙ্কা
মজুরি আন্দোলনে ৩-৪ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির আশঙ্কা
তৈরি পোশাক শ্রমিকদের চলমান মজুরি আন্দোলন ও শিল্পাঞ্চলের অস্থিরতায় দেশের পোশাক খাতে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ...
 
১
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
২
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
৩
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
৪
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আমানুল্লাহ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (১১ নভেম্বর) দিবাগত ...
৫
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৫
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৭
সালিসে বেআইনি আপস ও শাস্তির অন্তত ৪৪ ঘটনা, কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
সালিসে বেআইনি আপস ও শাস্তির অন্তত ৪৪ ঘটনা, কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
গুরুতর অপরাধের অভিযোগ সালিসে মিটিয়ে ফেলা ও সালিসের নামে বেআইনি শাস্তি দেওয়ার অন্তত ৪৪টি ঘটনার তথ্য পেয়েছে কনস্টিটিউশন ওয়াচডগ (সিডব্লিউ)। ...
৮
ডিসেম্বর সামনে রেখে নাশকতার ছক
ডিসেম্বর সামনে রেখে নাশকতার ছক
গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটছে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা। থানার আঙিনা, সিআইডি’র ...
৯
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
১০
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com