/ স্বাস্থ্য / দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 22 November, 2026 at 1:00 AM
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটএকসময় এশিয়ার বিভিন্ন দেশে টিকা রপ্তানি করত জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। গুটিবসন্ত, কলেরা, টাইফয়েড, জলাতঙ্ক ও ধনুষ্টঙ্কারসহ ছয় ধরনের টিকা উৎপাদনের সক্ষমতা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু সময়ের সঙ্গে একে একে বন্ধ হয়ে যায় সব ধরনের টিকা উৎপাদন। বর্তমানে টিকা তৈরির অবকাঠামো নেই, নষ্ট হয়ে গেছে যন্ত্রপাতি, নেই প্রয়োজনীয় দক্ষ জনবলও। একসময় যে প্রতিষ্ঠান টিকা উৎপাদনে স্বনির্ভরতার পরিচয় দিয়েছিল, এখন সেখানে উৎপাদনের কোনো সক্ষমতাই অবশিষ্ট নেই।

এ অবস্থায় দেড় দশক পর আবারও টিকা উৎপাদনে ফেরার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে জলাতঙ্কের টিকা উৎপাদনের জন্য ১১৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। তবে, উৎপাদনে ফিরতে হলে নতুন করে ভবন নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন, দক্ষ জনবল নিয়োগ এবং উৎপাদনসংক্রান্ত অনুমোদন নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, অবহেলা, অদূরদর্শিতা, অনিয়ম ও দক্ষ জনবলের অভাবে সরকারি এই প্রতিষ্ঠানের টিকা উৎপাদন বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তাদের মতে, দেশের ওষুধশিল্পের সক্ষমতা বিবেচনায় টিকা উৎপাদনে ফেরার সুযোগ রয়েছে। তবে, এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল।

ছয় ধরনের টিকা উৎপাদন করত আইপিএইচ

১৯৭৫ সালে প্রকাশিত সরকারের ঢাকা জেলা গেজেটিয়ার অনুযায়ী, ১৯৫৪ সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির দুটি শাখায় টিকা উৎপাদন করা হতো। একটি শাখায় কলেরা ও টাইফয়েডের টিকা এবং অন্য শাখায় গুটিবসন্ত ও জলাতঙ্কের টিকা।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৫৮ সালে প্রতিষ্ঠানটিতে গুটিবসন্তের টিকা উৎপাদন শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শে ১৯৭৮ সালে এ টিকার উৎপাদন বন্ধ করা হয়। এর দুই বছর পর ১৯৮০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব থেকে গুটিবসন্ত নির্মূলের ঘোষণা দেয়। রোগটির সর্বশেষ প্রাকৃতিক সংক্রমণের ঘটনা ঘটেছিল ১৯৭৭ সালে সোমালিয়ায়।
১৯৫৮ সালেই কলেরা, টাইফয়েড ও প্যারাটাইফয়েড এবং কলেরা-টাইফয়েডের সমন্বিত টিকা উৎপাদন শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে ১৯৯৭ সালে এসব টিকার উৎপাদন বন্ধ করে প্রতিষ্ঠানটি। বিশ্বে টিকা উৎপাদনে নতুন প্রযুক্তি চালু হওয়ায় পুরোনো প্রযুক্তি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছিল।

১৯৭৮ সালে ধনুষ্টঙ্কারের টিকা উৎপাদন শুরু হয়ে ২০০৪ সাল পর্যন্ত অব্যাহত ছিল।  ১৯৭৮ সালে ডিপথেরিয়ার টিকা উৎপাদন শুরু হলেও সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) চাহিদা না থাকায় ১৯৮৭ সালে তা বন্ধ করে দেওয়া হয়।

স্বাধীনতার পর ১৯৭২ সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে জলাতঙ্কের টিকা উৎপাদন শুরু হয় এবং এ উৎপাদন চলে ২০১১ সাল পর্যন্ত। এরপর থেকে আইপিএইচ-এর টিকা উৎপাদন বন্ধ রয়েছে।

একসময় প্রতিষ্ঠানটির উৎপাদিত টিকা এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হতো। কিন্তু ধীরে ধীরে সব ধরনের টিকা উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে ইপিআইসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যবহারের জন্য বিদেশ থেকে টিকা আমদানি করতে হয়।

অবকাঠামো ও যন্ত্রপাতির অস্তিত্ব নেই

সরেজমিনে দেখা যায়, টিকা উৎপাদন বন্ধ হওয়ার পর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভবনটিতে বর্তমানে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং যন্ত্রপাতির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ ২০২১ সালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে টিকা উৎপাদনের সক্ষমতা হারানোর বিষয়টি তুলে ধরা হয়।
চিঠিতে বলা হয়, টিকা উৎপাদনের জন্য প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উপযুক্ত অবস্থায় নেই এবং কিছু অবকাঠামো অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় টিকা তৈরির যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। আবার কিছু যন্ত্রপাতি আধুনিক প্রযুক্তিতে টিকা উৎপাদনের উপযোগী নয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, আগে যেখানে টিকা উৎপাদন করা হতো, বর্তমানে সেখানে উৎপাদনের মতো কোনো অবস্থা নেই। নতুন করে উৎপাদনে যেতে হলে ভবন নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। আগে টিকা উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন এমন অভিজ্ঞ কর্মীরাও এখন আর প্রতিষ্ঠানে নেই।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, প্রতিষ্ঠানটিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একসময় এশিয়ার অন্যতম সমৃদ্ধ দুটি প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও নিপসম। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের টিকা উৎপাদনকেন্দ্রও ছিল অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু ধীরে ধীরে সেটি অকার্যকর হয়ে পড়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রতিবেশী দেশের টিকা উৎপাদনকেন্দ্রগুলো।

তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে উদ্যোগ নেওয়া হলে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব ছিল। সরকার নতুন করে পরিকল্পিতভাবে এর কার্যক্রম শুরু করে দেশের মানুষের কল্যাণে কাজ করবে, সেটিই আমাদের প্রত্যাশা। বর্তমানে দেশে পর্যাপ্ত দক্ষ জনবল তৈরি হয়েছে। সরকারকে এখন শুধু এই জনবল ও সক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

দুই বছরের মধ্যে উৎপাদনে ফেরার পরিকল্পনা

টিকা উৎপাদন বন্ধ হওয়ার দীর্ঘ সময় পর আবারও উৎপাদনে ফেরার পরিকল্পনা করছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। প্রাথমিকভাবে জলাতঙ্কের টিকা উৎপাদনের জন্য ১১৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন, ‘টিকা উৎপাদন পুনরায় শুরু করতে হলে পুরো উৎপাদন অবকাঠামো নতুন করে গড়ে তুলতে হবে। কারণ, আগের সেটআপ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’

তবে, নিজেদের জমি থাকাকে বড় সুবিধা হিসেবে দেখছেন তিনি। এই কর্মকর্তার ভাষ্য, ‘টিকা উৎপাদনের জন্য ভবন নির্মাণে নতুন করে জমি সংগ্রহ বা জমির উপযোগিতা যাচাইয়ের প্রয়োজন হবে না। সেখানে আগে থেকেই তিনতলা ভবন ও প্রয়োজনীয় কিছু অবকাঠামো রয়েছে।’

ডা. শাফী বলেন, ‘বিগত সরকার ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের জন্য গোপালগঞ্জ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জায়গায় জমি খুঁজতে দীর্ঘ সময় ব্যয় করেছে। কিন্তু জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নিজস্ব জমি থাকায় সেই সময় বাঁচবে। এখন ভবন নির্মাণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) নির্দেশনা পূরণ করে লাইসেন্স ফিরে পাওয়ার উদ্যোগ নিতে হবে। নির্ধারিত শর্ত পূরণ হলে উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি পাওয়া সম্ভব হবে।’

টিকা উৎপাদনে দুটি পদ্ধতি নিয়ে একসঙ্গে কাজ করার পরিকল্পনার কথাও জানান ডা. শাফী। প্রথম পদ্ধতিতে নিজস্ব প্রযুক্তিতে টিকার বীজ তৈরি করে উৎপাদন করা হবে, যা দীর্ঘমেয়াদি গবেষণানির্ভর প্রক্রিয়া। দ্বিতীয় পদ্ধতিতে বিদেশ থেকে টিকার প্রয়োজনীয় উপাদান এনে দেশে প্রক্রিয়াজাত ও প্রস্তুত করা হবে। তুলনামূলক দ্রুত উৎপাদনে যাওয়ার জন্য দ্বিতীয় পদ্ধতিটিও বিবেচনায় রয়েছে।

ডা. শাফী বলেন, আগামী দুই বছরের মধ্যে প্ল্যান্ট প্রস্তুত করে সরকারকে টিকা সরবরাহের সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে টিকা প্রায় ৫০০ টাকায় সরবরাহ করছে, জনস্বাস্থ্য ইনস্টিটিউট সেটি সরকারকে ২২০ থেকে ২৩০ টাকায় সরবরাহ করতে পারবে বলে আশা করছি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
একসময় এশিয়ার বিভিন্ন দেশে টিকা রপ্তানি করত জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। গুটিবসন্ত, কলেরা, টাইফয়েড, জলাতঙ্ক ও ধনুষ্টঙ্কারসহ ছয় ধরনের টিকা উৎপাদনের ...
২
পাবনায় বিএনপি আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
পাবনায় বিএনপি আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ...
৩
কমতে কমতে দুই লাখের নিচে সোনার ভরি
কমতে কমতে দুই লাখের নিচে সোনার ভরি
দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ...
৪
পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর, ২০২৬ সালের ...
৫
প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত
প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত
একটি সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্য নিয়ে ‘বার্ষিক ...
৫
জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর (সাদলাপাড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোঁজ ১৭ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ...
৭
কালাইয়ে কৃষককে পিটিয়ে ধান লুট, ইউপি সদস্য আটক
কালাইয়ে কৃষককে পিটিয়ে ধান লুট, ইউপি সদস্য আটক
জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে মারধর করে প্রায় ২০ মণ আমন ধান লুট ও ১০ মণ ...
৮
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে:পানিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে:পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২  আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, ...
৯
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা ও এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা ও এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদ ও জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সাবেক এমপি মীর মোস্তাক আহমেদের আস্থাভাজন হিসেবে পরিচিত শেখ ...
১০
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার ...
 
১
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
২
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
৩
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৪
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৫
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
উৎপাদিত পন্যের মেয়াদ উত্তীর্ণ ও অগ্রিম তারিখ প্রদান এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ‎লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে দুই লাখ টাকা ...
৫
চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তা
চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তা
কৃষি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি শেখানোর নামে ৫৮৫ কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ৬৬ ...
৭
নাশকতার মাস্টার প্ল্যান : চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
নাশকতার মাস্টার প্ল্যান : চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে দেশজুড়ে নাশকতা অব্যাহত আছে। গোপালগঞ্জসহ কয়েকটি স্থানে এর তীব্রতা বহুগুণ বেড়েছে। এই চক্রের ...
৮
কোরআনের পরিভাষায় ‘হাওয়ারি’ যাঁরা
কোরআনের পরিভাষায় ‘হাওয়ারি’ যাঁরা
আরবি ‘হাওয়ারি’ শব্দের মূল অর্থ নিষ্কলুষ, শুভ্র বা খাঁটি। ‘হাওয়ারি’ শব্দটি ‘হাওয়ারুন’ ধাতু থেকে এসেছে।এর মূল অর্থ দেয়ালে চুনকাম করার ...
৯
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আপসহীন রাজনৈতিক আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর ...
১০
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com