/ বিজ্ঞান ও প্রযুক্তি / হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 16 November, 2026 at 7:31 AM
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। ফিচারটি অনেকটা ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’-এর মতো কাজ করবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ নতুন ফিচারটির সন্ধান পাওয়া গেছে। গুগল প্লে স্টোরে থাকা এই সংস্করণে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়েও ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি।

জ্যাপসের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন ইনস্ট্যান্ট ক্যামেরা ব্যবহার করে সরাসরি ছবি ও ছোট ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন। তবে ভিডিওর দৈর্ঘ্য কত হবে, তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, চলতি বছরের ১৩ মে ইনস্টাগ্রাম ‘ইনস্ট্যান্টস’ ফিচার চালু করে। এর মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধু ও পারস্পরিক অনুসারীদের সঙ্গে স্বতঃস্ফূর্ত ছবি ও ভিডিও ভাগ করে নেওয়া যায়। সেখানে প্রায় ছয় সেকেন্ডের ভিডিও শেয়ার করার সুযোগ রয়েছে।

যেভাবে কাজ করতে পারে জ্যাপস

নতুন ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে আলাদা একটি ক্যামেরা সুবিধা। চ্যাটস ট্যাবে ‘বজ্রপাতের’ প্রতীকযুক্ত আইকনে চাপ দিলেই ইনস্ট্যান্ট ক্যামেরা চালু হতে পারে। জ্যাপসের ছবিও ভিডিওর মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধার আওতায় থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ এসব কনটেন্ট দেখতে পারবেন না।

ফিচারটি শুধু পারস্পরিক যোগাযোগ থাকা ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত পরিচিতি, গ্রুপ এমনকি চ্যানেলেও জ্যাপস পাঠানোর সুযোগ থাকতে পারে। ইনস্টাগ্রামের মতো আলাদা কোনো বিভাগে না দেখিয়ে হোয়াটসঅ্যাপের সরাসরি চ্যাটের মধ্যেই এগুলো দেখা যেতে পারে।

একাধিক জ্যাপস একসঙ্গে পাঠালে সেগুলো আলাদা বার্তার পরিবর্তে একটি বার্তায় গুচ্ছাকারে দেখাতে পারে হোয়াটসঅ্যাপ। এতে কতগুলো জ্যাপস পাঠানো হয়েছে, তা-ও দেখা যাবে। প্রাপক ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবেন অথবা লিখে উত্তর দিতে পারবেন। প্রাপক একবার দেখার পর জ্যাপস আর দেখতে না পেলেও প্রেরকের চ্যাটে সেগুলো থেকে যেতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে জ্যাপস এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। বেটা পরীক্ষকদের কাছেও ফিচারটি পৌঁছায়নি। কবে নাগাদ এটি সবার জন্য চালু হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই ফিচারটির বিষয়ে আপাতত নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

সূত্র: ইন্ডিয়া টুডে


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ...
২
নাশকতার মাস্টার প্ল্যান : চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
নাশকতার মাস্টার প্ল্যান : চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে দেশজুড়ে নাশকতা অব্যাহত আছে। গোপালগঞ্জসহ কয়েকটি স্থানে এর তীব্রতা বহুগুণ বেড়েছে। এই চক্রের ...
৩
কোরআনের পরিভাষায় ‘হাওয়ারি’ যাঁরা
কোরআনের পরিভাষায় ‘হাওয়ারি’ যাঁরা
আরবি ‘হাওয়ারি’ শব্দের মূল অর্থ নিষ্কলুষ, শুভ্র বা খাঁটি। ‘হাওয়ারি’ শব্দটি ‘হাওয়ারুন’ ধাতু থেকে এসেছে।এর মূল অর্থ দেয়ালে চুনকাম করার ...
৪
চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তা
চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তা
কৃষি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি শেখানোর নামে ৫৮৫ কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ৬৬ ...
৫
পোশাক শ্রমিক আন্দোলন: উসকানির তথ্য পাচ্ছেন গোয়েন্দারা
পোশাক শ্রমিক আন্দোলন: উসকানির তথ্য পাচ্ছেন গোয়েন্দারা
সাম্প্রতিক পোশাক শ্রমিক আন্দোলনে তৃতীয় পক্ষের উসকানি ও অপতথ্য ছড়ানোর তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা সূত্রের দাবি, মজুরি বৃদ্ধির দাবিতে ...
৫
আইসিজেতে রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা
আইসিজেতে রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা
সাত বছরের বেশি সময় ধরে আইনি লড়াইয়ের পর রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলার রায় ঘোষণার তারিখ ...
৭
বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার
বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহারকরে অপপ্রচার, উস্কানি এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সেলিম খান (২৭) ...
৮
মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ
মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ
মাদক উৎপাদন, সরবরাহ ও পাচার বন্ধে মাদক কারবারের উৎস চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
৯
দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার
দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার
খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় ওয়ান শুটারগান উদ্ধারসহ এক নরীকে গ্রেফতার ...
১০
লোহাগড়া থানায় অজ্ঞাতনামা অসুস্থ নারীর ঠিকানা প্রয়োজন
লোহাগড়া থানায় অজ্ঞাতনামা অসুস্থ নারীর ঠিকানা প্রয়োজন
অজ্ঞাতনামা এক অসুস্থ নারীর পরিবারের ঠিকানা প্রয়োজন। তিনি নড়াইলের লোহাগড়া থানা-পুলিশের হেফাজতে আছেন। তিনিঠিকমত বাড়ির ঠিকানা বলতে পারছেন না।লোহাগড়া থানার ...
 
১
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
২
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৩
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
৪
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৫
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
৫
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৭
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৮
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ...
৯
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সামরিক উত্তেজনা, জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি এবং জলবায়ু বৈষম্য পৃথিবীকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলছে।জলবায়ু সংকটের এই ...
১০
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও পুকুর জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমি ও পুকুরের দখল ফিরে পেতে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com