/ সারাদেশ / প্রত্যেকের মধ্যেই আলাদা সামর্থ্য ও শক্তি রয়েছে; কেউই অকেজো নয়- সাহিদুজ্জামান টরিক
চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা বৃত্তিপ্রদানকালে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো: আসাদুজ্জামান এমপি জেনজি জেনারেশনের কাছে আমরা ঋণী
প্রত্যেকের মধ্যেই আলাদা সামর্থ্য ও শক্তি রয়েছে; কেউই অকেজো নয়- সাহিদুজ্জামান টরিক
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
Published : Sunday, 22 November, 2026 at 12:10 AM
প্রত্যেকের মধ্যেই আলাদা সামর্থ্য ও শক্তি রয়েছে; কেউই অকেজো নয়- সাহিদুজ্জামান টরিক"পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচার হিসেবে এরশাদকে আমরা আখ্যায়িত করেছিলাম। কিন্তু আমরা বুঝতে পারিনি ২০০৯ থেকে ২০২৪ এর ৫ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের মাটিতে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্ট তৈরি হবে। এই ষোল বছর গণতন্ত্র, ভোটাধিকার, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এর সংগ্রাম করতে যেয়ে আমাদের মাঝে প্রায় সাড়ে চার হাজারের মতো সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছিল। যার নাম দেওয়া হয়েছিল ক্রস ফায়ার। সাতশর বেশি সহযোদ্ধা হয়েছিল গুমের শিকার। এমন দুঃসময় থেকে এই দেশকে, জাতিকে  ও আমাদেরকে উদ্ধার করতে আপনাদের জেনজি জেনারেশন যে ভূমিকা নিয়েছে তার জন্য আমরা আপনাদের কাছে ঋণী।"
বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো: আসাদুজ্জামান এমপি। শনিবার বিকেল পাঁচটায় বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের মিলনমেলা ও বৃত্তি প্রদানকালে বক্তব্য রাখেন মন্ত্রী। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত চুয়াডাঙ্গা জেলার ৬৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবং ২১৩ জনের হাতে বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মো: আসাদুজ্জামান আরও বলেন, "এতগুলো হত্যা করেছে, ইতিহাসের জঘন্যতম অধ্যায় যারা রচনা করেছে, যাদের মধ্যে নূন্যতম কোনো অনুশোচনাবোধ নাই তারা গোপালগঞ্জে কি তান্ডব চালিয়েছে। নড়াইলে আমাদের ২ সহযোদ্ধাকে হত্যা করেছে। আমরা জন জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের গণতন্ত্রের পথ ধরে আইনের শাসনের পথ ধরে আমরা এগোবো। যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, আমরা আইনের পথ ধরেই তাদের মোকাবিলা করব।"

তিনি আরও বলেন, "আপনারা যারা চুয়াডাঙ্গার মেধাবী সন্তান আপনারা স্বপ্ন দেখেন। চুয়াডাঙ্গার যারা সূর্য সন্তান ছিল, কিভাবে তাদের অনুসরণ করা যায়। যাদের ত্যাগে, মহিমায়, শ্রমে, মেধা গণনে মানুষ চুয়াডাঙ্গাকে কুর্নিশ করে আমরা তাদেরকে অনুসরণ করব। যারা আজকে বৃত্তি পাচ্ছেন সবাইকে অভিনন্দন।"

চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ ​সমিতির সভাপতি নোবেল ইসলাম সূর্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও বাংলাদেশ বিজনেস অব চেম্বারের প্রেসিডেন্ট সিআইপি মো. সাহিদুজ্জামান টরিক। 

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোম্যাক্স টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. অহিদুজ্জামান, ন্যাচারাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কে নূর-ই-শহীদ রানা, বঙ্গজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুল হক মিথুন, আর্থমুভিং গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মুজিবুল হক, ডেপুটি অ্যার্টনি জেনারেল হেমায়েত উল্লাহ, বগুড়া জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ এমএ আজহারুল ইসলাম, রয়েল এক্সপ্রেসের পরিচালক ও রয়েল ফিলিং স্টেশনের এমডি মো. সামসুর রশীদ দীপু এবং চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মারুফ সরোয়ার বাবু।

​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. নাজমুল হক (মিন্টু), সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সামাদুল হাসান শান্ত, জাতীয় জাদুঘর অফিসার সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ শুভ, রিয়া টেক্সটাইল লিমিটেডের পরিচালক খন্দকার রিজন হোসেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল প্রমুখ।

​অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘আইডিয়াজ হাব সেন্টার’। ১০২ জনকে বৃত্তির ব্যবস্থা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো: শরীফুজ্জামান শরীফ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, সাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহিদুজ্জামান টরিক বলেন, “ভালো কোনো কাজ করতে গেলে অনেক সময় নানা প্রতিবন্ধকতা ও সংশয় সামনে আসে। ‘টাকা কোথায় পাবেন’—এমন চিন্তা মানুষকে পেছন দিকে টানে। কিন্তু সফলতা তারাই অর্জন করে, যারা এই সংশয় ও বাধা জয় করতে পারে।
​ঢাকায় অবস্থানরত আমাদের ছোটদের বছরে অন্তত একবার একত্রিত করা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। জীবনে এমন কিছু মানুষকে পেয়েছি, যাঁদের কাছ থেকে আমি সবসময় সাহস ও প্রেরণা পাই। আজকের এই আয়োজনে বৃত্তির প্রসঙ্গ এলে শরীফকে বলেছিলাম—বৃত্তি দিতে হবে। ২০০ জনের লক্ষ্যমাত্রার মধ্যে তিনি ১০২ জন শিক্ষার্থীর বৃত্তির ব্যবস্থা করেছেন। পাশাপাশি রয়েল এক্সপ্রেস ৩০ জনকে বৃত্তি দিয়েছে। সব মিলিয়ে প্রায় ২১০ জনের বেশি শিক্ষার্থী এই বৃত্তির আওতায় আসবে।
​আমরা যদি আজ সাহস করে এগিয়ে না আসি, তবে আগামী দিনে যোগ্য উত্তরসূরি পাব না। আজ আমার দুই ছেলে—সেজাদ ও সেজানও এখানে উপস্থিত আছে। নিজের ঘর থেকেই উত্তরসূরি তৈরি করতে হবে।''
সাহিদুজ্জামান টরিক আরও বলেন, ''আজ যারা বৃত্তি পাচ্ছো কিংবা পাচ্ছো না—সবার প্রতি আমার একটি অনুরোধ, সংযোগ ও সম্পর্ক গড়ে তোলো। কানেক্টিভিটিই বড় শক্তি; যার যোগাযোগ যত বেশি, তার শক্তি ও সুযোগও তত বেশি।
​শুধু পড়াশোনা করলেই চলবে না, নিজেকে বুঝতে হবে। প্রত্যেকের মধ্যেই আলাদা সামর্থ্য ও শক্তি রয়েছে; কেউই অকেজো নয়। নিজের ভেতরে কী আছে, তা খুঁজে বের করতে হবে এবং নিজেকে আবিষ্কার করতে হবে। নিজের সক্ষমতা নিজে না জানলে এগোনো কঠিন। তাই ভেতর থেকে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।''

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ বলেন, ''আমাদের চুয়াডাঙ্গার শিক্ষার্থী যারা ঢাকাতে অধ্যায়নরত আছে আজকে তাদের সবাইকে একত্রিত করতে পেরেছি, যাতে তারা নিজেদের সুবিধা-অসুবিধার প্রতি খেয়াল রাখতে পারে এবং ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সমস্যার সমাধানে চেষ্টা করে। আমার মনে হয় নতুন করে উদ্যোগ নিয়ে আমরা সফল হয়েছি।''

তিনি আরও বলেন, ''উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু ব্যক্তি কেন্দিক হয়ে শুধু নিজের  কথা ভাবলেই হবে না। আমরা চুয়াডাঙ্গার মানুষ, আমাদের চুয়াডাঙ্গার কথা ও চুয়াডাঙ্গার মানুষের কথাও ভাবতে হবে। চুয়াডাঙ্গার মানুষ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় পদায়ন আছে আমরা সবাই সম্মিলিতভাবে সমন্বয় না করতে পারলে আমাদের চুয়াডাঙ্গার উন্নয়ন হবে না।''

মো: শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ''সবার মনের ভিতর উদ্যোগ নিতে হবে যে চুয়াডাঙ্গা ও চুয়াডাঙ্গার মানুষের জন্য আমরা কাজ করব৷ চুয়াডাঙ্গা জেলা পরিষদের থেকে এবছর থেকেই আমরা মেধার ভিত্তিতে সাতশ শিক্ষার্থীদেরকে আমরা বৃত্তি দিয়েছি। শিক্ষা ও চিকিৎসার সাহায্যের জন্য আসা আমার সাধ্যের ভিতর সবাইকে আমি সাহায্য করার চেষ্টা করি।''

সবার প্রতি আহ্বান জানিয়ে মো: শরীফুজ্জামান শরীফ বলেন, "আজকে যারা আমাদের সামনে বসে আছেন, তারা ভবিষ্যতে বাংলাদেশের বড় বড় জায়গায় থাকবেন, আমরা যেখানেই থাকি সবার আগে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাকে সাথে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামী দিনে আমরা আরও ঐক্যবদ্ধ হবো, যত বড় সমস্যাই আসুক না কেন এক সাথে মোকাবিলা করব।"

আর্থমুভিং গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মুজিবুল হক বলেন, "নিজের কর্মজীবন গড়ে তোলার ক্ষেত্রে সব থেকে জরুরি হলো আমাদের লক্ষ্য নির্ধারণ করা। এই জিনিসটা সবাইকে নিজ নিজ জায়গা থেকে চিন্তা করতে হবে যে আমাদের কি করা উচিত আমাদের কর্মজীবন সুন্দর করে গড়ে তোলার জন্য। লক্ষ্য নির্ধারণের মাধ্যমেই আমরা বুঝতে পারব আমাদের কি করা উচিত।"

এছাড়া তিনি আরও বলেন, "আমরা সবাই যেহেতু চুয়াডাঙ্গার মানুষ। আমরা যেন চেষ্টা করি আমাদের জেলার নাম উজ্জ্বল করার জন্য। আমরা যদি পরিশ্রমী হতে পারি, আমরা যেই সেক্টরেই থাকিনা কেন কর্মজীবনে অনেক উপরে যাওয়া সম্ভব।"


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
একসময় এশিয়ার বিভিন্ন দেশে টিকা রপ্তানি করত জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। গুটিবসন্ত, কলেরা, টাইফয়েড, জলাতঙ্ক ও ধনুষ্টঙ্কারসহ ছয় ধরনের টিকা উৎপাদনের ...
২
পাবনায় বিএনপি আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
পাবনায় বিএনপি আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ...
৩
কমতে কমতে দুই লাখের নিচে সোনার ভরি
কমতে কমতে দুই লাখের নিচে সোনার ভরি
দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ...
৪
পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর, ২০২৬ সালের ...
৫
প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত
প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত
একটি সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্য নিয়ে ‘বার্ষিক ...
৫
জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর (সাদলাপাড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোঁজ ১৭ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ...
৭
কালাইয়ে কৃষককে পিটিয়ে ধান লুট, ইউপি সদস্য আটক
কালাইয়ে কৃষককে পিটিয়ে ধান লুট, ইউপি সদস্য আটক
জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে মারধর করে প্রায় ২০ মণ আমন ধান লুট ও ১০ মণ ...
৮
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে:পানিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে:পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২  আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, ...
৯
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা ও এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা ও এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদ ও জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সাবেক এমপি মীর মোস্তাক আহমেদের আস্থাভাজন হিসেবে পরিচিত শেখ ...
১০
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার ...
 
১
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
২
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
৩
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৪
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৫
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
উৎপাদিত পন্যের মেয়াদ উত্তীর্ণ ও অগ্রিম তারিখ প্রদান এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ‎লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে দুই লাখ টাকা ...
৫
চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তা
চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তা
কৃষি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি শেখানোর নামে ৫৮৫ কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ৬৬ ...
৭
নাশকতার মাস্টার প্ল্যান : চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
নাশকতার মাস্টার প্ল্যান : চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে দেশজুড়ে নাশকতা অব্যাহত আছে। গোপালগঞ্জসহ কয়েকটি স্থানে এর তীব্রতা বহুগুণ বেড়েছে। এই চক্রের ...
৮
কোরআনের পরিভাষায় ‘হাওয়ারি’ যাঁরা
কোরআনের পরিভাষায় ‘হাওয়ারি’ যাঁরা
আরবি ‘হাওয়ারি’ শব্দের মূল অর্থ নিষ্কলুষ, শুভ্র বা খাঁটি। ‘হাওয়ারি’ শব্দটি ‘হাওয়ারুন’ ধাতু থেকে এসেছে।এর মূল অর্থ দেয়ালে চুনকাম করার ...
৯
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আপসহীন রাজনৈতিক আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর ...
১০
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com