|
চাঁপাইনবাবগঞ্জে পৌনে ৩ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, কিশোর আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে পৌনে ৩ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলায় পরিচালিত এক অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এসআরবি। এ সময় শাহাবাজপুর ইউনিয়নের ইসলামপুরে একটি যাত্রী ছাউনি থেকে ইয়াবা ট্যাবলেটসহ আসামী মেহেদীকে আটক করে এসআরবি-৫। শনিবার (২১ নভেম্বর) সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এসব তথ্য জানিয়েছেন এসআরবি’র মিডিয়া সেল।আটক মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তেরোরশিয়া গ্রামের সোহাগী বেগম ও আলতাফ হোসেনের ছেলে। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে যাত্রী ছাইনিতে অবস্থানের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাত ৮টায় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ইসলামপুর বাজারের একটি যাত্রী ছাউনিতে অভিযান পরিচালনা করে। এ সময় ২ লক্ষ ৭৬ হাজার টাকার ৩৪৫ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ মেহেদীকে আটক করা হয়। কোম্পানী কমান্ডার আরো জানান, ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। |