/ ধর্ম ও জীবন / ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 20 November, 2026 at 12:17 AM
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতিআরবি ‘আসাবিয়্যাত’ শব্দের অর্থ হলো নিজের গোত্র, বংশ, দল, ভাষা বা অঞ্চলের প্রতি অন্ধ আনুগত্য ও পক্ষপাতিত্ব। ন্যায়-অন্যায় বিচার না করে শুধু নিজের লোক বলে কারো পক্ষ নেওয়া বা অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করাই হলো আসাবিয়্যাত।
জাহেলি যুগে আরব সমাজে এই প্রথাটি চরম আকারে ছিল, যা দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধের কারণ হতো।
জাহেলি যুগের এই স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি, দলপ্রীতি ও সংগঠনপ্রীতির রোগ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে।

সমাজের ভিত্তি দুর্বল করা এবং জাতীয় ঐক্য বিনষ্ট করার অন্যতম কারণ হলো এ ধরনের জাহেলি মানসিকতা। এ ধরনের মানসিকতা সামষ্টিক কল্যাণের পরিবর্তে গোত্রীয় স্বার্থকে প্রাধান্য দেয়।
কখনো জাতীয় স্বার্থের চেয়ে আঞ্চলিক সংকীর্ণতাকে অগ্রাধিকার দিতে বাধ্য করে। অথচ ইসলাম এ বিভেদ ও বিভাজনকে কঠোরভাবে নিন্দা করেছে। পবিত্র কোরআনে একে ‘জাহেলি অহমিকা’ হিসেবে অভিহিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘স্মরণ করো, যখন কাফিররা তাদের অন্তরে জাহেলি অহমিকা পোষণ করেছিল, তখন আল্লাহ তাঁর রাসুল ও মুমিনদের ওপর প্রশান্তি নাজিল করলেন।
’
(সুরা আল-ফাতহ, আয়াত : ২৬)

শয়তানের অন্যতম কৌশল হলো মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা, গোত্রীয় বিদ্বেষ উসকে দেওয়া এবং পারস্পরিক শত্রুতা ও হিংসা ছড়িয়ে দেওয়া। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শয়তান এ ব্যাপারে নিরাশ হয়েছে যে আরব উপদ্বীপে নামাজ আদায়কারীরা তার ইবাদত করবে। তবে তাদের পরস্পরের মধ্যে বিবাদ ও শত্রুতা সৃষ্টি করার ব্যাপারে সে আশাবাদী।’

(সহিহ মুসলিম, হাদিস : ২৮১২)

গোত্রীয় পরিচয় ও বংশমর্যাদা নিয়ে অহংকার মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, সামাজিক পরিবেশ কলুষিত করে এবং ঐক্যবদ্ধ সমাজকে বিভক্ত করে। তাই নিজের কথা, কাজ, কবিতা, সাহিত্য কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কেউ যদি গোত্রীয় বিদ্বেষ উসকে দেয়, বংশমর্যাদা নিয়ে অহংকার ছড়ায় অথবা অন্যের বংশপরিচয় নিয়ে কটাক্ষ করে, তবে সে জাহেলি মানসিকতারই পরিচয় দেয়।
এ ধরনের কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তির ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শোকে নিজের গালে আঘাত করে, কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলি যুগের আহবান জানায়, সে আমাদের আদর্শের অনুসারী নয়।’ (সহিহ বুখারি, হাদিস : ১২৯৪; সহিহ মুসলিম, হাদিস : ১০৩)
এ হাদিসে শোকের সময় জাহেলি আচরণের পাশাপাশি জাহেলি যুগের আহবান জানানো থেকেও সতর্ক করা হয়েছে। গোত্রীয় অহংকার ও পক্ষপাতও সেই জাহেলি মানসিকতার অন্তর্ভুক্ত। একবার আবু যর গিফারি (রা.) বিলাল (রা.)-কে তাঁর মায়ের পরিচয় উল্লেখ করে তিরস্কার করেছিলেন। বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর কানে পৌঁছলে তিনি আবু যর (রা.)-কে বলেন, ‘তুমি কি তাকে তার মায়ের পরিচয় দিয়ে অপমান করেছ? নিশ্চয়ই তোমার মধ্যে এখনো জাহেলি যুগের স্বভাব রয়ে গেছে।’ (সহিহ বুখারি, হাদিস : ৩০)

অর্থাৎ বংশপরিচয় বা পারিবারিক পরিচয়কে কেন্দ্র করে কাউকে হেয় করা জাহেলি যুগের নিন্দনীয় বৈশিষ্ট্য। একজন সাহাবির মতো মর্যাদাবান ব্যক্তির মধ্যেও এ ধরনের আচরণের সামান্য প্রকাশ ঘটলে রাসুলুল্লাহ (সা.) তা সংশোধন করে দিয়েছেন।

একটু ভেবে দেখা দরকার—যে ব্যক্তি ইসলামের ভ্রাতৃত্ব ও উম্মাহর ঐক্যের বন্ধন বিসর্জন দিয়ে অন্ধ গোত্রীয় সংকীর্ণতাকে আঁকড়ে ধরে, সে কি পবিত্র কোরআনের সেই আহবান শোনেনি, যেখানে মানুষের মর্যাদার প্রকৃত মানদণ্ড সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে। আর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরের পরিচিত হতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বাধিক মর্যাদাবান, যে সর্বাধিক তাকওয়াবান।’

(সুরা আল-হুজুরাত, আয়াত : ১৩)

এ আয়াত থেকে স্পষ্ট হয়, জাতি ও গোত্রের বৈচিত্র্য অহংকার কিংবা শ্রেষ্ঠত্বের দাবি প্রতিষ্ঠার জন্য নয়; বরং পারস্পরিক পরিচিতি ও সামাজিক সম্পর্কের মাধ্যম হিসেবে। আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি বংশ, বর্ণ কিংবা গোত্র নয়; বরং তাকওয়া।

মানুষের মধ্যে বংশ, বর্ণ ও জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা প্রত্যাখ্যান করে রাসুলুল্লাহ (সা.) তাকওয়াকে মর্যাদার মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আবু নাদরা (রহ.) বর্ণনা করেন, তিনি এমন এক ব্যক্তির কাছ থেকে শুনেছেন, যিনি আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময়ে রাসুলুল্লাহ (সা.)-এর ভাষণ শুনেছিলেন। তিনি বলেন, ‘হে মানুষ! জেনে রেখো, তোমাদের রব একজন এবং তোমাদের আদি পিতাও একজন। কোনো আরবের ওপর অনারবের কিংবা কোনো অনারবের ওপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। তেমনি কোনো শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কিংবা কোনো কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই; শ্রেষ্ঠত্বের ভিত্তি কেবল তাকওয়া। আমি কি তোমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি?

সাহাবিরা বলেন, হ্যাঁ, আল্লাহর রাসুল, আপনি বার্তা পৌঁছে দিয়েছেন।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩৪৮৯; তাহকিক : শুআইব আল-আরনাউত)

যে ব্যক্তি বংশ, গোত্র কিংবা জাতিগত পরিচয় নিয়ে অহংকার করে, জাতীয় স্বার্থের বাইরে নিজের অঞ্চলের স্বার্থ প্রাধান্য দেয়, সে কি রাসুলুল্লাহ (সা.)-এর এই বাণী শোনেনি?

নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি ওহি পাঠিয়েছেন যে তোমরা বিনয় অবলম্বন করো; যেন কেউ কারো ওপর অহংকার না করে এবং কেউ কারো প্রতি জুলুম না করে। (মুসলিম, হাদিস : ২৮৬৫)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার আমল তাকে পিছিয়ে রাখে, তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারে না।’ (মুসলিম, হাদিস : ২৬৯৯)

সুতরাং ইসলামের দৃষ্টিতে মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তার ঈমান, তাকওয়া ও সৎকর্মের ভিত্তিতে; বংশ, গোত্র, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে নয়। জাতি ও গোত্রের পরিচয় পারস্পরিক পরিচিতি ও সামাজিক সম্পর্কের মাধ্যম—অহংকার, বিদ্বেষ কিংবা বিভেদের উপকরণ নয়। তাই প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো সব ধরনের জাহেলি সংকীর্ণতা পরিহার করে ইসলামের ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, বিনয় ও ঐক্যের আদর্শ ধারণ করা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
২
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
ডিসেম্বর ঘিরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মিত্রদের মধ্যে ঐক্য নিয়ে ...
৩
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
৪
বিচ্ছিন্ন গোপালগঞ্জ
বিচ্ছিন্ন গোপালগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কার্যত বিচ্ছিন্ন-অবরুদ্ধ গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ...
৫
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন
কোনো সম্পর্কের অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস এবং অন্যদের সঙ্গে মেশার ধরন বদলে দিতে পারে। বিশেষ করে এমন সম্পর্কে, যেখানে বারবার ...
৫
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
ইসলামের চোখে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও দলপ্রীতি
আরবি ‘আসাবিয়্যাত’ শব্দের অর্থ হলো নিজের গোত্র, বংশ, দল, ভাষা বা অঞ্চলের প্রতি অন্ধ আনুগত্য ও পক্ষপাতিত্ব। ন্যায়-অন্যায় বিচার না ...
৭
কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার
কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার
দেশের কারাগারগুলোতে একদিকে বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি নিরাপত্তা উদ্বেগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...
৮
দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন
দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন
বলিউডে কাজের সময় ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনার মধ্যে দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়ালেন অভিনেত্রী আলিয়া ভাট। শুটিংয়ে আট ঘণ্টার ...
৯
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
জোহানেসবার্গে আজ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তবে সেই জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেল ...
১০
মজুরি আন্দোলনে ৩-৪ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির আশঙ্কা
মজুরি আন্দোলনে ৩-৪ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির আশঙ্কা
তৈরি পোশাক শ্রমিকদের চলমান মজুরি আন্দোলন ও শিল্পাঞ্চলের অস্থিরতায় দেশের পোশাক খাতে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ...
 
১
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
২
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
৩
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
৪
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আমানুল্লাহ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (১১ নভেম্বর) দিবাগত ...
৫
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৫
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৭
সালিসে বেআইনি আপস ও শাস্তির অন্তত ৪৪ ঘটনা, কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
সালিসে বেআইনি আপস ও শাস্তির অন্তত ৪৪ ঘটনা, কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
গুরুতর অপরাধের অভিযোগ সালিসে মিটিয়ে ফেলা ও সালিসের নামে বেআইনি শাস্তি দেওয়ার অন্তত ৪৪টি ঘটনার তথ্য পেয়েছে কনস্টিটিউশন ওয়াচডগ (সিডব্লিউ)। ...
৮
ডিসেম্বর সামনে রেখে নাশকতার ছক
ডিসেম্বর সামনে রেখে নাশকতার ছক
গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটছে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা। থানার আঙিনা, সিআইডি’র ...
৯
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
১০
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com