/ অর্থনীতি / বাণিজ্য / অনুষ্ঠিত হলো গ্রামীণফোন ফিউচারমেকার্স-এর গ্র্যান্ড ফিনালে
সামাজিক কল্যাণে তরুণদের তৈরি এআই উদ্ভাবনকে উদযাপন করতে
অনুষ্ঠিত হলো গ্রামীণফোন ফিউচারমেকার্স-এর গ্র্যান্ড ফিনালে
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 11 November, 2026 at 10:46 PM
অনুষ্ঠিত হলো গ্রামীণফোন ফিউচারমেকার্স-এর গ্র্যান্ড ফিনালেদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের 'ফিউচারমেকার্স' প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছে। দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক ধারণা নিয়ে এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের বিভিন্ন উদ্ভাবনী সল্যুশন নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে আয়োজন করে গ্রামীণফোন। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “এআই ফর সোশ্যাল গুড”। এই সংস্করণে দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৭,০০০-এরও বেশি শিক্ষার্থী ১,১০৩টি ধারণা জমা দেন। ২০২৫ সালের প্রথম সংস্করণের তুলনায় এ বছর শিক্ষার্থী অংশগ্রহণের হার ছিল ৪০% বেশি।

ফিউচারমেকার্স-এর দ্বিতীয় সংস্করণে স্টেম এবং নন-স্টেম উভয় ধারায় অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাতটি চ্যালেঞ্জিং বিষয়ের ওপর এআই-চালিত ধারণা রূপায়নের আহ্বান জানানো হয়। বিষয়গুলো ছিল ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি, পরিবেশগত ভারসাম্য ও জলবায়ু প্রতিক্রিয়া এবং নিরাপত্তা, সুরক্ষা ও ডাটার গোপনীয়তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্র।

গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অব.)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ গ্রামীণফোনের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, শিল্পখাতের বিশেষজ্ঞ, প্রযুক্তি পেশাজীবী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

ফাইনালিস্টরা বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.), গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, চিফ স্ট্রাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার আন্দ্রেয়াস হগবার্গ, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং চিফ ইনফরমেশন অফিসার ড. নিরঞ্জন শ্রীনিবাসনের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের সামনে তাদের সল্যুশনগুলো উপস্থাপন করেন। উদ্ভাবন, বাস্তবায়নযোগ্যতা, কতটা সামাজিক প্রভাব ফেলতে পারবে এবং এআই-এর বাস্তবভিত্তিক প্রয়োগ বিবেচনায় নিয়ে ধারণাগুলো মূল্যায়ন করেছে প্যানেলটি।  

প্রজেক্ট 'ইকোক্লিপ'-এর জন্য প্রথম স্থান অধিকার করেছে টিম লাবডাব; এটি একটি এআই-চালিত ক্লিপ-অন ডিভাইস, যা সাধারণ স্টেথোস্কোপকে হৃদরোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তকরণের যন্ত্রে রূপান্তর করে। অন্যদিকে নদীভাঙনের পূর্বাভাস দিতে এআই-চালিত ব্যবস্থা তৈরি করে দ্বিতীয় স্থান অধিকার করেছে টিম রিভার সেন্টিনেল; এটি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করতে এবং ঝুঁকিতে থাকা মানুষদের পূর্বাভাস বা আগাম সতর্কতা দিতে সক্ষম। আর প্রজেক্ট 'স্পষ্ট এআই'-এর জন্য তৃতীয় স্থান অধিকার করেছে টিম জিনক্সড; এটি হচ্ছে এআই-এর সহায়তায় পরিচালিত একটি স্পিচ-থেরাপি অ্যাপ্লিকেশন- যার মাধ্যমে নির্দেশনা অনুযায়ী বাড়িতে অনুশীলন এবং অগ্রগতি পরিমাপ করা সম্ভব, যাতে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত হয়।

সৃজনশীলতা এবং সল্যুশনগুলোর সম্ভাবনার স্বীকৃতি হিসেবে বিজয়ী দলগুলোকে পুরস্কৃত করা হয়। তারা যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা পুরষ্কার পেয়েছেন। পাশাপাশি গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম 'নেক্সট বিজনেস লিডার' এবং 'নেক্সটার্ন ইন্টার্নশিপ প্রোগ্রাম '-এ সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন তারা।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “বিশ্বজুড়ে শিল্পখাত ও অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছে এআই। আমাদের তরুণরা যেন এই রূপান্তরে অংশ নিতে প্রয়োজনীয় সরঞ্জাম, দক্ষতা ও সুযোগ পায় তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যাতে এআই-এর সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারে, এজন্য আমাদের তরুণদের শুধু নতুন নতুন প্রযুক্তি শেখা ও গ্রহণে উদ্বুদ্ধ করাই নয়, বরং তাদেরকে বাস্তব জগতের চ্যালেঞ্জ মোকাবেলায় সেগুলো কীভাবে প্রয়োগ করা যায় সেদিকে উৎসাহিত করতে হবে। আমি গ্রামীণফোনের 'ফিউচারমেকার্স'-এর মতো উদ্যোগকে স্বাগত জানাই, যা সারা দেশের শিক্ষার্থীদের এআই নিয়ে কাজ করতে, দক্ষতা বাড়াতে এবং উদ্ভাবনী ধারণাগুলোকে কার্যকর সল্যুশনে রূপান্তর করতে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। এই ধরনের উদ্যোগগুলো ভবিষ্যৎ-উপযোগী মেধার বিকাশ এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অব.) বলেন, “তরুণ উদ্ভাবকরা যেভাবে এআই ব্যবহার করে সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে এবং আরও বেশি মানুষের কাছে ডিজিটালাইজেশনের সুফল পৌঁছে দিতে পারে - তা সত্যিই উৎসাহব্যঞ্জক। অংশগ্রহণকারীরা যেন দায়িত্বশীল উদ্ভাবন ও ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে দেশের জন্য তাদের ধারণা বাস্তবায়নে এগিয়ে যায় সেই আশাবাদ ব্যক্ত করছি।”   

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “সারা দেশের তরুণদের মধ্যে যে অসাধারণ সৃজনশীলতা, মেধা এবং উদ্ভাবনী চিন্তা আমরা দেখতে পাই তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ফিউচারমেকার্স-এর এই সংস্করণের একটি উৎসাহব্যঞ্জক দিক হলো এতে অংশগ্রহণ শুধু বড় শহর বা নামী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী তরুণদের এআই-চালিত ধারণা নিয়ে এগিয়ে আসতে দেখেছি, যা প্রমাণ করে যে মেধা ও সম্ভাবনা শুধু ভৌগোলিক অবস্থান বা প্রাতিষ্ঠানিক মর্যাদার ওপর নির্ভর করে না। এই ধরনের প্রতিশ্রুতিশীল মেধা দেখে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত আশাবাদী ও আত্মবিশ্বাসী। গ্রামীণফোনে আমরা আমাদের ভূমিকাকে সহায়তাকারী হিসেবে দেখি- যা এমন সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে তরুণ উদ্ভাবকরা তাদের দক্ষতা বাড়াতে, নিজেদের সম্ভাবনা সম্পর্কে জানতে এবং তাদের ধারণাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে। ফিউচারমেকার্স এবং আমাদের বিস্তৃত যুব ক্ষমতায়ন সংশ্লিষ্ট উদ্যোগগুলো কীভাবে তরুণদের চাহিদার ভাষা বুঝতে পারে এবং একটি নিরাপদ, স্মার্ট ও আরও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে তাদের অবদান রাখতে সক্ষম করে তোলে- তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, “গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি যে, একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে তরুণদের ভবিষ্যৎ-উপযোগী দক্ষতায় বলীয়ান করা এবং তাদের অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ প্রদান করা অপরিহার্য। ফিউচারমেকার্স-এর দ্বিতীয় সংস্করণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বৈচিত্র্যময় একাডেমিক অবস্থানের শিক্ষার্থীদের একত্রিত করে তাদের এআই-এর প্রথাগত ব্যবহারের বাইরে গিয়ে সামাজিক কল্যাণে এর সম্ভাবনা খুঁজে বের করতে উৎসাহিত করেছে। আমাদের প্রত্যাশা, এই অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের শেখা, পরীক্ষা-নিরীক্ষা চালানো এবং তাদের ধারণাগুলোকে এমন সল্যুশনে রূপান্তর করতে অনুপ্রাণিত করবে, যা শুধু তাদের নিজেদের অগ্রগতি নয়; বরং দেশের সার্বিক উন্নয়নেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ...
২
অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: সংসদে চিফ হুইপ
অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: সংসদে চিফ হুইপ
‘সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন’— কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এমন অভিযোগ সঠিক নয় বলে ...
৩
চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের আলোচনা
চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের আলোচনা
বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট ...
৪
৪ গোলের জয়ে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ
৪ গোলের জয়ে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ
বাংলাদেশ সর্বশেষ কবে এমন অনিন্দ্য সুন্দর ফুটবল উপহার দিয়েছিল, তা মনে করতে একটু সময় লাগার কথা। ম্যাচের শুরু থেকে শেষ ...
৫
খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনের ...
৫
চিনির রসে মধুর বাণিজ্য: সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য
চিনির রসে মধুর বাণিজ্য: সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য
সুন্দরবনে মধু সংগ্রহ কমছে, অথচ বাজারে কমছে না সুন্দরবনের খাঁটি মধুর সরবরাহের দাবি। বরং সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রতিদিনই ...
৭
বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়
বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কানোচগাড়ী (পশ্চিম কুচিয়ামোড়) গ্রামে মোঃ ইদ্রিস আলীর পৈতৃক সম্পত্তি থেকে জোরপূর্বক আমন মৌসুমের ধান কেটে ...
৮
ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল
ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ নিলাম না দেওয়ায় ভবনের জানালা-দরজাসহ অন্যান্য মালামাল একের পর এক ...
৯
সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ করলো বনবিভাগ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ
সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ করলো বনবিভাগ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ
সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ করেছে দিয়েছে বনবিভাগ।গত ...
১০
‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন
‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন
যুক্তরাজ্যভিত্তিক মানবকল্যাণমূলক চ্যারিটি সংগঠন ‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা বর্ণাঢ্য আয়োজনের ...
 
১
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার ...
২
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
৩
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৪
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও ...
৫
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। ...
৫
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
পার্বত্য চট্টগ্রামে ব্যবসা করতে চাঁদা; কৃষিপণ্য বাজারে তুলতেও চাঁদা। বাড়ি নির্মাণ কিংবা গবাদি পশু কেনাবেচা-কোনো কিছুই বাদ যাচ্ছে না পাহাড়ি ...
৭
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৮
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে সবাই শান্তি চায়। কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, অপ্রয়োজনীয় প্রত্যাশা, মানুষের আচরণ নিয়ে অতিরিক্ত ভাবনা কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা অনেক ...
৯
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
ইন্দোনেশিয়ার বালিতে প্রথম বৈশ্বিক ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। গত ৩১ অক্টোবর উদ্বোধন করা স্টোরটিতে স্মার্টফোন ...
১০
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় টিএন্ডটি ওয়াসার পানির পাম্পে উন্নয়নকাজ চলমান থাকার মধ্যেই ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com