/ ধর্ম ও জীবন / কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 13 October, 2026 at 11:27 PM
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্কইসলামী সমাজব্যবস্থায় মসজিদের ভূমিকা কেন্দ্রীয়। মসজিদকে কেন্দ্র করেই আবর্তিত হয় ইসলামী সমাজের যাবতীয় কার্যক্রম।
তাই ইমামের সঙ্গে মুসল্লিদের সম্পর্ক শিকড়ের সঙ্গে শাখা-প্রশাখা ও পত্র-পল্লবের সম্পর্কের মতো। মুসলিম সমাজে একজন আদর্শ ইমাম শিকড় হয়ে মুসল্লিদের ঈমান ও ইসলাম দিয়ে সজীব রাখেন এবং মুসল্লিরাও ইমামকে সম্মান দেন, মূল্যায়ন করেন। পারস্পরিক এই সম্পর্ক ও সংযোগে গড়ে ওঠে আদর্শ মুসলিম সমাজ। 

মুসল্লিদের প্রতি ইমামের আচরণ

মসজিদের মুসল্লিদের প্রতি ইমামের আচরণ হবে নিম্নরূপ—

১. মুসল্লিদের সম্পর্কে সচেতন হওয়া : একজন ইমামের প্রথম দায়িত্ব হলো তাঁর মুসল্লিদের সম্পর্কে সচেতন হওয়া; বিশেষত তাঁদের দ্বিনদারির অবস্থা সম্পর্কে জানা এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস থেকে সচেতনতার এই ধারণা পাওয়া যায়। তিনি বলেন, ‘আমি নামাজে দাঁড়িয়ে তা দীর্ঘায়িত করব বলে ইচ্ছা করি, অতঃপর শিশুর কান্না শুনতে পেয়ে আমি নামাজ সংক্ষিপ্ত করি এই আশঙ্কায় যে তার মা কষ্ট পাবে।’
(সহিহ বুখারি, হাদিস : ৭০৭)

ইমাম নববী (রহ.) বলেন, ‘আলেমরা বলেন, অবস্থার ভিন্নতার কারণে রাসুলুল্লাহ (সা.)-এর নামাজ দীর্ঘ বা সংক্ষিপ্ত হতো। যখন মুসল্লিরা দীর্ঘ নামাজকে প্রাধান্য দিত এবং নবীজি (সা.) ও সাহাবিদের কোনো ব্যস্ততা থাকত না, তখন তিনি নামাজ দীর্ঘ করতেন।

আর যখন এমনটি না হতো তখন তিনি নামাজ সংক্ষিপ্ত করতেন।’ (শরহু মুসলিম : ৩/১৪৫)
২. শিক্ষক হওয়া : বাংলাদেশের মতো দেশগুলোতে, যেখানে দ্বিনি শেখার সুযোগ সীমিত এবং প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান রাখে এমন মানুষের সংখ্যা কম, সেখানে একজন ইমাম শিক্ষকের ভূমিকা পালন করবেন। তিনি চেষ্টা করবেন মানুষ যেন অন্তত ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে। কেননা একদিকে আল্লাহ মানুষের ওপর ধর্মীয় জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ইলম (ধর্মীয় জ্ঞান) অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।’
(সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২২৪)

অন্যদিকে তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে শিক্ষক ও সহজকারী হিসেবে প্রেরণ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস : ১৪৭৮)

সুতরাং নবীর উত্তরসূরি হিসেবে একজন ইমাম হবেন সমাজের শিক্ষক।

৩. সহনশীল ও কোমল হওয়া : নবী (সা.)-এর উত্তরসূরি, সমাজের শিক্ষক ও নেতা হিসেবে ইমাম মুসল্লিদের প্রতি সহনশীল হবেন। তিনি তাঁদের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শন করবেন। কেননা রাসুলুল্লাহ (সা.)-এর উদ্দেশ্যে আল্লাহ বলেছেন, ‘আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলে; যদি তুমি রূঢ় ও কঠোরচিত্ত হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তুমি তাদের ক্ষমা কোরো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কোরো। আর কাজে-কর্মে তাদের সঙ্গে পরামর্শ কোরো, অতঃপর তুমি কোনো সংকল্প করলে আল্লাহর ওপর নির্ভর করবে; যারা নির্ভর করে আল্লাহ তাদের ভালোবাসেন।’

(সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯)

৪. নিজে আদর্শ হওয়া : অনেক সাধারণ মানুষ ইমাম ও তাঁর কর্মকাণ্ডকে শরিয়তের প্রমাণ ও মানদণ্ড মনে করে। তাই একজন ইমামের দায়িত্ব হলো মুসল্লিদের সামনে নিজেকে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে পেশ করা। ঠিক যেমন রাসুলুল্লাহ (সা.)-এর ব্যাপারে আম্মাজান আয়েশা (রা.) সাক্ষ্য দিয়েছিলেন—তাঁর চরিত্র হলো কোরআন। ইমাম কখনো এমন হবেন না যে মানুষকে নেক কাজের উপদেশ দেয়, কিন্তু নিজে তার ওপর আমল করে না।  আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা যা করো না তা তোমরা কেন বলো? তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক।’

(সুরা—সাফ, আয়াত : ২-৩)

৫. শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখা : ইমাম মুসলিম সমাজের অভিভাবক ও নেতা। আর একজন অভিভাবক ও নেতার দায়িত্ব হলো সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখা। যেমন—অসহায় ও বিপদগ্রস্তকে সাহায্য করা, সমাজে বিবাদ-সংঘাত হলে আইনের সীমার মধ্যে থেকে মীমাংসা করা ইত্যাদি। একদিন রাসুলুল্লাহ (সা.) বললেন, আমি কি তোমাদের রোজা, নামাজ ও সদকার চেয়েও মর্যাদাপূর্ণ কাজের কথা বলব না? সাহাবিরা বললেন, হ্যাঁ, অবশ্যই হে আল্লাহর রাসুল! তিনি বললেন, পরস্পরের মধ্যে মীমাংসা করা। কেননা পরস্পরের মধ্যে ঝগড়া বাধানো ধ্বংসের কারণ।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯১৯) 

ইমামের প্রতি মুসল্লিদের আচরণ

মসজিদের ইমামের প্রতি মুসল্লিদের আচরণ হবে নিম্নরূপ—

১. সম্মান ও মান্য করা : একজন ইমাম আলেম ও ধর্মীয় নেতা হিসেবে সমাজের সাধারণ মানুষের সম্মান ও মান্যতার অধিকারী। তাঁকে সম্মান করা ও দ্বিনের ব্যাপারে তাঁর পরামর্শ ও নির্দেশনা মান্য করে চলা তাঁদের দায়িত্ব। স্বয়ং আল্লাহ আলেমদের এই মর্যাদার স্বীকৃতি দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত।’

(সুরা : মুজাদালা, আয়াত : ১১)

মহানবী (সা.) বলেছেন, ‘সাধারণ ইবাদতকারীর ওপর আলেমদের মর্যাদা তোমাদের ওপর আমার মর্যাদার অনুরূপ।’

(সুনানে তিরমিজি, হাদিস : ২৬৮৫)

২. ভালো ধারণা পোষণ করা : ইমামরা সমাজের জন্য শিক্ষকস্বরূপ। আর শিক্ষকের জ্ঞান ও মনোযোগ দ্বারা উপকৃত হওয়ার প্রথম শর্ত হলো তাদের প্রতি সুধারণা পোষণ করা। ইমামদের প্রতি মন্দ ধারণা পোষণ করে তাদের থেকে উপকৃত হওয়া সম্ভব নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিন ধরনের মানুষকে মোনাফিক ছাড়া আর কেউ অবজ্ঞা করতে পারে না : এক. বৃদ্ধ মুসলমান, দুই. আলেমে দ্বিন, তিন. ন্যায়পরায়ণ শাসক। (মুজামুল কাবির লিত-তাবারানি, হাদিস : ২০২)

৩. দ্বিনি কল্যাণের মাধ্যম বানানো : সাধারণ মুসল্লিরা ইমামকে দ্বিনি কল্যাণ লাভের মাধ্যম হিসেবে গ্রহণ করবেন, তাঁরা কখনো জাগতিক স্বার্থ উপলক্ষ করবেন না। বিশেষত প্রাজ্ঞ ইমামের মাধ্যমে তাঁরা নিজেদের ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করবে, নিজেদের দৈনন্দিন জীবনের দ্বিনি সমস্যার সমাধানগুলো জেনে নেবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা যদি না জানো, তবে জ্ঞানীদের জিজ্ঞাসা কোরো।’

(সুরা : নাহল, আয়াত : ৪৩)

৪. কল্যাণের কাজে সহযোগিতা করা : ইমাম মুসলিম সমাজের নেতা। মুসলমানের ভালো-মন্দ লক্ষ রাখা তাদের ঈমানি দায়িত্ব। তাই ইমাম দ্বিনি কোনো কাজে অথবা সমাজের কল্যাণমূলক কোনো কাজে আহবান জানালে মুসলমানদের উচিত তাঁর আহ্বানে সাড়া দেওয়া। মহান আল্লাহ বলেন, ‘সৎকাজ ও তাকওয়ায় তোমরা পরস্পরকে সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্ঘন করবে না। আল্লাহকে ভয় করবে। নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর।’ (সুরা : মায়িদা, আয়াত : ২)

৫. ভালো-মন্দের খবর রাখা : বাংলাদেশে ইমামদের সাধারণত বেতন-ভাতা যা হয়ে থাকে তাতে বর্তমান বাজারে সংসারের মৌলিক প্রয়োজন পূরণ করাই কঠিন। বিশেষত গ্রামাঞ্চলের ইমামদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। তাই তাদের ভালো-মন্দের খবর রাখা মুসল্লিদের দায়িত্ব। ইমামদের ভেতর অনেকে এমন যাঁরা নিজেরা প্রচণ্ড অভাবে থাকলেও ব্যক্তিত্বের কারণে তা প্রকাশ করেন না, এমন ইমামদের খোঁজখবর রাখা বেশি জরুরি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এটা প্রাপ্য অভাবগ্রস্ত লোকদের; যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত যে দেশময়  ঘোরাফিরা করতে পারে না; যাঞ্চা না করার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত বলে মনে করে; তুমি তাদের লক্ষণ দেখে চিনতে পারবে। তারা মানুষের কাছে নাছোড় হয়ে যাঞ্চা করে না। যে ধনসম্পদ তোমরা ব্যয় করো আল্লাহ তা সবিশেষ অবহিত।’

(সুরা : বাকারা, আয়াত : ২৭৩)

আল্লাহ সবাইকে দ্বিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
‘ডাবল ডায়াবেটিস’ কী, কারা ঝুঁকিতে, জানুন লক্ষণসমূহ
‘ডাবল ডায়াবেটিস’ কী, কারা ঝুঁকিতে, জানুন লক্ষণসমূহ
ডায়াবেটিসের সঙ্গে কম-বেশি সবাই পরিচিত আমরা। কিন্তু কখনো কি ‘ডাবল ডায়াবেটিস’ বা যুগ্ম ডায়াবেটিস কথাটি শুনেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসস্বাভাবিকভাবেই এ ...
২
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
ইসলামী সমাজব্যবস্থায় মসজিদের ভূমিকা কেন্দ্রীয়। মসজিদকে কেন্দ্র করেই আবর্তিত হয় ইসলামী সমাজের যাবতীয় কার্যক্রম।তাই ইমামের সঙ্গে মুসল্লিদের সম্পর্ক শিকড়ের সঙ্গে ...
৩
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
আর্থিক সংকটে ধুঁকতে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংককে ১০ শতাংশ সুদে ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ...
৪
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ লক্ষ্যে স্পোর্টস মার্কেটিং এজেন্সি টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ...
৫
বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে অনার। মডেল দুটি হলো অনার এক্স৭ই ও অনার এক্স৬ই। এতে রয়েছে শক্তিশালী ...
৫
সাতক্ষীরায় জাতীয় ক্রিকেটার গড়ার ঐতিহ্যবাহী মাঠের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি
সাতক্ষীরায় জাতীয় ক্রিকেটার গড়ার ঐতিহ্যবাহী মাঠের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি
সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের মতো জাতীয় দলের উদীয়মান তারকা ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক খেলার মাঠটি ...
৭
মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক
মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক
মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা ...
৮
শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীতে ৬১ টি পূজা মন্ডপে চালের ডিও বিতরণ
শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীতে ৬১ টি পূজা মন্ডপে চালের ডিও বিতরণ
শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬১টি পুজা মন্ডপে সরকারী অনুদানের ৩৬ হাজার ৬০০ মেট্রিকটন চালের ডিও লেটার বিতরণ ...
৯
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ...
১০
স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান
স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান
ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৫-৭ শতাংশ হলেও সড়কের জায়গা দখল করে ৭০ শতাংশ। যানজটের কারণে ঢাকায় বছরে ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
৩
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৪
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই ...
৫
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
টাঙ্গাইলের কালিহাতীতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ...
৫
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৭
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৮
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন করে জ্বালানি সংকট মোকাবিলা করার ব্যাপারে বর্তমান সরকার উদ্যোগী হয়েছে। ভবিষ্যতে প্রজন্মের জন্য ...
৯
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ অক্টোবর/২০২৬ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলার পুলিশ সুপার ...
১০
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com