|
রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
নতুন বার্তা, ঢাকা:
|
রাজধানীর মেরুল বাড্ডায় চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, আলিফ পরিবহনের একটি চলন্ত বাস আগুনে পুড়তে দেখা যায়। বাসটি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) সামনে মেরুল বাড্ডা ইউলুপের মুখে অবস্থানকালে দাউ দাউ করতে জ্বলতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগানোর কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। |