/ রাজনীতি / পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের
নিজস্ব প্রতিবেদক:
Published : Thursday, 26 November, 2026 at 11:34 PM
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগেরসম্প্রতি পুড়িয়ে দেওয়া গোপালগঞ্জের সবগুলো থানা চালু করাসহ ৮ দফা দাবি জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষর করা বিবৃতিতে এ দাবি জানিয়েছে দলটি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড় দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। যানবাহন ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতালও।

হাসপাতালে হামলা চালানো হয়। অগ্নিসংযোগ ও ভাঙচুরে হাসপাতালটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোও ভাঙচুর করা হয়, যা সরকারি অবকাঠামোর ক্ষয়ক্ষতিকে আরও বাড়িয়ে দেয়। এছাড়া প্রায় ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। নথিতে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের জনগণের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের আহবান জানানো হচ্ছে।

দাবিগুলো হলো-

১. গোপালগঞ্জের স্বাভাবিক জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অনতিবিলম্বে জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার করতে হবে।

২. গোপালগঞ্জের সব বন্ধ থানা অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে এবং জনগণের নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত করতে হবে।

৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। তারা রাষ্ট্রের বাহিনী। জনগণের করের টাকায় পরিচালিত প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবা ও সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে।

৪. গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যাহত করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অবিলম্বে স্বাভাবিক রেল যোগাযোগ ও যাত্রীসেবা চালু করতে হবে।

৫. জনগণের করের অর্থ থেকেই রাষ্ট্রীয় বাজেট ও উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য বরাদ্দ উন্নয়ন ও নাগরিক সেবা কোনোভাবেই বন্ধ বা বাতিল করা যাবে না। জেলার জনগণকে বৈষম্যের শিকার করা যাবে না।

৬. গোপালগঞ্জের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা সকল হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে দ্রুত প্রত্যাহার করতে হবে। নিরপরাধ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করতে হবে।

৭. গোপালগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস অবিলম্বে খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। জমি-জমাসংক্রান্ত দলিল নিবন্ধনসহ জনগণের জরুরি সেবা নিশ্চিত করতে হবে।

৮. বিভিন্ন গণমধামে প্রকাশিত গোপালগঞ্জের ব্যাংক লেনদেনসংক্রান্ত অসত্য ও বিভ্রাভিকর তথ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ করা দায়িত্বহীন সাংবাদিকতার পরিপন্থি সংবাদ প্রত্যাহার এবং যথাযথ সংশোধনী প্রকাশ করতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড় দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। যানবাহন ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতালও।

হাসপাতালে হামলা চালানো হয়। অগ্নিসংযোগ ও ভাঙচুরে হাসপাতালটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোও ভাঙচুর করা হয়, যা সরকারি অবকাঠামোর ক্ষয়ক্ষতিকে আরও বাড়িয়ে দেয়। এছাড়া প্রায় ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। নথিতে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ জেলার মানুষও এ দেশের নাগরিক। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে গোপালগঞ্জের মানুষকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। কোনো জেলার মানুষকে রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্য, হয়রানি কিংবা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা গ্রহণযোগ্য নয়।

জেলা আওয়ামী লীগের ভাষ্য, সরকারের গৃহীত যেসব সিদ্ধান্তকে আমরা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী বলে মনে করি, বাংলাদেশ আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা শাখা সেসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে। তাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করে গোপালগঞ্জের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
গ্রেপ্তারের পর ‘দাদা এমদাদের’ পুরনো দুর্নীতি নতুন করে আলোচনায়
গ্রেপ্তারের পর ‘দাদা এমদাদের’ পুরনো দুর্নীতি নতুন করে আলোচনায়
​সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল ...
২
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ...
৩
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের
সম্প্রতি পুড়িয়ে দেওয়া গোপালগঞ্জের সবগুলো থানা চালু করাসহ ৮ দফা দাবি জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। দপ্তর সম্পাদক ইলিয়াস হকের ...
৪
কুয়েতে ইরানের ড্রোন হামলা, বিদেশি নাগরিকসহ আহত ৪
কুয়েতে ইরানের ড্রোন হামলা, বিদেশি নাগরিকসহ আহত ৪
কুয়েতে ইরানের ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন হামলার ...
৫
রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
রাজধানীর মেরুল বাড্ডায় চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের দেওয়া ...
৫
ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির ...
৭
সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ভূমিকাও পালন করছে বিজিবি -সেক্টর কমান্ডার দিনাজপুর
সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ভূমিকাও পালন করছে বিজিবি -সেক্টর কমান্ডার দিনাজপুর
বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও ...
৮
ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেসিক ট্রেনিং রুম, প্রফেসর পাড়া, ফুলবাড়ী, দিনাজপুরে ফুলবাড়ী সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। দিনাজপুরের ফুলবাড়ীতে সিসিডিবির ...
৯
নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা
নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা
উপকূলীয় অঞ্চলের হারিয়ে যেতে বসা অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় খাদ্যসংস্কৃতি পুনরুজ্জীবন এবং নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত ...
১০
সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল
সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল
সন্ত্রাস-নাশকতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ...
 
১
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত সোমবার (২৩ ...
২
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
৩
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ...
৪
স্বর্ণের বাজারে নতুন আতঙ্ক
স্বর্ণের বাজারে নতুন আতঙ্ক
হলমার্ক দেখে স্বর্ণ কিনলে কি আসল জিনিস পাওয়া যাচ্ছে? ভারতের যোধপুরে এক তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত গহনায় ‘রেনিয়াম’ নামের এক ...
৫
গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি
গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি
যখন গণতন্ত্রকে বৃহত্তর আঙ্গিকের গতিময় একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়, তখনই সুস্পষ্ট হয়ে ওঠে যে গণতন্ত্রের একটি সংস্কৃতি আছে, যা ...
৫
‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’
‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ...
৭
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার ...
৮
শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। আব্রাহাম লিংকনের মতে গণতন্ত্র হচ্ছে ‘Democracy is the ...
৯
হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা ও দস্যুতার পৃথক দুটি ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ড ও ...
১০
কমতে কমতে দুই লাখের নিচে সোনার ভরি
কমতে কমতে দুই লাখের নিচে সোনার ভরি
দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com