/ আন্তর্জাতিক / তেল রপ্তানি বাড়ছে আফ্রিকার, শীর্ষে কোন দেশ?
তেল রপ্তানি বাড়ছে আফ্রিকার, শীর্ষে কোন দেশ?
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 26 September, 2026 at 1:01 AM
তেল রপ্তানি বাড়ছে আফ্রিকার, শীর্ষে কোন দেশ?২০২৫ সালে বিশ্বে মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১০ শতাংশই এসেছে আফ্রিকা থেকে। মহাদেশটির দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল প্রায় ১ কোটি ব্যারেল।
বৈশ্বিক অবকাঠামোগত নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতার মতো নানা চ্যালেঞ্জ থাকলেও সামগ্রিকভাবে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের বড় রপ্তানিকারক অঞ্চল হিসেবে অবস্থান ধরে রেখেছে আফ্রিকা। এ অঞ্চলে তেল উৎপাদন ও রপ্তানির বড় অংশ নির্ভর করছে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের ওপর। এর মধ্যে নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া ও অ্যাঙ্গোলা অন্যতম।
তালিকা অনুযায়ী, নাইজেরিয়া ২০২৫ সালে গড়ে প্রতিদিন ১৫ থেকে ১৬ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে।
এর ফলে দেশটির আফ্রিকার শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারক হিসেবে রয়েছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া আফ্রিকান অপরিশোধিত তেলের ৫৫ শতাংশেরও বেশি এসেছে দেশটি থেকে।
এরপর লিবিয়ার প্রমাণিত তেলের মজুদ আফ্রিকায় সর্বোচ্চ—প্রায় ৪৮ দশমিক ৪ বিলিয়ন ব্যারেল। দেশটি ২০২৫ সালে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ লাখ ৯০ হাজার ব্যারেল তেল উৎপাদন ও রপ্তানি করেছে।
অন্যদিকে আলজেরিয়া দৈনিক প্রায় ১১ লাখ ৪০ হাজার ব্যারেল তেল উৎপাদন করেছে। আর অ্যাঙ্গোলা ধারাবাহিকভাবে প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি উৎপাদন ও রপ্তানি বজায় রেখেছে।
তবে আফ্রিকার তেল খাতের একটি বড় বৈপরীত্য হলো—মহাদেশটি বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি করলেও পরিশোধিত জ্বালানির (বিশেষ করে পেট্রল ও ডিজেল) ক্ষেত্রে ঐতিহাসিকভাবে আমদানিনির্ভর। স্থানীয় পরিশোধন সক্ষমতার ঘাটতিই এর অন্যতম কারণ। তবে ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি।
দৈনিক ৬ লাখ ৫০ হাজার ব্যারেল সক্ষমতার দাঙ্গোতে শোধনাগারে পুরো দমে কার্যক্রম চালু করেছে নাইজেরিয়া। এ ধরনের বড় বড় অবকাঠামো চালু হওয়ায় আফ্রিকার পরিশোধিত জ্বালানির আমদানিনির্ভরতা কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ওপেকের ২০২৬ সালের বার্ষিক পরিসংখ্যান বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশটি দৈনিক ১ কোটি ৭ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরব রপ্তানি করেছে দৈনিক ৭৯ লাখ ব্যারেল। দুই দেশ মিলে বৈশ্বিক তেল রপ্তানির প্রায় এক-চতুর্থাংশ সরবরাহ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা
মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা
ব্যাংক হিসাবে টাকা নেই, টাকা নিয়ে উধাও মুন্সীগঞ্জের শ্রীনগরের অগ্রণী ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপক শরীফুজ্জামানের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলেও ...
২
সংবিধান সংশোধনে কমিটিঃ বিরোধী দলের চাওয়া ও আপত্তি
সংবিধান সংশোধনে কমিটিঃ বিরোধী দলের চাওয়া ও আপত্তি
ত্রয়োদশ নির্বাচনের আগে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করেছে সরকারি দল। তবে সেই কমিটিতে ...
৩
তেল রপ্তানি বাড়ছে আফ্রিকার, শীর্ষে কোন দেশ?
তেল রপ্তানি বাড়ছে আফ্রিকার, শীর্ষে কোন দেশ?
২০২৫ সালে বিশ্বে মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১০ শতাংশই এসেছে আফ্রিকা থেকে। মহাদেশটির দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল প্রায় ...
৪
কাগজবিহীন ও স্মার্ট বন্দরে রূপান্তরে একগুচ্ছ সিদ্ধান্ত
কাগজবিহীন ও স্মার্ট বন্দরে রূপান্তরে একগুচ্ছ সিদ্ধান্ত
কাগজের ফাইল, লম্বা লাইন আর আমলাতান্ত্রিক জটিলতার দিন শেষ হতে চলেছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে। সেবা কার্যক্রমকে আরো দ্রুত, ...
৫
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছড়াতে থাকা যুদ্ধের আগুন প্রায় সাত মাসে গড়িয়েছে। যুদ্ধক্ষেত্রের উত্তাপ যখন দিন দিন বাড়ছে, ঠিক তখনই ...
৫
রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে -জহির উদ্দিন স্বপন এমপি
রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে -জহির উদ্দিন স্বপন এমপি
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির ...
৭
চাঁপাইনবাবগঞ্জে পল্লী চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী
চাঁপাইনবাবগঞ্জে পল্লী চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নাম করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে গ্রেফতারের হুমকির প্রতিবাদ ...
৮
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮ ...
৯
মানবতার কাছে হারুক মারণাস্ত্র
মানবতার কাছে হারুক মারণাস্ত্র
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্য আমার হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি বলেছেন, আমরা এমন একটি ...
১০
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা ...
 
১
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
২
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সাথে আট মাসের ...
৩
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। ...
৪
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে বাবুল। ...
৫
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ...
৫
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশন থেকে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ...
৭
মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি
মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি
সীমানা, ভৌগোলিক দূরত্ব ও ধর্মীয় পরিচয়ের সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে নিঃস্বার্থ মানবসেবায় নিজেদের জীবন উৎসর্গ করার ইতিহাস এ পৃথিবীতে বিরল ...
৮
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
রাজধানীর বনানী থানাধীন মহাখালী মধ্যপাড়া এলাকার শাকেরিয়া মাদ্রাসা গলি। আবাসিক এই এলাকার পরিবেশ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম। ...
৯
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের ...
১০
স্বেচ্ছাসেবী গবেষণা ফেলো হিসেবে আমন্ত্রিত প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী
স্বেচ্ছাসেবী গবেষণা ফেলো হিসেবে আমন্ত্রিত প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অর্থনীতি বিভাগের  প্রফেসর ড. মুহম্মদ মাহবুব   আলীকে মালয়েশিয়ার ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (INTI International ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com