/ অপরাধ / 'দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কাজনক লক্ষণ নেই, তবে নজরদারি অব্যাহত': সিটিটিসি প্রধান
'দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কাজনক লক্ষণ নেই, তবে নজরদারি অব্যাহত': সিটিটিসি প্রধান
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
Published : Monday, 27 July, 2026 at 11:57 PM
'দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কাজনক লক্ষণ নেই, তবে নজরদারি অব্যাহত': সিটিটিসি প্রধান দেশে বর্তমানে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো কোনো আশঙ্কাজনক লক্ষণ নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।

তিনি বলেন, তবে অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য ও নিজস্ব ডাটাবেসের মাধ্যমে উগ্রবাদী কর্মকাণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি চলছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান। 

৫ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছিল যে দেশে কোনো জঙ্গিবাদ নেই, তারা ডিনাই করছিল এবং সিটিটিসিকে তৈরি করা হয়েছিল জঙ্গিবাদ দমনের স্পেশাল ইউনিট হিসেবে। তবে আমরা দেখেছি কেরানীগঞ্জসহ বেশ কিছু জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে এবং সবশেষ মতিঝিলে ছাতার মধ্যে বোমা পাওয়া গেছে, এই বিষয়গুলোকে আপনারা কি আমলে আনছেন? উগ্রবাদ কি আছে না নেই বা এই ধরনের বোমা বিস্ফোরণের পরে তদন্তে কি উঠে এসেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটিটিসি ইউনিটের বেশ কয়েকটি বিভাগ রয়েছে। তার মধ্যে একটি বিভাগ সিটি কাউন্টার টেররিজম। এছাড়াও আরও অন্যান্য বিভাগ রয়েছে। আমরা সবগুলো বিভাগ নিয়ে কাজ করছি। তার মধ্যে একটা অংশ হচ্ছে সিটি। সবসময়ই আমরা অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের ডাটাবেসের মাধ্যমে উগ্রবাদ মনিটরিং অব্যাহত রেখেছি এবং যখনই কোনো সংবাদ পাই, আমরা সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করি। আমরা এগুলো আয়ত্তে রাখছি আলাদা। এদের সর্বোচ্চ আমরা চেষ্টা করছি।

উগ্রবাদ কি মাথাচাড়া দিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, এ বিষয়ে আমরা এখনই বলার কোনো সুযোগ নেই। তবে আমরা বলব যে, দেশের মধ্যে আশঙ্কাজনক এরকম কোনো আমরা লক্ষণ দেখছি না। 

মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মতিঝিল বিভাগ ঘটনাটির তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে এ ঘটনায় কারা জড়িত ছিল বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে জঙ্গিবাদবিষয়ক গ্রেফতার ও মামলার অগ্রগতি নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, গ্রেফতারের সুনির্দিষ্ট পরিসংখ্যান পরে জানানো হবে। তবে তিনি জানান, আলোচিত পাতা কমব্যাট মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজন সদস্যের নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। মামলার মূল আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

সিটিটিসির দাবি, সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টাইপ টু ডায়াবেটিস নিয়ে নারীদের জন্য বড় দুঃসংবাদ
টাইপ টু ডায়াবেটিস নিয়ে নারীদের জন্য বড় দুঃসংবাদ
যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় তরুণীদের মধ্যে টাইপ টু ডায়াবেটিসের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধির বিষয়ে গুরুতর সতর্কবার্তা দেওয়া ...
ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বর্তমানে ইরানের সঙ্গে তাদের অত্যন্ত গভীর আলোচনা চলছে। তবে ...
দিনের বেশিরভাগ সময় কাটছে পাম্পের সামনেইঃ সিএনজি স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি
দিনের বেশিরভাগ সময় কাটছে পাম্পের সামনেইঃ সিএনজি স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি
আরিফুল ইসলাম। পেশায় সিএনজি চালক। স্ত্রী-সন্তানসহ চার সদস্যের পরিবার তার। বসবাস করেন রাজধানীর মানিকনগরে। গত কয়েকদিন ধরেই তার বাসার রান্নার ...
৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে ...
পালটা-পালটি হামলায় উত্তপ্ত রাবিঃ তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
পালটা-পালটি হামলায় উত্তপ্ত রাবিঃ তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার ও এক রাকসু নেতার ওপর হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে দফায় ...
বাধ্যতামূলক অবসরে ‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তা
বাধ্যতামূলক অবসরে ‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তা
২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন জেলা প্রশাসক (ডিসি)সহ ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক ...
কাউন্সিলর একরামুল হত্যাঃ সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
কাউন্সিলর একরামুল হত্যাঃ সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) ...
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন ...
ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা
ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা
দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৬ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয় ...
১০
আদালত থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো ২ বোনসহ ৩ জনের
আদালত থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো ২ বোনসহ ৩ জনের
রামু উপজেলার খুনিয়াপালংয়ে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই বোনসহ ৩ জন। আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার, ২৭ ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
বিগত ১৭ বছরে প্রশাসন ও আওয়ামী লীগের কঠোরতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রায় ...
বিনিয়োগে ভাটা-কর্মসংস্থানে স্থবিরতা: কোন পথে যাচ্ছে দেশের অর্থনীতি?
বিনিয়োগে ভাটা-কর্মসংস্থানে স্থবিরতা: কোন পথে যাচ্ছে দেশের অর্থনীতি?
গাজীপুরের ট্রাউজার ল্যান্ড নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন শ্রমিক ওয়াহিদ নাহিদ হোসেন। গত ঈদুল আজহার দিনও রাত তিনটা পর্যন্ত ...
মহাখালীতে দুই নারীর হাতাহাতি, ভিডিও ভাইরাল
মহাখালীতে দুই নারীর হাতাহাতি, ভিডিও ভাইরাল
রাজধানীর মহাখালীতে দুই নারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার মহাখালীর আমতলী এলাকায় বন ভবনের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ...
খোলা আকাশের নিচে পাঠদান, ঝুঁকিতে পঞ্চগড়ে শিক্ষার্থীরা
খোলা আকাশের নিচে পাঠদান, ঝুঁকিতে পঞ্চগড়ে শিক্ষার্থীরা
পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পলেস্তারা খসে রড বেরিয়ে আসায় ২০২২ সাল থেকে পাঠদান ...
এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম
এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ...
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে বর্তমান সরকারের সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি মহাপরিকল্পনার অংশ হিসেবে বঙ্গোপসাগরে নামছে আন্তর্জাতিক মানের এক বিশাল ...
চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটির জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ...
১০
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com