/ শিক্ষা / পালটা-পালটি হামলায় উত্তপ্ত রাবিঃ তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
পালটা-পালটি হামলায় উত্তপ্ত রাবিঃ তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
নতুন বার্তা, রাবি:
Published : Tuesday, 28 July, 2026 at 1:26 AM
পালটা-পালটি হামলায় উত্তপ্ত রাবিঃ তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারারাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার ও এক রাকসু নেতার ওপর হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে দফায় দফায় পিটিয়েছেন আম্মারসহ রাকসু ও শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর ও কেন্দ্রীয় গ্রন্থাগারে দফায় দফায় এ মারধরের ঘটনা ঘটে।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থী তার নিজ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী মহসিন আলমের বিরুদ্ধে প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হুমকির অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীসহ কয়েকজনের সঙ্গে রোববার রাতে একটি সভায় বসেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ বর্ষের আনাস, একই বিভাগের শিক্ষার্থী হাসিব, সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসানসহ কয়েকজন সেখানে যান। পরে তারা অভিযোগটি অস্বীকার করে প্রক্টরের সঙ্গে উচ্চবাচ্য করেন। এ বিষয়ে সোমবার দুপুরে একটি সভা ডাকেন প্রক্টর। সভায় রাকসু নেতারা আনাসের মোবাইল ফোন চেক করে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবসহ কয়েকজন নেতার সঙ্গে আনাসের ছবি খুঁজে পান। এরপর তাকে প্রক্টর দপ্তরে আম্মার ও সালমান সাব্বির মারধর করেন। পরে দুপুরেই প্রক্টর বিষয়টির সাময়িক সমাধান করে দেন এবং আনাসসহ বাকিরা প্রক্টর দপ্তর থেকে চলে আসেন।

এ ঘটনার জেরে বিকাল ৩টার দিকে আনাস, হাসিব, মাহমুদুলসহ কয়েকজন রাকসু ভবনে ঢুকে আম্মারসহ কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালান। এতে রাকসুর তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব আহত হন। হামলা চালানোর পর আনাসসহ সঙ্গীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষে আশ্রয় নেন। পরে শিবির ও রাকসু নেতারা পাঠকক্ষের ফটক থেকে প্রক্টরকে ধাক্কা দিয়ে পাঠকক্ষে প্রবেশ করেন। ভেতরে ঢুকেই তারা ওই শিক্ষার্থীদের মারধর শুরু করেন।

হামলার শিকার সাবেক ছাত্রলীগ কর্মী আনাস বলেন, সালাউদ্দিন আম্মার লোকজন নিয়ে এসে আমাকে মারধর শুরু করে। তারপর আমরা সেখান থেকে লাইব্রেরিতে চলে আসি। এরপর অন্য কেউ হয়তো রাকসুর সামনে তাদের সঙ্গে হাতাহাতি করে। পরে আম্মার লোকজন নিয়ে এসে লাইব্রেরির ভেতরে ঢুকে আমাকে মারধর করে। 

ছাত্রলীগের সাবেক কর্মী নন- এমন দাবি করে আনাস বলেন, অতীতে আমার বন্ধুরা হয়তো ছাত্রলীগ করত, তাই কোনো এক জায়গায় তাদের সঙ্গে আমার ছবি রয়েছে। তবে ছাত্রলীগের ব্যানার-ফেস্টুনে আমার কোনো ছবি নেই।

হামলার বিষয়ে শিবিরের দায় অস্বীকার করে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, এখানে শিবিরের কেউ ছিল না। আমরা আমাদের ভাই রাকসু নেতাদের ওপর হামলার কথা শুনে দ্রুত এখানে আসি। এখানে এসে এই পরিস্থিতি দেখতে পাই।’ 

জানতে চাইলে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, আমাদের রাকসু ভবনে গিয়ে মারধর করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। প্রশাসনকে আমরা ছাত্রলীগের ওই নেতাকে পুলিশে দেওয়ার আহ্বান জানাই। তবে তারা তাকে কিছুই করেনি। আমাদের ওপর হামলার পর বাধ্য হয়ে আমাদের এখানে আসতে হলো।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম বলেন, দিনব্যাপী যে ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত নিন্দনীয়। আমরা এখন পুলিশ প্রশাসন, প্রক্টরিয়াল বডির সঙ্গে একটি সভায় বসেছি। দ্রুত সময়ের ভেতর এ ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিচার করা হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টাইপ টু ডায়াবেটিস নিয়ে নারীদের জন্য বড় দুঃসংবাদ
টাইপ টু ডায়াবেটিস নিয়ে নারীদের জন্য বড় দুঃসংবাদ
যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় তরুণীদের মধ্যে টাইপ টু ডায়াবেটিসের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধির বিষয়ে গুরুতর সতর্কবার্তা দেওয়া ...
ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বর্তমানে ইরানের সঙ্গে তাদের অত্যন্ত গভীর আলোচনা চলছে। তবে ...
দিনের বেশিরভাগ সময় কাটছে পাম্পের সামনেইঃ সিএনজি স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি
দিনের বেশিরভাগ সময় কাটছে পাম্পের সামনেইঃ সিএনজি স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি
আরিফুল ইসলাম। পেশায় সিএনজি চালক। স্ত্রী-সন্তানসহ চার সদস্যের পরিবার তার। বসবাস করেন রাজধানীর মানিকনগরে। গত কয়েকদিন ধরেই তার বাসার রান্নার ...
৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে ...
পালটা-পালটি হামলায় উত্তপ্ত রাবিঃ তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
পালটা-পালটি হামলায় উত্তপ্ত রাবিঃ তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার ও এক রাকসু নেতার ওপর হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে দফায় ...
বাধ্যতামূলক অবসরে ‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তা
বাধ্যতামূলক অবসরে ‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তা
২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন জেলা প্রশাসক (ডিসি)সহ ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক ...
কাউন্সিলর একরামুল হত্যাঃ সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
কাউন্সিলর একরামুল হত্যাঃ সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) ...
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন ...
ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা
ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা
দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৬ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয় ...
১০
আদালত থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো ২ বোনসহ ৩ জনের
আদালত থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো ২ বোনসহ ৩ জনের
রামু উপজেলার খুনিয়াপালংয়ে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই বোনসহ ৩ জন। আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার, ২৭ ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
বিনিয়োগে ভাটা-কর্মসংস্থানে স্থবিরতা: কোন পথে যাচ্ছে দেশের অর্থনীতি?
বিনিয়োগে ভাটা-কর্মসংস্থানে স্থবিরতা: কোন পথে যাচ্ছে দেশের অর্থনীতি?
গাজীপুরের ট্রাউজার ল্যান্ড নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন শ্রমিক ওয়াহিদ নাহিদ হোসেন। গত ঈদুল আজহার দিনও রাত তিনটা পর্যন্ত ...
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
বিগত ১৭ বছরে প্রশাসন ও আওয়ামী লীগের কঠোরতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রায় ...
মহাখালীতে দুই নারীর হাতাহাতি, ভিডিও ভাইরাল
মহাখালীতে দুই নারীর হাতাহাতি, ভিডিও ভাইরাল
রাজধানীর মহাখালীতে দুই নারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার মহাখালীর আমতলী এলাকায় বন ভবনের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ...
খোলা আকাশের নিচে পাঠদান, ঝুঁকিতে পঞ্চগড়ে শিক্ষার্থীরা
খোলা আকাশের নিচে পাঠদান, ঝুঁকিতে পঞ্চগড়ে শিক্ষার্থীরা
পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পলেস্তারা খসে রড বেরিয়ে আসায় ২০২২ সাল থেকে পাঠদান ...
এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম
এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ...
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে বর্তমান সরকারের সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি মহাপরিকল্পনার অংশ হিসেবে বঙ্গোপসাগরে নামছে আন্তর্জাতিক মানের এক বিশাল ...
চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটির জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ...
১০
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com