/ অপরাধ / শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Friday, 24 July, 2026 at 12:12 AM
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধাররাজধানীর নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি রনি প্রকাশ ওরফে ভাঙ্গারি রনিকে অস্ত্রসহ গ্রেফতার  করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাধ এলাকা থেকে ডিবি রমনা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রমনা জোনাল টিম মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশী অস্ত্রসহ রনি প্রকাশ ওরফে ভাঙ্গারি রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির রনি টিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান ডিবি রমনা ডিসি।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নতুন একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

গত ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় টিটনের ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন রনিসহ চারজনের নাম উল্লেখ করে নিউমার্কেট থানায় মামলা করেন।

‎মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, টিটন অতীতে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন এবং একটি গরুর হাটের ইজারা (শিডিউল) কেনার কথাও জানান। এজাহারে ঘটনার পেছনে গরুর হাটের ইজারা (শিডিউল) নিয়ে বিরোধকে দায়ী করা হয়েছে।

এই ইজারা নিয়ে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইল্লা বাদল, শাজাহান ও রনি ওরফে ভাঙ্গারি রনি সহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়। ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং তারা সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চায়। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে শাহনেওয়াজ হলের সামনে বটতলা পাকা সড়কে টিটনের ওপর হামলা চালানো হয়। এজাহারে বলা হয়, মোটরসাইকেলে করে আসা দুইজন অস্ত্রধারী ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা আরও ৫ থেকে ৭ জনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

গুলিতে তার ডান কানের উপরের অংশ, বাম ভ্রুর উপরের কপাল, পিঠের বাম পাশের নিচে ও ডান পাশের ওপরের অংশ, বাম হাতের কনুইয়ের উপরের সামনের দিক ও নিচের অংশ এবং বাম বগলের নিচে গুরুতর আঘাত লাগে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮ টা ২৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টাঙ্গাইলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
টাঙ্গাইলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে টাঙ্গাইল সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ...
টাঙ্গাইলে দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস ...
শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন তরুণী
শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন তরুণী
পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতে চলা শিক্ষার্থী আন্দোলনের মধ্যে এক অনন্য সাহসিকতার ঘটনা ঘটেছে। মুম্বাইয়ে আটক শিক্ষার্থীদের মুক্ত করতে একটি পুলিশ ...
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ...
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার
রাজধানীর নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি রনি প্রকাশ ওরফে ভাঙ্গারি রনিকে অস্ত্রসহ ...
ডাকাতিমুক্ত ও যানজটহীন মহাসড়ক গড়তে হাইওয়ে পুলিশের নতুন নির্দেশনা: অতিরিক্ত আইজিপি
ডাকাতিমুক্ত ও যানজটহীন মহাসড়ক গড়তে হাইওয়ে পুলিশের নতুন নির্দেশনা: অতিরিক্ত আইজিপি
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে ...
পাসপোর্ট-টাকা কেড়ে নিয়ে কম্বোডিয়ায় নারীকে নির্যাতন, পাচারকারী গ্রেফতার
পাসপোর্ট-টাকা কেড়ে নিয়ে কম্বোডিয়ায় নারীকে নির্যাতন, পাচারকারী গ্রেফতার
কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে পাচারের অভিযোগে মানবপাচার চক্রের মূলহোতা মো. রুবেলকে (২৯) গ্রেফতার করেছে অপরাধ তদন্ত ...
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: অস্তিত্ব রক্ষার শর্ত, কোনো ছাড় নয়
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: অস্তিত্ব রক্ষার শর্ত, কোনো ছাড় নয়
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ একটি চরম ও নির্মম সত্য উচ্চারণ করেছেন। বিএনপি সরকারকে সুখে শান্তিতে পাঁচ বছর মেয়াদ ...
বাংলাদেশের সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ সাধারণ পরিষদ
বাংলাদেশের সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ সাধারণ পরিষদ
বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ...
১০
শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বেকায়দায় মোদি
শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বেকায়দায় মোদি
অভিযোগ ওঠা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ আগুন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। বুধবার (২২ জুলাই) দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ...
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিহতদের ...
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ ...
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে খবর প্রকাশিত হলেও বাস্তবে ক্রেতাদের বেশি দামে তেল কিনতে হয়। কারণ, বাজারে ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
১০
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানে ব্যবসা পরিচালনা ভিসার নতুন ও কঠোর নিয়মের কারণে দেশটিতে বসবাসরত অনেক বিদেশি উদ্যোক্তা অনিশ্চয়তায় পড়েছেন। নতুন শর্ত পূরণ করতে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com