|
মহাখালীতে দুই নারীর হাতাহাতি, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
|
রাজধানীর মহাখালীতে দুই নারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার মহাখালীর আমতলী এলাকায় বন ভবনের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক বয়স্ক নারীর সঙ্গে এক যুবতী নারীর ধস্তাধস্তির এক পর্যায়ে যুবতী মাটিতে লুটিয়ে পড়েন। তবে ভিডিওতে ঘটনার সূত্রপাত বা পুরো ঘটনার প্রেক্ষাপট স্পষ্টভাবে দেখা যায়নি। স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবতী নারীর নাম জিনিয়া। তিনি কানাডাপ্রবাসী বলে দাবি করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে মানুষকে কানাডায় নেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে তার কয়েকজন প্রভাবশালী ভাইও জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা আদালতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ব্যক্তিগত বিরোধের জের ধরেই দুই নারীর মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। তারা দুজনই মহাখালী এলাকার বাসিন্দা। তবে বয়স্ক নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ বা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। |