/ অপরাধ / কাফরুলে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: শ্যুটার চঞ্চল ৩ দিনের রিমান্ডে
কাফরুলে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: শ্যুটার চঞ্চল ৩ দিনের রিমান্ডে
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 25 July, 2026 at 11:47 PM
কাফরুলে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: শ্যুটার চঞ্চল ৩ দিনের রিমান্ডেরাজধানীর মিরপুর ১৩ নম্বরের কাফরুল এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলীকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার শ্যুটার মো. চঞ্চল মোল্যাকে রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার (২৫ জুলাই) বিকেলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামি চঞ্চল মোল্যাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক ইউসুফ আলী ভুঁইয়া। পরে শুনানি শেষে বিচারক আমিনুল ইসলাম জুনাইদ তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এদিন শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর ই-ব্লকের ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাত ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে ইউসফসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল।
এ ঘটনায় গুলিবিদ্ধ অপর দু’জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের মাথার ডান পাশে এবং অপরজনের বাম পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ওইদিন গোলাগুলির ঘটনার পর অস্ত্রধারী চঞ্চল মোল্যাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। ওই সময় পুলিশ তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তলসহ ৪ রাউন্ড গুলি জব্দ করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে হামলায় অংশ নেয়া জিহাদ মোল্লা, মো. জিয়ারুল ও হাসানসহ অজ্ঞাতদের নাম প্রকাশ করেন চঞ্চল মোল্যা। এ ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এদিকে যুবদল কর্মী ইউসুফ আলীকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার সকালে কাফরুল থানায় এ মামলা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বারবার ঘাম, মাথাব্যথা, ক্লান্তির সমস্যা কি রোগের ইঙ্গিত?
বারবার ঘাম, মাথাব্যথা, ক্লান্তির সমস্যা কি রোগের ইঙ্গিত?
গরমে একটু বের হলেই অস্বস্তি, অতিরিক্ত ঘাম, মাথা ঝিমঝিম বা অস্বাভাবিক ক্লান্তি এগুলোকে অনেকেই সাধারণ গরমের প্রভাব বলে এড়িয়ে যান। ...
কাফরুলে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: শ্যুটার চঞ্চল ৩ দিনের রিমান্ডে
কাফরুলে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: শ্যুটার চঞ্চল ৩ দিনের রিমান্ডে
রাজধানীর মিরপুর ১৩ নম্বরের কাফরুল এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলীকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার শ্যুটার মো. চঞ্চল মোল্যাকে ...
উত্তেজনা নিরসনে সৌদি-ইয়েমেনি গোষ্ঠীর জরুরি বৈঠক
উত্তেজনা নিরসনে সৌদি-ইয়েমেনি গোষ্ঠীর জরুরি বৈঠক
চলমান উত্তেজনা প্রশমনে বৈঠক করেছেন সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিরা। শনিবার (২৫ জুলাই) ওমানে হুতি রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ ...
চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯
চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকই রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ...
যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার ...
যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন : বাণিজ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তার কোনো ভিত্তি নেই। আজ ...
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ জোশীকে দেশের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র ...
শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন
শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লেগেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।শনিবার (২৫ জুলাই) রাত ...
ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচালক ও এক ব্যবসায়ীর ছেলের মধ্যে হাতাহাতির ঘটনার জেরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন ...
১০
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে গাছের গোড়ার ওপর দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ...
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিহতদের ...
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে খবর প্রকাশিত হলেও বাস্তবে ক্রেতাদের বেশি দামে তেল কিনতে হয়। কারণ, বাজারে ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে ট্রাইবুনাল প্রাঙ্গণ থেকে অপহরণ করেছিলেন এএসপি ফজলু: ডিবি
সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে ট্রাইবুনাল প্রাঙ্গণ থেকে অপহরণ করেছিলেন এএসপি ফজলু: ডিবি
২০১২ সালে হাইকোর্ট এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বাক্ষী সুখোরঞ্জন বালিকে অপহরণের পর গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সহকারী পুলিশ সুপার ...
বিনিয়োগে ভাটা-কর্মসংস্থানে স্থবিরতা: কোন পথে যাচ্ছে দেশের অর্থনীতি?
বিনিয়োগে ভাটা-কর্মসংস্থানে স্থবিরতা: কোন পথে যাচ্ছে দেশের অর্থনীতি?
গাজীপুরের ট্রাউজার ল্যান্ড নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন শ্রমিক ওয়াহিদ নাহিদ হোসেন। গত ঈদুল আজহার দিনও রাত তিনটা পর্যন্ত ...
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
বিগত ১৭ বছরে প্রশাসন ও আওয়ামী লীগের কঠোরতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রায় ...
১০
দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
উন্নয়ন, সুশাসন, মানবাধিকার ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দুর্নীতি  সবচেয়ে বড় এবং  অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতি  শুধু ঘুষ, অর্থ আত্মসাৎ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com