/ অপরাধ / আওয়ামী লীগ থেকে বিএনপিতে ঢুকে বারিধারায় গোলাগুলির পর অবশেষে গ্রেপ্তার লাবুসহ ৩
আওয়ামী লীগ থেকে বিএনপিতে ঢুকে বারিধারায় গোলাগুলির পর অবশেষে গ্রেপ্তার লাবুসহ ৩
বিশেষ প্রতিনিধি, ঢাকা
Published : Thursday, 23 July, 2026 at 12:14 AM
আওয়ামী লীগ থেকে বিএনপিতে ঢুকে বারিধারায় গোলাগুলির পর অবশেষে গ্রেপ্তার লাবুসহ ৩রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে খোলস বদলে আওয়ামী লীগ থেকে বিএনপি নেতা বনে যাওয়া সৈয়দ এনামুল হক লাবুর বেপরোয়া কর্মকাণ্ডের অবসান ঘটেছে। বারিধারার ময়লার ডিপোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এলিট ফোর্স র‍‍্যাবের হাতে অবশেষে গ্রেপ্তার হয়েছেন লাবু ও তার সহযোগীরা। তবে গ্রেপ্তারের সময় অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

ময়লা টেন্ডার সিন্ডিকেট ও রাজনৈতিক খোলস বদল অনুসন্ধানে জানা যায়, সৈয়দ এনামুল হক লাবু আগে বনানী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নাছিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই প্রভাবেই তিনি মহাখালী ও বনানী এলাকার কড়াইল বস্তি সংলগ্ন ময়লার টেন্ডার এককভাবে নিয়ন্ত্রণ করতেন। শেখ হাসিনা সরকারের পতনের পর লাবু রাতারাতি খোলস বদলে ফেলেন এবং বনানী থানা বিএনপির কতিপয় নেতার আশ্রয়-প্রশ্রয়ে বিএনপি কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন। স্থানীয় বিএনপি নেতাদের 'ম্যানেজ' করে তিনি তার পুরনো ময়লা সিন্ডিকেট বহাল রাখেন।

অভিযোগ রয়েছে, এর আগেও কড়াইল বস্তি সংলগ্ন ময়লার ডিপোতে একই কায়দায় গোলাগুলির ঘটনা ঘটিয়েছিলেন লাবু। তবে সে সময় সংশ্লিষ্ট থানা পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

ঘটনার সূত্রপাত ঘটে গত রোববার (১৯ জুলাই)। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গুলশান থানার কালাচাঁদপুর এলাকা থেকে একটি পিকআপে করে বাসাবাড়ির ময়লা নিয়ে বারিধারা ‘কে’ ব্লকের একটি ডিপোতে যান শ্রমিক তৌহিদ (৩৮)। ওই সময় চারটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে পিকআপের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তৌহিদের পায়ে গুলি লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই শহীদ মিয়া বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। এতে বরকতুল্লাহ শুভ, হেলাল, লাবু ও মোশারফসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর সোমবার (২০ জুলাই) রাতে বান্দরবান সদর উপজেলার আর্মিপাড়া এলাকার একটি রিসোর্টে যৌথ অভিযান চালায় র‍‍্যাব-১ ও র‍‍্যাব-১৫। সেখান থেকে মূল অভিযুক্ত সৈয়দ এনামুল হক লাবু (৪৬), মো. হেলাল মিয়া (৪০) ও মোশারফ হোসেন (৩৩)-কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে আসামিরা গ্রেপ্তার হলেও তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করতে পারেনি র‍‍্যাব। এতে চরম অনিশ্চয়তা ও ক্ষোভ প্রকাশ করেছেন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক তৌহিদ।

তৌহিদ বলেন, “আমাকে সশরীরে গুলি করা হলো, অথচ সেই অস্ত্রই উদ্ধার হলো না! অস্ত্র উদ্ধার না হওয়ায় আসামিরা খুব সহজেই আদালত থেকে জামিনে বের হয়ে আসবে। এতে আমাদের জীবন আবার চরম ঝুঁকিতে পড়বে।”

র‍‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, ,“আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বান্দরবানের একটি রিসোর্টে অভিযান চালিয়ে বারিধারা গোলাগুলির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতরা অত্যন্ত চালাক, আত্মগোপনে থাকার সময় তারা অস্ত্রটি অন্য কোথাও লুকিয়ে রেখেছে। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্র উদ্ধারে পুলিশের আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

বনানী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, “আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপি তার দায় নেবে না। লাবু বা তার সহযোগীদের সঙ্গে বিএনপির কোনো দাপ্তরিক সম্পর্ক নেই। যদি দলের কোনো নেতাকর্মী সুবিধাবাদী বা অপরাধীদের মদদ দিয়ে থাকে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বাংলাদেশের সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ সাধারণ পরিষদ
বাংলাদেশের সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ সাধারণ পরিষদ
বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ...
শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বেকায়দায় মোদি
শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বেকায়দায় মোদি
অভিযোগ ওঠা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ আগুন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। বুধবার (২২ জুলাই) দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ...
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ...
বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি
বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার পাতিগ্রাম ও পাঁচঘরিয়া নতুন করে বাড়ীঘরে ফাঁটল ও তলিয়ে যাচ্ছে আবাদী জমি। ভূমি ও বসতবাড়ি ...
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএল.বি ফল-২০২৬ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএল.বি ফল-২০২৬ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (FIU) এলএল.বি ফল-২০২৬ সেমিস্টারের (৩৫তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ বুধবার (২২ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ...
বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তি। তবে গরমের থেকে স্বস্তি পেলেও, বৃষ্টির দিনে কাপড় ধোয়া অনেক পরিবারের জন্য ...
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
টাঙ্গাইলের কালিহাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।সোমবার বিকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত ...
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫
চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত গভীর ...
পত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির পত্নীতলা উপজেলা গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে ...
১০
লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যুক্তরাজ্যের বাংলা ভাষাভাষী কমিউনিটির অন্যতম জনপ্রিয় গণমাধ্যম সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।২০ ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ...
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিহতদের ...
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ ...
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে খবর প্রকাশিত হলেও বাস্তবে ক্রেতাদের বেশি দামে তেল কিনতে হয়। কারণ, বাজারে ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
১০
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ : হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ : হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com