/ সারাদেশ / জৈষ্ঠ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার পেলেন এটিএম তুরাব পদক
পেশাগত দায়িত্ব পালন কালে পুলিশের টার্গেট কিলিং এর বলি এটিএম তুরাব যেন অনুপ্রেরণার প্রতিচ্ছবি
জৈষ্ঠ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার পেলেন এটিএম তুরাব পদক
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো:
Published : Tuesday, 21 July, 2026 at 10:19 PM
জৈষ্ঠ সাংবাদিক  আব্দুল  কাদের তাপাদার  পেলেন এটিএম তুরাব পদক পেশাগত দায়িত্ব পালনকালে  পুলিশের গুলিতে জীবন দিয়ে দেশের ক্রান্তিলগ্নে জীবনের চেয়ে একজন সাংবাদিকের  পেশাগত দায়িত্ব  যে কত বেশি তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকরে গেছেন সিলেটে ইতিহাস সৃষ্টিকারী  পুলিশের গুলিতে নিহত  সাংবাদিক এটিএম  তুরাব নিজেই। 
তরুণ সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদের তৎকালীন রিপোর্টার এটিএম তুরাবের স্মৃতি রক্ষার্থে সিলেট প্রেসক্লাব প্রবর্তিত সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকে ভূষিত হয়েছেন সিলেটের জৈষ্ঠ সাংবাদিকও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো  প্রধান   আব্দুল কাদের  তাপাদার। যিনি এক সময় দৈনিক জালালাবাদ এর  নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।   যার কারণে  বিভাগ জুড়ে  তৃণমূলে থাকা সাংবাদিকদের সাথেও  রয়েছে তার গভীর সম্পর্ক  ও ভালোবাসা।
দৈনিক নয়া দিগন্তে  তথ্য ভিত্তিক সংবাদ উপস্থাপন করে অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে ইতিপূর্বে   আব্দুল কাদের তফাদার এর  বেশ কিছু সংবাদ পাঠক মহলে সমাধীত। 
তিমি শুধুই একজন সিনিয়র সাংবাদিক নয় একজন ক্লিন ইমেজের মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে রয়েছে  তার ব্যাপক পরিচিতি। 
বড়লেখা উপজেলার কৃতি সন্তান পদকপ্রাপ্ত  জ্যৈষ্ঠ  সাংবাদিক আব্দুল কাদের তাপাদার সিলেটে সাড়ে ৩ দশক ধরে বিভিন্ন সাড়া জাগানো রিপোর্টের কারণে আলোচিত। অনুসন্ধানী রিপোর্টের কারণে তিনি বহু বার মামলার আসামি হয়েছেন তিনি।


সিলেট প্রেসক্লাবপ্রাঙ্গনে শনিবার বিকেলে  আলোচনা সভা পদক ও সম্মাণনার অর্থ পদকপ্রাপ্ত সাংবাদিকের হাতে তিনি তুলে দেন  বর্তমান সরকারের  প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট -৬ আসনের সংসদ সদস্য আ্যডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সাঈদা পারভীন।

পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে  এ আলোচনা সভারও আয়োজন করা হয়। 
অনুভূতি ব্যক্ত করে বক্তব্য করেন  এটিএম তুরাব পদকপ্রাপ্ত  দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার। তিনি বলেন, সিলেটের সাংবাদিকতার ইতিহাসে তুরাব হত্যার ঘটনা  ন্যাক্কারজনক। 
এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন,  জুলাই আন্দোলনে শহীদ এটিএম তুরাব আমাদের সকলের প্রেরণার উৎস। এ হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।

সাংবাদিকতার মৌলিক নীতিমালার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তুরাব শহীদ হয়েছেন। গত ১৫ বছর অপতথ্যের মাধ্যমে দেশকে তথ্য সন্ত্রাসে পরিণত করা হয়েছিল। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে। বিগত নির্বাচনের মাধ্যমে দেশে মিডিয়া স্বাধীনভাবে তার কার্যক্রম  চালাচ্ছে।
 অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেদাভেদ থাকতে পারে। কিন্তু দেশের ব্যাপারে আমাদের সকলকে এক থাকতে হবে। দেশপ্রেমের চেতনা নিয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, তুরাবের লাশ ছিনিয়ে নেয়ার অপচেষ্টার স্বাক্ষী আমরা। মামলায় আমাদের লোকজনকেও আসামি করা হয়। এটা হচ্ছে নির্মম বাস্তবতা। জুলাই বিপ্লবে তুরাব ও গোলাপগঞ্জের ৭ জন নিরীহ মানুষকে হত্যার অগ্রগতি নিয়ে তিনি সম্প্রতি চিফ প্রসিকিউটরের সাথে আলোচনা করেছেন। এ হত্যাকান্ডের বিলম্বে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা প্রতিশোধপরায়ণ হতে চাই না। এ হত্যার বিচারের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে-এটাই প্রত্যাশা । 
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) তুরাব হত্যার বিচার কার্যক্রম তুরাব হত্যাকান্ডের তদন্ত প্রক্রিয়া সাগর রুনি হত্যাকান্ডের মতো হয়ে যায় কিনা-এই আশংকা ব্যক্ত করেন। 
মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম এ মামলার তেমন অগ্রগতি না হওয়ায়  ক্ষোভ প্রকাশ করেন। 
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন এ সরকার কোন অন্যায়কে ছাড় দেবে না। 
অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন বলেন, রাজনীতির কারণে কারো রক্ত ঝরুক-এটা আমরা চাই না। 
বক্তব্য রাখেন-ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য কবির আহমদ।  
পরে পদকপ্রাপ্ত সাংবাদিক আবদুল কাদের তাপাদারের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। 
ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আমজাদ হোসাইন ও আনাস হাবিব কলিন্স। 
সভাপতির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি  মুকতাবিস উন নূর বলেন, একটি পক্ষ এই হত্যা মামলার আসামীদের রক্ষার জন্য শুরুতেই তৎপর ছিল। তুরাবের পরিবার যেন ইনসাফ পায়-তিনি সেই প্রত্যাশা ব্যক্ত করেন। 
# ডেটলাইন ১৯ জুলাই ২০২৪ : যেভাবে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক তুরাবকে ১৯ জুলাই শুক্রবার জুমুয়ার নামাজ শেষ হতেই সিলেটে মিছিল বের করে বিএনপি ও সমমনা কয়েকটি দল। মিছিলে কোনো উত্তেজনা নেই। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। নিত্যদিনের মতো সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। নগরের প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকায় অতিক্রম করছিল বিশাল মিছিল, পাশেই পুলিশের সশস্ত্র অবস্থান। হঠাৎই অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা এসএমপির তৎকালীন এডিসি সাদেক কাউসার দস্তগীর ও ডিসি আজহাবার আলী শেখ এর মারমুখী আচরণে বদলে যায় পরিস্থিতি। উতপ্ত হয়ে উঠে সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকা। তখন পুলিশের কিলিং মিশনের টার্গেটে পড়ে যান সাংবাদিক এ টি এম তুরাব। 
  তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে   নিয়ে গেলে  মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা: শামসুল ইসলাম জানান, তুরাবের শরীরে ৯৮টি গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলিতে তার লিভার ও ফুসফুস মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। মাথায়ওি মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। তুরাব হত্যাকাণ্ডের ঘটনায় সেদিনে সিলেটসহ পুরো বাংলাদেশ উত্তাল হয়ে উঠে। অনেক জায়গায় পুলিশ নির্বিচারে গুলি চালায়, আহত হয় অনেকেই।
উল্লেখ্য, জুলাই বিপ্লবে  সিলেটের ইতিহাসে পেশাগত দায়িত্ব পালন কালে পুলিশের টার্গেট কিলিং এর বলি  এটিএম তুরাব যেন  অনুপ্রেরণার প্রতিচ্ছবি । 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
জৈষ্ঠ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার পেলেন এটিএম তুরাব পদক
জৈষ্ঠ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার পেলেন এটিএম তুরাব পদক
পেশাগত দায়িত্ব পালনকালে  পুলিশের গুলিতে জীবন দিয়ে দেশের ক্রান্তিলগ্নে জীবনের চেয়ে একজন সাংবাদিকের  পেশাগত দায়িত্ব  যে কত বেশি তার উজ্জ্বল ...
জামায়াত এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামায় যা আছে
জামায়াত এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামায় যা আছে
সাতক্ষীরা-৪ আসনের আলোচিত এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামা সম্প্রতি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া কাবিননামা অনুযায়ী, বরের ...
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ৭ শত দু:স্থ, হতদরিদ্র ও অসহায় নারী-পুরুষ এবং শিশুদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। ...
কালিহাতীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার
কালিহাতীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতীতে এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৭৫) নামে এক লম্পট গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আমির হোসেন ...
কালিহাতীতে ফার্মেসিকে জরিমানা
কালিহাতীতে ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধের বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে ...
‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক
‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক
পরিবেশবান্ধব কর্মক্ষেত্র গড়ে তুলতে সম্প্রতি ‘ইকোফিল’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। ২০৩০ সালের মধ্যে ১০ লাখের ...
টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের ...
এক দিনের ব্যবধানে যমুনা নদী রক্ষা বাঁধের আবারও আকস্মিক ধ্বস
এক দিনের ব্যবধানে যমুনা নদী রক্ষা বাঁধের আবারও আকস্মিক ধ্বস
এক দিনের ব্যবধানে টাঙ্গাইলের গোপালপুরের সাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের আবারও অন্তত ৬৫ মিটার এলাকায় ধ্বস দেখা দিয়েছে। এতে ...
আগস্টে চুক্তিঃ এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তিঃ এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ১০টি উড়োজাহাজ। আগামী ৩১ আগস্টের মধ্যে ...
১০
সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য নতুন গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমানোর উদ্যোগ নিয়েছে স্যামসাং। এ সিরিজের আধুনিক সব ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
"জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না" এমন কঠিন প্রতিজ্ঞা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ...
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিহতদের ...
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ ...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার ...
১০
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে খবর প্রকাশিত হলেও বাস্তবে ক্রেতাদের বেশি দামে তেল কিনতে হয়। কারণ, বাজারে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com