|
আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন
নতুন বার্তা, ঢাকা:
|
চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) আজ দিনব্যাপী কর্মসূচি পালন করছে। ১৬ বছর আগে এই দিনে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ এর মধ্য দিয়ে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারী পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। দিনটি উদযাপনে সংস্থাটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং অন্যান্য অংশীজনরা অংশগ্রহণ করেন। তারা কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, ইথিকাল বিজনেস চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন। সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়। সন্ধার পর আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে আনুষ্ঠানিক কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনাসহ অন্যান্য আয়োজন অনুষ্ঠিত হবে। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের পেশাজীবী, চার্টার্ড সেক্রেটারী, শিক্ষার্থী ও কর্পোরেট নির্বাহীরা দিবসটি উদযাপনের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট ও অর্থনৈতিক অঙ্গনে চার্টার্ড সেক্রেটারী পেশার ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরেন। |