/ জাতীয় / বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
সরকারি ল্যাবের সীমাবদ্ধতা ও দীর্ঘসূত্রতায় বাড়ে আমদানি ব্যয়
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
আন্তর্জাতিক মান পূরণ করলেই মিলবে বেসরকারি ল্যাবে পরীক্ষার স্বীকৃতি
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 10 June, 2026 at 12:13 AM
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছেদেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর। এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়। এছাড়া, দেশের ২৪টি স্থলবন্দর, ৩টি আন্তর্জাতিক কার্গো বিমানবন্দর এবং অন্যান্য নৌবন্দর মিলিয়ে প্রায় ৩১টি প্রবেশপথ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হচ্ছে।

তবে, আমদানিপণ্য খালাসে দীর্ঘসূত্রতা, কনটেইনার জট এবং অতিরিক্ত ব্যয় নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে ওষুধের কাঁচামাল, খাদ্যপণ্য, রাসায়নিক, প্রসাধনী, সার ও বিভিন্ন শিল্প কাঁচামালের ক্ষেত্রে মান পরীক্ষা ও গুণগত সনদ পেতে বিলম্ব হওয়ায় পণ্য খালাস প্রক্রিয়া আটকে যায়। নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কাস্টমস ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো ছাড়পত্র দেয় না। ফলে দিনের পর দিন কনটেইনার বন্দরে পড়ে থাকে; এতে ডেমারেজ, স্টোরেজ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় ক্রমাগত বাড়তে থাকে।

ব্যবসায়ীদের দাবি, বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে সরকারি পরীক্ষাগারের প্রতিবেদনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু সীমিত সক্ষমতা, যন্ত্রপাতির সংকট এবং নমুনার অতিরিক্ত চাপের কারণে পরীক্ষার ফলাফল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে শুধু ব্যবসার খরচই বাড়ে না, বন্দর ও টার্মিনালে কনটেইনার জটও তীব্র আকার ধারণ করে। 
এমন বাস্তবতায় আন্তর্জাতিক মানসম্পন্ন ও স্বীকৃত বেসরকারি পরীক্ষাগারের (ল্যাবরেটরি) সনদ গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি পরীক্ষাগারের পাশাপাশি নির্দিষ্ট মানদণ্ড পূরণকারী বেসরকারি ল্যাবরেটরির পরীক্ষার প্রতিবেদন গ্রহণের বিধান যুক্ত হতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বন্দরের জট কমবে, পণ্য খালাস দ্রুত হবে এবং ব্যবসার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাজেট সংশ্লিষ্ট একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বর্তমানে খাদ্যপণ্য, রাসায়নিক, ওষুধের কাঁচামাল, ভোজ্যতেল, সার, প্রসাধনী, বৈদ্যুতিক পণ্যসহ বহু ধরনের আমদানিপণ্য খালাসের আগে মান পরীক্ষা বা গুণগত সনদ বাধ্যতামূলক। এসব ক্ষেত্রে নমুনা সংগ্রহ করে সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পণ্য ছাড় হয় না। ফলে কনটেইনার দিনের পর দিন বন্দরে পড়ে থাকে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে আগামী বাজেটে সরকারি পাশাপাশি বেসরকারি ল্যাবরেটরির রিপোর্টও আমলে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। তবে, সে ক্ষেত্রে ল্যাবরেটরিটিকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নির্দিষ্ট মানদণ্ডের হতে হবে।

বন্দর থেকে পণ্য খালাসের বর্তমান পদ্ধতি ও জটিলতা

আমদানিকারক দেশে পণ্য আনার পর বন্দরে কাস্টমস কর্তৃপক্ষের কাছে প্রথমে ‘বিল অব এন্ট্রি’ দাখিল করেন। এরপর কাস্টমস ঝুঁকি মূল্যায়ন করে পণ্য পরীক্ষার প্রয়োজন আছে কি না, তা নির্ধারণ করে। কিছু কিছু ক্ষেত্রে কেবল নথিপত্র যাচাই করেই পণ্য ছাড়পত্র দেওয়া হয়। তবে খাদ্য, রাসায়নিক, কৃষিপণ্য, ওষুধ, প্রসাধনী, বৈদ্যুতিক সরঞ্জাম ও শিল্প কাঁচামালের ক্ষেত্রে পরীক্ষাগারের সনদ আবশ্যক। সে ক্ষেত্রে পণ্যের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র কিংবা প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়। 
ল্যাব রিপোর্ট পাওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ পণ্য ছাড়ের চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। ব্যবসায়ীদের অভিযোগ, এই পরীক্ষার রিপোর্ট পেতেই কয়েক সপ্তাহ বা মাস পেরিয়ে যায়। এই দীর্ঘ সময়ে পণ্যভর্তি কনটেইনার বন্দরে আটকে থাকায় আমদানিকারককে ডেমারেজ, স্টোরেজ চার্জ, কনটেইনার ভাড়া ও ব্যাংক সুদ গুনতে হয়, যা পণ্যের আমদানি ব্যয় অনেক বাড়িয়ে দেয়। বিশেষ করে দ্রুত পচনশীল খাদ্যপণ্য বা শিল্পকারখানার জরুরি কাঁচামালের ক্ষেত্রে এই বিলম্ব উৎপাদন কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলে। একটি কনটেইনার যদি ১০ দিন বন্দরে পড়ে থাকে, তবে শুধু ডেমারেজ ও স্টোরেজ বাবদ কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় হয়। বেসরকারি ল্যাবের মাধ্যমে পরীক্ষার রিপোর্ট দ্রুত পাওয়া গেলে এই খরচ অনেকটাই কমানো সম্ভব। 
অবশ্য কাস্টমস সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বেসরকারি ল্যাবকে সুযোগ দেওয়ার আগে কঠোর স্বীকৃতি, নিয়মিত অডিট, মান নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যথায়, ভুল বা পক্ষপাতদুষ্ট পরীক্ষার ঝুঁকি থেকে যেতে পারে।
সম্প্রতি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এক আলোচনা সভায় বেসরকারি ল্যাবরেটরির বিষয়ে বলেন, ‘চট্টগ্রামের ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে, তাদের এমন কিছু পণ্য আছে যেগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে হয়, কারণ পরীক্ষাগারগুলো সব ঢাকাতেই অবস্থিত। পণ্য পাঠানো এবং পরীক্ষা শেষ হতে হতে অনেক দিন পার হয়ে যায়। এই দীর্ঘ সময়ে ব্যবসায়ীদের মালামাল বন্দরেই পড়ে থাকে, যার ফলে প্রতিদিন তাদের বিপুল পরিমাণ অর্থ লোকসান করতে হয়। বন্দর ব্যবহারের মাশুল, ব্যাংকের খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের কারণে তাদের এই ক্ষতি বাড়তেই থাকে। অন্যদিকে, কাঁচামাল বা প্রয়োজনীয় উপকরণের অভাবে শিল্পকারখানাগুলোও অচল হয়ে বসে থাকে।
মন্ত্রী আরও বলেন, পরীক্ষা করার এই দায়িত্ব বাণিজ্য সংগঠনগুলো নিজেরা পরিচালনা করতে পারবে কি না, জানতে চাইলে তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। আমি এনবিআর চেয়ারম্যানকে ফোনে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য বলেছি।

জেটি-টার্মিনাল পরিচালনায় বেসরকারি খাত, আসছে নতুন নীতিমালা

বর্তমানে দেশের প্রায় ৯৩ শতাংশ বৈদেশিক বাণিজ্য সমুদ্রবন্দরনির্ভর। ২০২৪-২৫ অর্থবছরে দেশের বন্দরগুলো প্রায় ৩০ লাখ টিইইউ কনটেইনার, ১০ কোটি ৫০ লাখ টন কার্গো এবং প্রায় সাড়ে ৪ হাজার জাহাজ হ্যান্ডলিং করেছে। ভবিষ্যতে শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণের ফলে এই চাপ আরও বাড়বে। তাই সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি পুঁজি আকর্ষণের মাধ্যমে নতুন জেটি ও টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে বেসরকারি পর্যায়ে টার্মিনাল অপারেটররা কাজও শুরু করেছেন। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে বেসরকারি পর্যায়ে জেটি-টার্মিনাল পরিচালনার জন্য একটি নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে, যার নাম হবে— ‘প্রাইভেট জেটি অ্যান্ড টার্মিনাল কনস্ট্রাকশন, অপারেশন ও ম্যানেজমেন্ট পলিসি-২০২৬’।

প্রস্তাবিত নীতিমালার উল্লেখযোগ্য দিকগুলো হলো— 

নিজস্ব অর্থায়নে নির্মাণ: সরকারি বা বেসরকারি মালিকানাধীন জমিতে, বন্দর এলাকার ভেতরে বা অনুমোদিত স্থানে বেসরকারি উদ্যোক্তারা নিজস্ব অর্থায়নে জেটি ও টার্মিনাল নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনার সুযোগ পাবেন। 

আধুনিক প্রযুক্তির ব্যবহার: কার্গো ওঠানো-নামানো, সংরক্ষণ ও হ্যান্ডলিংয়ে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করতে হবে, যাতে সময়, খরচ ও মানবিক জটিলতা হ্রাস পায়।

অবকাঠামো সুবিধা: বেসরকারি টার্মিনাল অপারেটরকে কাস্টমস কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও অফিস সুবিধা নিশ্চিত করতে হবে। 

ট্যারিফ নির্ধারণ: জেটি বা টার্মিনালে পণ্য ওঠানো-নামানো, সংরক্ষণ ও হ্যান্ডলিং চার্জ বেসরকারি প্রতিষ্ঠান নিজেরা নির্ধারণ করতে পারবে না; এটি সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ নির্ধারণ করবে। 

রাজস্ব ভাগাভাগি: টার্মিনাল থেকে অর্জিত আয়ের একটি নির্দিষ্ট অংশ বন্দর কর্তৃপক্ষ পাবে। এই উদ্দেশ্যে অপারেটর ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি পৃথক রাজস্ব ভাগাভাগি (রেভিনিউ শেয়ারিং) চুক্তি স্বাক্ষরিত হবে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত, ৩ জনকে নিয়ে গেছে হামলাকারীরা
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত, ৩ জনকে নিয়ে গেছে হামলাকারীরা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত ছয়জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন সদস্যকে জিম্মি ...
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
আগামী অর্থবছর থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী (২০২৬-২৭) অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা ...
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
দীর্ঘদিন ধরে সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর ...
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক মতিঝিল থেকে এবার জাতীয় সংসদে গড়িয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনীত জরুরি জনগুরুত্বসম্পন্ন ...
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধের নামে ভুয়া মোবাইল বার্তা (এসএমএস) ও জাল ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এসব ...
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
দেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর। এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়। এছাড়া, দেশের ...
ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ‘তারল্য সংকট’
ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ‘তারল্য সংকট’
দেশে ব্যাংকিং ব্যবস্থার বাইরে মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ আবারও বাড়ছে। যা ব্যাংকিং ব্যবস্থার জন্য অশনিসংকেত হিসেবে মনে করা ...
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি খুব শীঘ্রই সম্পন্ন হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইতিবাচক ইঙ্গিতের পর বিশ্ব বাজারে ...
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে
প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে আগামী বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায়। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির ...
১০
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) ...
 
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য ...
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক । ...
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির মাঠে বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মৃত্যু হয়েছে।বুধবার ...
সুবিধার আশায় ঋণ পরিশোধে অনীহা, খেলাপির ঘোড়া আবার ছুটছে
সুবিধার আশায় ঋণ পরিশোধে অনীহা, খেলাপির ঘোড়া আবার ছুটছে
জাতীয় নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিল ও বিশেষ সুবিধার কারণে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছিল। সেই সাময়িক স্বস্তি বেশিদিন টেকেনি। নতুন ...
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক ...
বিস্ফোরক মন্তব্য রাশেদের: ‘গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ান হান্নান মাসউদ’
বিস্ফোরক মন্তব্য রাশেদের: ‘গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ান হান্নান মাসউদ’
‌‘গণঅভ্যুত্থানের পরে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ!’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। ৩ ...
৩০ কিমি রেলপথ বানাতে এক যুগ পার, রেলওয়ের নতুন আবদার
৩০ কিমি রেলপথ বানাতে এক যুগ পার, রেলওয়ের নতুন আবদার
ঢাকার সঙ্গে নদীবন্দর নগরী নারায়ণগঞ্জের যোগাযোগ সহজ করা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং ভারী পণ্য পরিবহনের লক্ষ্য নিয়ে ৩০ কিলোমিটার দীর্ঘ ‘ডুয়েলগেজ ...
ট্রাম্প জামাতা কুশনারের বিলাসবহুল রিসোর্ট ঘিরে উত্তাল আলবেনিয়া
ট্রাম্প জামাতা কুশনারের বিলাসবহুল রিসোর্ট ঘিরে উত্তাল আলবেনিয়া
আলবেনিয়ার পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল আড্রিয়াটিক উপকূলে একটি বিশাল বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন দেশটির হাজার হাজার ...
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
আসরের আগের দুবারও শিরোপার মঞ্চে উঠেছিল বাংলাদেশ। এবার শক্ত প্রতিপক্ষ নেপাল বাধাও ডিঙিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ চারের লড়াইয়ে এসেছে ২-১ ...
১০
নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি
নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, সার্বিক অর্থনীতিকে গতিশীল করতে সরকারকে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ইতোমধ্যে নতুন সরকার দায়িত্ব ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com